শিলচরের রামনগর আইএসবিটি সড়কে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে পথচারী ও যানচালকরা
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৮ জুন : সামান্য বৃষ্টিতেই শিলচরের রামনগর আইএসবিটি সড়ক জলমগ্ন হয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার সমস্যার কারণে রাস্তায় জমে থাকা জলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দা, পথচারী, স্কুল-কলেজের ছাত্রছাত্রী এবং যানবাহন চালকরা। দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, রামনগর আইএসবিটি এলাকায় ফ্লাইওভারের…
