শিলচরে ই-রিকশা চালককে মারধরের ঘটনার অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
বরাক তরঙ্গ, ২৬ জুলাই : শিলচরে এক ই-রিকশা চালককে বেধড়ক মারধরের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত চালক কৃষ্ণ কুশমেটের পরিবারের অভিযোগ, গত ১৯ জুলাই রাত প্রায় ৯টার দিকে ঘুংগুর ভ্যাটেনারি বাজার সংলগ্ন ইউনানি হাসপাতালের গলিতে এই ঘটনা ঘটে। পরিবার ও প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তায় থাকা একটি গর্তে ই-রিকশার চাকা আটকে জল ছিটকে পড়ার…
