কাজিরাঙার মর্মান্তিক দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যুতে এআইডিএসও-র গভীর শোক প্রকাশ

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : কাজিরাঙায় সংঘটিত ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৬ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে এআইডিএসও-র আসাম রাজ্য কাউন্সিল। এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই হৃদয়বিদারক দুর্ঘটনায় গোটা রাজ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি, এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার জন্য তাঁদের মানসিক শক্তি কামনা করা হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহতদের দ্রুত সুস্থতা কামনাও করেছে এআইডিএসও।

এদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের কাছে একাধিক দাবি জানিয়েছে সংগঠনটি। দাবিগুলির মধ্যে রয়েছে, নিহতদের পরিবার এবং আহতদের অবিলম্বে উপযুক্ত ও পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান, আহতদের সম্পূর্ণ বিনামূল্যে উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা এবং দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।
পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে রাজ্য সরকারকে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণেরও দাবি জানিয়েছে এআইডিএসও-র আসাম রাজ্য কাউন্সিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *