নিউ হারেঙ্গাজাওয়ে রেল বিপর্যয়ে ক্ষোভ, চন্দ্রনাথপুর-লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণের দাবি পুনর্ব্যক্ত
বরাক তরঙ্গ, ২৮ জুলাই : বদরপুর-লামডিং রেলপথের নিউ হারেঙ্গাজাও এলাকায় রেললাইনের নিচের মাটি সরে যাওয়ার ঘটনায় গত কয়েকদিন ধরে রেল চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে শিলচর-লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বর্ষাতেই এই রেলপথের বিভিন্ন স্থানে ভূমিধস ও মাটি সরে যাওয়ার মতো সমস্যার কারণে রেল…
