সীমান্তে লায়লাপুর বন ফাটক চৌকি পরিদর্শনে কাছাড়ের জেলা কমিশনার

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ১ আগস্ট : সীমান্ত নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতা আরও জোরদার করার লক্ষ্যে অসম-মিজোরাম সীমান্তের গুরুত্বপূর্ণ লাইলাপুর বন ফাটক চৌকি পরিদর্শন করেন কাছাড়ের জেলা কমিশনার রাহুল কুমার গুপ্তা। শনিবার পরিদর্শনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা কমিশনার তথা ধলাইয়ের সমজেলা শাসক রক্তিম বরুয়া (ACS)। সফরকালে তাঁরা সীমান্ত চৌকির সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা…

Read More

জলসম্পদ বিভাগের অবসরপ্রাপ্ত এসডিও বদরুল হক লস্করকে বিদায়ী সংবর্ধনা

নিপ্পু লস্কর, সোনাই।বরাক তরঙ্গ, ১ আগস্ট : দীর্ঘ কর্মজীবনের পর জলসম্পদ বিভাগের সোনাই-ধলাই সাব-ডিভিশনের এসডিও বদরুল হক লস্করকে আন্তরিক বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে। শনিবার সোনাই সাব-ডিভিশন কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে সহকর্মী, কর্মচারী এবং বিভাগের সঙ্গে যুক্ত বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ তাঁকে মানপত্র ও স্মারক উপহার প্রদান করে সম্মানিত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জলসম্পদ বিভাগের লক্ষীপুর-উধারবন্দ…

Read More

১৬ আগস্টের মধ্যে ই-কেওয়াইসি বাধ্যতামূলক, নইলে এলপিজি ভর্তুকি ও গ্যাস পরিষেবায় জটিলতার আশঙ্কা

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ১ আগস্ট : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি)-র আওতাধীন এলপিজি গ্রাহকদের জন্য জারি হয়েছে গুরুত্বপূর্ণ নির্দেশ। সংস্থার পক্ষ থেকে আগামী ১৬ আগস্টের মধ্যে সকল গ্রাহককে ই-কেওয়াইসি (e-KYC) সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না হলে ভবিষ্যতে ভর্তুকি প্রাপ্তিতে সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি গৃহস্থালি গ্যাস সিলিন্ডার নির্ধারিত…

Read More

আগামীর নিরাপদ সমাজ গড়তে শ্রীভূমি পুলিশের বিশেষ অভিযান পাথারকান্দিতে

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১ আগস্ট: জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পাথারকান্দি থানা এলাকায় ব্যাপক ফুট পেট্রোলিং ও ‘এরিয়া ডমিনেশন’ অভিযান চালিয়েছে শ্রীভূমি জেলা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর)। তাঁর সঙ্গে সিডিও (CDO) বাহিনীর সদস্যরাও অংশ নেন।পুলিশ সূত্রে জানা গেছে, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শ্রীভূমি…

Read More

শ্রীভূমিতে বিজেপির ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাঅভিযান-২০২৬’ শুরু

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১ আগস্ট : ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি জেলা সমিতির উদ্যোগে শনিবার শ্রীভূমির সরস্বতী বিদ্যানিকেতনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দ্বি-দিবসীয় ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাঅভিযান-২০২৬’। দলীয় আদর্শ, সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বের বিকাশ, জনসংযোগ এবং জনসেবার মানসিকতা আরও সুদৃঢ় করাই এই প্রশিক্ষণ শিবিরের মূল লক্ষ্য।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসম প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া, শ্রীভূমি…

Read More

বড়খলা হেরোইনসহ গ্রেফতার ২

মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ১ আগস্ট : কাছাড় জেলার বড়খলা থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য মিলেছে। শনিবার বিকেল প্রায় ৪টায় বড়খলা-বালাছড়া মহাসড়কের টোলগেট সংলগ্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ২৪৯ কৌটা সন্দেহভাজন হেরোইন, দু’টি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই সঙ্গে দুই অভিযুক্ত মাদক পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া দু’জনের…

Read More

বন্যাদুর্গতদের সাহায্যে শিবসাগরের পথে আমড়াঘাট স্বেচ্ছাসেবী গ্রুপ, যাত্রার সূচনা করলেন অমিয়কান্তি দাশ

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ১ আগস্ট : উজান অসমের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণসামগ্রী নিয়ে শিবসাগর জেলার উদ্দেশ্যে রওনা দিল ধলাই বিধানসভা কেন্দ্রের আমড়াঘাট এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমড়াঘাট স্বেচ্ছাসেবী গ্রুপ’। শনিবার দুপুরে আমড়াঘাট বাজার থেকে খাদ্যসামগ্রী, পানীয় জল এবং অন্যান্য জরুরি সামগ্রী বোঝাই একটি লরিতে ৩০ সদস্যের দলটি যাত্রা শুরু করে। এই ত্রাণযাত্রার আনুষ্ঠানিক সূচনা…

Read More

বন্যাদুর্গতদের জন্য করিমগঞ্জে এসইউসিআই-র ত্রাণ সংগ্রহ অভিযান

বরাক তরঙ্গ, ১ আগস্ট : উজান অসমের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে করিমগঞ্জ শহরে দুই দফায় ত্রাণ সংগ্রহ অভিযান চালিয়েছে এসইউসিআই (কমিউনিস্ট) করিমগঞ্জ জেলা কমিটি। দলীয় সূত্রে জানানো হয়েছে, গত ২৯ জুলাই এবং ১ আগস্ট শহরের বিভিন্ন এলাকায় এই ত্রাণ সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়।দল জানায়, উজান অসমের সাম্প্রতিক বন্যায় বিশেষভাবে শিবসাগর, জোরহাট ও চরাইদেও…

Read More

শিলচরে অরুণোদয় ৩.০-এর শুভারম্ভনী অনুষ্ঠান

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১ আগস্ট : শিলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৭ নম্বর ওয়ার্ডের রাখাল খালেরপার জিপিতে প্রায় ১৭টি বুথের যৌথ উদ্যোগে রাজ্য সরকারের অন্যতম জনকল্যাণমূলক প্রকল্প ‘অরুণোদয় ৩.০’-এর শুভারম্ভনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রকল্পের উপভোক্তা, বিজেপির দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোডাল অফিসার আব্দুল ইসলাম বড়ভূইয়া।…

Read More

কুয়ো থেকে উদ্ধার ১২ দিনের নবজাতকের মরদেহ, রাধাপ্যারী গোপালপুরে চাঞ্চল্য

‘অচেনা এক নারী আমার সন্তানকে ছিনিয়ে নিয়ে কুয়োতে ফেলে দিয়েছে’— মায়ের দাবি; রহস্যঘন ঘটনায় জোরদার পুলিশি তদন্ত মোহাম্মদ জনি শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১ আগস্ট : শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা এলাকার অন্তর্গত রাধাপ্যারী গ্রাম পঞ্চায়েতের উত্তর গোপালপুর গ্রামে শনিবার ভোরে ঘটে যাওয়া এক মর্মান্তিক ও রহস্যজনক ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রামের একটি…

Read More