সংস্কৃতির বন্ধনে নতুন প্রজন্ম, পাথারকান্দিতে ১৫ দিনব্যাপী গ্রীষ্মকালীন সাংস্কৃতিক কর্মশালার সমাপ্তি

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৩১ জুলাই : নতুন প্রজন্মের মধ্যে শিল্প-সংস্কৃতির চর্চা, সৃজনশীলতার বিকাশ এবং বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে আয়োজিত অসম সরকারের পাথারকান্দি কেন্দ্রভিত্তিক ১৫ দিনব্যাপী গ্রীষ্মকালীন সাংস্কৃতিক কর্মশালার বর্ণাঢ্য সমাপ্তি হয়েছে। অসম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের অধীন শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে এবং নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি সংস্কৃতি…

Read More

১৬ আগস্টের মধ্যে ই-কেওয়াইসি বাধ্যতামূলক, না করলে এলপিজি ভর্তুকি বন্ধের আশঙ্কা: আইওসি

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩১ জুলাই : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি)-এর আওতাধীন এলপিজি গ্রাহকদের জন্য জারি হয়েছে গুরুত্বপূর্ণ নির্দেশিকা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৬ আগস্ট ২০২৬-এর মধ্যে সকল গ্রাহককে ই-কেওয়াইসি (e-KYC) সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না হলে ভবিষ্যতে এলপিজি ভর্তুকি বন্ধ হওয়ার পাশাপাশি অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার কিনতে…

Read More

পাথারকান্দির ঐতিহাসিক আলকাপ্পা নালা মৃতপ্রায়, জলাবদ্ধতায় শত শত বিঘা জমি; ব্যক্তিগত উদ্যোগে পরিষ্কারে গ্রুপ সদস্য

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩১ জুলাই : পাথারকান্দি এলাকার পয়লামুলি গ্রামের ঐতিহাসিক আলকাপ্পা নালা দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে কার্যত মৃতপ্রায় হয়ে পড়েছে। কচুরিপানা, আগাছা, পলি ও আবর্জনায় নালার জলপ্রবাহ প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় চলতি বর্ষায় শত শত বিঘা কৃষিজমি জলমগ্ন হয়ে পড়েছে। এতে চাষাবাদ ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার কৃষকরা। স্থানীয়দের অভিযোগ,…

Read More

দুর্গাবাহিনী দক্ষিণ-পূর্ব প্রান্তের সাত দিবসীয় শৌর্য প্রশিক্ষণ বর্গ সম্পন্ন

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৩১ জুলাই : বিশ্ব হিন্দু পরিষদের অন্যতম আয়াম দুর্গাবাহিনী দক্ষিণ-পূর্ব প্রান্তের উদ্যোগে শিলচর রামনগর স্থিত বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়ে ২২ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত ৭ দিনব্যাপী শৌর্য প্রশিক্ষণ বর্গ সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়। শৃঙ্খলা, আত্মনির্ভরতা, নেতৃত্বের বিকাশ এবং জাতীয় ও সাংস্কৃতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।…

Read More

মর্মান্তিক দুর্ঘটনা : জলের ট্যাঙ্কি পরিষ্কার করতে নেমে চারজনের মৃত্যু, চাঞ্চল্য অরুণাচলে

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৩১ জুলাই : শিলচর শহরতলির অরুণাচল কুমারপাড়া এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। নবনির্মিত একটি বাড়ির জলের ট্যাঙ্কি পরিষ্কার করতে গিয়ে পরপর চারজনের মৃত্যু হয়েছে। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, শুক্রবার ট্যাঙ্কি পরিষ্কার করতে প্রথমে একজন ভেতরে নামার পর তিনি আর বাইরে…

Read More

হাইকোর্টের রায়ে জিপি সভাপতির পদ খোয়ালেন অন্নপূর্ণা

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৩১ জুলাই : দীর্ঘ এক বছরের আইনি টানাপোড়েনের পর শেষ পর্যন্ত গৌহাটি হাইকোর্টের নির্দেশে কাছাড় জেলার বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৯৩ নম্বর বুড়িবাইল গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী অন্নপূর্ণা পাল তাঁর পদ হারালেন। একই সঙ্গে পঞ্চায়েত আইন অনুসারে নতুন করে প্রথম সভা আয়োজন করে বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে আদালত। হাইকোর্টের বিচারপতি দেবাশিস বরুয়ার…

Read More

ছেঁড়া ১১ কেভি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে কৃষকের মৃত্যু, বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩১ জুলাই : ধানক্ষেত থেকে বাড়ি ফেরার পথে রাস্তার ওপর ছিঁড়ে পড়ে থাকা ১১ কেভি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে মর্মান্তিক মৃত্যু হল এক কৃষকের। বৃহস্পতিবার সন্ধ্যায় রামকৃষ্ণনগর সমজেলার লালছড়া চা-বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতির অভিযোগ তুলেছেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। মৃত কৃষকের নাম শিউশংকর অহির…

Read More

সরকারি নালার উপর মন্দির নির্মাণের চেষ্টার অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ শিলচরের শ্রীমা লেনের বাসিন্দারা

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৩০ জুলাই : শিলচর শহরের তারাপুর শিববাড়ি রোডের শ্রীমা লেনে সরকারি নালার উপর চলাচলের পথ বন্ধ করে মন্দির নির্মাণের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনায় এলাকার একাংশের বাসিন্দারা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করে অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। অভিযোগে জানানো হয়েছে, শ্রীমা লেনের নিচের অংশের বাসিন্দারা দীর্ঘদিন ধরে…

Read More

শিলচরের পুরাতন লক্ষীপুর রোডে মুখোমুখি সংঘর্ষ, আশঙ্কাজনক অবস্থায় বাইক ও স্কুটি চালক

বরাক তরঙ্গ, ৩০ জুলাই : শিলচরের পুরাতন লক্ষীপুর রোডে নতুন সড়কের পাশে বৃহস্পতিবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন একটি মোটরসাইকেল ও একটি স্কুটির দুই চালক। মুখোমুখি সংঘর্ষের জেরে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে মোটরসাইকেল ও স্কুটিটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর রাস্তাজুড়ে রক্ত ছড়িয়ে পড়ে…

Read More

৪৯তম বর্ষে কালাইন কাঁচাকান্তি কালীবাড়ির দুর্গাপূজা : ৩০ ফুটের মহিষাসুরমর্দিনী হতে চলেছে এবারের প্রধান আকর্ষণ

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৩০ জুলাই : শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে উৎসবের আবহ ইতিমধ্যেই ছড়িয়ে পড়তে শুরু করেছে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালাইন কাঁচাকান্তি কালীবাড়ি প্রাঙ্গণে। বৃহস্পতিবার ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে প্যান্ডেলের খুঁটি পোঁতার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো ৪৯তম বর্ষের দুর্গাপূজার প্রস্তুতির। পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবার দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে নির্মিত…

Read More