Category: বরাক
চান্দখিরায় ১,৩১৬ পড়ুয়াকে জন্ম শংসাপত্র প্রদান কৃষ্ণেন্দুর
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : জন্ম শংসাপত্রের অভাবে সরকারি সুযোগ-সুবিধা ও শিক্ষাক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছিল পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের চা-বাগান এলাকার বহু পরিবার। এই সমস্যা সমাধানে সেবা সংকল্প অভিযানের অধীনে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রায় ১,৩১৬ জন নাবালক পড়ুয়ার বিলম্বিত জন্ম শংসাপত্র প্রদানের ব্যবস্থা করা হয় চাঁদখিরা ক্যাম্পে। বৃহস্পতিবার আয়োজিত কর্মসূচিতে পড়ুয়াদের হাতে…
জনতা কলেজ ঐতিহ্য ও মর্যাদার সঙ্গে বার্ষিক সিরাতুন্নবী মহফিল
বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : জনতা কলেজ, কাবুগঞ্জের ছাত্র সংসদের উদ্যোগে কলেজের দীর্ঘদিনের ঐতিহ্য ও পরম্পরা বজায় রেখে বুধবার বার্ষিক সিরাতুন্নবী মহফিল অনুষ্ঠিত হয়। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা এবং তাঁর প্রদর্শিত শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা স্মরণ করার উদ্দেশ্যে আয়োজিত এই মাহফিল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় ও নৈতিক চেতনা বিকাশের…
কাটিগড়া আঞ্চলিক ডিগ্রি কলেজে ‘নিযুত মইনা’ ও ‘নিযুত বাবু’ প্রকল্পের চেক বিতরণ
শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা, পড়াশুনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং আর্থিকভাবে সহায়তা প্রদানের লক্ষ্যে কাটিগড়া আঞ্চলিক ডিগ্রি কলেজে ‘নিযুত মইনা’ ও ‘নিযুত বাবু’ প্রকল্পের অধীনে চেক বিতরণ করা হয়। বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে মোট ১১৮ জন ছাত্রছাত্রীর হাতে এই প্রকল্পের আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে…
রংপুর করাতিগ্রাম শিববাড়ির নবনির্মিত পূজামণ্ডপের উদ্বোধন রাজদীপের
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : শারদীয় দুর্গোৎসবের আনন্দঘন পরিবেশে রংপুর করাতিগ্রাম শিববাড়ির নবনির্মিত পূজামণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা। বৃহস্পতিবার পঞ্চমীর সন্ধ্যা সাড়ে সাতটায় ফিতা কেটে এই পূজামণ্ডপের উদ্বোধন করেন তিনি। এই অনুষ্ঠানকে ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক রাজদীপ গোয়ালার সঙ্গে উপস্থিত ছিলেন শিলচর পুর নিগমের ৫…
ইয়ুথ ইউনিটি ক্লাব ও শতভিষা ক্লাবের পূজামণ্ডপ উদ্বোধন কৃষ্ণেন্দু পালের
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : শারদীয় দুর্গোৎসবের আনন্দে মেতে উঠেছে গোটা শ্রীভূমি শহর। ভক্তি, শ্রদ্ধা, আনন্দ ও সম্প্রীতির এই উৎসবে সামিল হয়ে বৃহস্পতিবার রাতে শহরের দুটি দুর্গাপূজা মণ্ডপের উদ্বোধন করলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এর আগে নিজের নির্বাচনী কেন্দ্র পাথারকান্দিতে দিনভর একাধিক দলীয় ও সরকারি…
দুর্গাপূজায় শিলচরের ট্রাফিক ব্যবস্থা সুষ্ঠু রাখতে পুলিশের হাতে ৫৫টি ব্যারিকেড ও নো এন্ট্রি বোর্ড তুলে দিল সোমস কমিউনিকেশনস
বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : আসন্ন দুর্গাপূজায় শিলচর শহরের যান চলাচল নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে পুলিশের পাশে দাঁড়াল শহরের স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান সোমস কমিউনিকেশনস। বৃহস্পতিবার শিলচর সদর থানায় আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশের হাতে ৫৫টি ব্যারিকেড এবং ৫৫টি নো এন্ট্রি বোর্ড তুলে দেওয়া হয়। সোমস কমিউনিকেশনসের মূল উদ্যোগে এবং ইঞ্জিন তেলের হয়ে শ্রী…
শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে অসম সরকারের যুগান্তকারী উদ্যোগ: দীপায়ন চক্রবর্তী
রাধামাধব কলেজে ‘মুখ্যমন্ত্রী নিযুত ময়না’ ও ‘মুখ্যমন্ত্রী নিযুত বাবু’ প্রকল্পের চেক বিতরণ বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করা, আর্থিক প্রতিবন্ধকতা দূর করা এবং তাঁদের স্বনির্ভর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে অসম সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ ‘মুখ্যমন্ত্রী নিযুত ময়না’ ও ‘মুখ্যমন্ত্রী নিযুত বাবু’ প্রকল্পের অধীনে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত…
গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের শপথ গ্রহণ, শিক্ষার্থীদের স্বার্থরক্ষায় গুরুত্ব
বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ছাত্র সংসদের শপথ গ্রহণ অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, প্রধান অতিথি শিলচরের বিধায়ক ডাঃ রাজদীপ রায়, নিবন্ধক ড. অভিজিৎ নাথ, শৈক্ষিক নিবন্ধক ড. নিলেন্দু ধর, ছাত্রকল্যাণ অধিকর্তা ড. জয়দীপ পাল এবং রিটার্নিং অফিসার ড. সঞ্জীব ভট্টাচার্য।…
পাঁচগ্রামে মানবিকতার নজির, দেড় শতাধিক অসহায় মহিলার হাতে শাড়ি তুলে দিলেন তৃতীয় লিঙ্গের মহিলারা
শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : আসন্ন দুর্গাপূজার আনন্দ সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের সঙ্গে ভাগ করে নিতে মানবিক উদ্যোগ গ্রহণ করলেন তৃতীয় লিঙ্গের মহিলারা। নিজেদের উদ্যোগে গড়ে তোলা তহবিল থেকে বৃহস্পতিবার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পাঁচগ্রামে প্রায় দেড় শতাধিক দরিদ্র ও অসহায় মহিলার হাতে শাড়ি তুলে দেওয়া হয়। তাঁদের এই ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ…
কালাইনে উন্মোচিত ‘কস্তুরী’র ২৬তম শারদ সংখ্যা, কৃষ্টি-সংস্কৃতির প্রতিফলন
শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : শারদোৎসবের আবহে সাহিত্য চর্চা ও নিজস্ব কৃষ্টি-সংস্কৃতির মেলবন্ধনে প্রকাশিত হলো সাহিত্য পত্রিকা ‘কস্তুরী’র ২৬তম বছরের শারদ সংখ্যা। বৃহস্পতিবার পঞ্চমীর সকালে কালাইনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পত্রিকাটির আনুষ্ঠানিক উন্মোচন করেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও শিক্ষক সুমন দাস, পত্রিকার সহ-সম্পাদক বিমান দাস, সমাজসেবী…
