যুবসমাজের অংশগ্রহণ ও টেকসই উন্নয়ন’ শীর্ষক গবেষণাগ্রন্থ প্রকাশ উপাচার্যের

বরাক তরঙ্গ, ১ আগস্ট : ‘যুবসমাজের অংশগ্রহণ ও টেকসই উন্নয়ন’ শীর্ষক একটি গবেষণাগ্রন্থের আবরণ উন্মোচন করলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ। শুক্রবার উপাচার্যের সচিবালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে গ্রন্থটি প্রকাশ করা হয়। গ্রন্থের রচয়িতা আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. জি অ্যালবিন জোসেফ ও শিলংয়ের সেন্ট অ্যান্থনিস কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড….

Read More

জনগণনা-২০২৭ সেল্ফ এনুমারেশন কেন্দ্রের উদ্বোধন

বরাক তরঙ্গ, ১ আগস্ট : জনগণনা-২০২৭-এর সেল্ফ এনুমারেশন কার্যক্রমের সফল বাস্তবায়ন এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে শনিবার হাইলাকান্দি সার্কল অফিস প্রাঙ্গণে জনগণনা-২০২৭ সেল্ফ এনুমারেশন কেন্দ্রের উদ্বোধন করেন হাইলাকান্দি জেলার জেলা কমিশনার জয় বিকাশ। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কমিশনার বলেন, আগামী ২ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত সেল্ফ এনুমারেশন কার্যক্রম পরিচালিত হবে। তিনি জেলার সকল…

Read More

গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ কমলাক্ষের

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ১ আগস্ট : ২০২৫ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে সরকারি উদ্যোগে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। শনিবার কাছাড় জেলার কাটিগড়া সার্কল কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের হাতে এই সহায়তার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিগড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, কাটিগড়া সার্কল অফিসার যাত্রাকান্ত…

Read More

শ্রীভূমিতে আনুষ্ঠানিক ভাবে সূচনা অরুণোদয় ৩.০ প্রকল্পের, উপভোক্তাদের হাতে সুবিধা তুলে দিলেন দুই মন্ত্রী

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১ আগস্ট : অসম সরকারের অন্যতম জনকল্যাণমূলক প্রকল্প অরুণোদয় ৩.০-এর আনুষ্ঠানিক সূচনা শনিবার শ্রীভূমি জেলা গ্রন্থাগার প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার উপভোক্তার সমাগমে অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে। নারী ক্ষমতায়ন, আর্থিক স্বনির্ভরতা ও সামাজিক সুরক্ষা জোরদারের লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত…

Read More

ধলাইয়ে ভুয়া ডাক্তার গ্রেপ্তার, তদন্তে পুলিশ

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ১ আগস্ট : কাছাড় জেলার ধলাই থানার অন্তর্গত ভাগা বাজার মণিপুরি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে কথিত এক ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে ধলাই পুলিশ। শনিবার দুপুর প্রায় ১২টা নাগাদ অভিযুক্ত প্রতাপ সিংহ (ধরেন সিংহ)-কে আটক করা হয়। জানা গেছে, এর আগে স্বাস্থ্য বিভাগের একটি বিশেষ দল ওই চিকিৎসাকেন্দ্রে অভিযান চালায়। অভিযোগ, বৈধ…

Read More

গান্ধীঘাটে সর্বোদয় ভবনে নতুন এসবিআই এটিএমের উদ্বোধন

বরাক তরঙ্গ, ১ আগস্ট : মালুগ্রামের গান্ধীঘাট এলাকার সর্বোদয় ভবনে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (এসবিআই) একটি নতুন এটিএম কাউন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে ওই এলাকার বাসিন্দাদের একটি এটিএমের দাবি ছিল। সর্বোদয় ট্রাস্টের সাধারণ সম্পাদকের উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় সর্বোদয় ভবনের একটি কক্ষে এই এটিএম স্থাপন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসবিআই-এর রিজিওনাল…

Read More

বসতঘরে ঢুকল বিশাল গুইসাপ, বন বিভাগের তৎপরতায় আতঙ্কের অবসান

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ১ আগস্ট : কাছাড়ের কাতিরাইল অন্নপূর্ণা রোড এলাকায় একটি বসতঘরে বিশাল আকৃতির একটি গুইসাপ (বেঙ্গল মনিটর লিজার্ড) ঢুকে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিপুল নাথের বাড়ির প্রথম তলায় পরিবারের সদস্যরা প্রাণীটিকে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে শিয়ালটেক বন দপ্তরের বিট অফিসার সাদিক আহমদ চৌধুরীর নেতৃত্বে বন বিভাগের একটি দল…

Read More

গাড়িতেই মস্তিষ্ক রক্তকরণ, অকালে প্রয়াত শিক্ষক সৌরভ কৈরি

বরাক তরঙ্গ, ১ আগস্ট : হৃদয়বিদারক ঘটনা। গাড়িতেই মস্তিষ্ক রক্তক্ষরণে প্রাণ হারিয়েছেন তরুণ শিক্ষক। সোনাবাড়িঘাট ময়ীনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলের হিন্দি শিক্ষক সৌরভ কৈরির মস্তিষ্ক রক্তক্ষণ ঘটলে অকালেই পরপারে পাড়ি দেন। বয়স হয়েছিল মাত্র ৪১ বছর। শুক্রবার রাত দু’টা নাগাদ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। রেখে গেছেন স্ত্রী, দুই…

Read More

সন্দেহজনকভাবে ২টি গরুসহ ম্যাজিক ট্রাক আটক, চালক পুলিশি হেফাজতে

বরাক তরঙ্গ, ১ আগস্ট : হাইলাকান্দি জেলার সরসপুর পুলিশ ফাঁড়ির অন্তর্গত চাঁদপুর জিতারপাড় এলাকায় শুক্রবার গভীর রাতে সন্দেহজনকভাবে ২টি গরু বোঝাই একটি ম্যাজিক ট্রাক আটক করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ট্রাকটির চালক গরু পরিবহনের বৈধ নথি বা সন্তোষজনক কোনও ব্যাখ্যা দিতে না পারায় তাঁদের সন্দেহ হয়।এরপর স্থানীয়রা সরসপুর পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে…

Read More

শিলচরে বন্যার্তদের সহায়তায় অর্থ সংগ্রহ আজ, মানবতার ডাকে এগিয়ে আসার আহ্বান শিল্পীদের

বরাক তরঙ্গ, ১ আগস্ট : আসামের শিবসাগর জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় আজ (শনিবার) বিকেল ৪টায় শিলচরের গোলদিঘী মলের সামনে এক বিশেষ অর্থ সংগ্রহ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মানবিক এই উদ্যোগে শহরের সঙ্গীত শিল্পী ও বিভিন্ন সামাজিক সংস্থা যৌথভাবে অংশগ্রহণ করবে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গান পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে ত্রাণের জন্য আর্থিক…

Read More