Category: বরাক
উধারবন্দ বাইপাসে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক দুই
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : কাছাড় জেলার উধারবন্দ থানার অন্তর্গত পাঁচ মাইল এলাকার উধারবন্দ বাইপাসে মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল অভিযানকারী দল। একটি ট্রাকের গোপন চেম্বার থেকে উদ্ধার করা হয়েছে ২ লক্ষ ৩০ হাজারটি ইয়াবা ট্যাবলেট। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মোট ওজন ২৪.৫৮৯ কিলোগ্রাম বলে জানা গেছে। এই ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। গোপন…
ধনিপুর লামার গ্রাম এলপি স্কুলে SMC গঠন ঘিরে উত্তেজনা, অনিয়মে সরব অভিভাবকরা
বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : সোনাই কেন্দ্রের অন্তর্গত ১৪৬১ নং ধনিপুর লামার গ্রাম এলপি স্কুলে স্কুল ম্যানেজমেন্ট কমিটি গঠনকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। কমিটি গঠনে অগণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন, বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাবের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন এবং অভিভাবকদের আইনি মামলায় জড়ানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়েছে অভিভাবক মহলে। স্থানীয় সূত্রে জানা…
আমড়াঘাটে দুর্গাপুজোর প্রস্তুতি তুঙ্গে, বুরুঙ্গায় বিমানের আদলে অভিনব মণ্ডপ
দিলোয়ার বড়ভূইয়া, কবুগঞ্জ।বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : হাতে গোনা দু’দিনের অপেক্ষা। তারপরই শারদীয় দুর্গোৎসবের আনন্দে মেতে উঠবে বাঙালি। দুর্গাপুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই আমড়াঘাট ও আশপাশের এলাকায় শুরু হয়েছে উৎসবের আবহ। কোথাও চলছে মণ্ডপ নির্মাণ, কোথাও শেষ মুহূর্তের সাজসজ্জা, আবার কোথাও ব্যস্ততা প্রতিমা তৈরির কাজে। এরই মধ্যে ব্যতিক্রমী মণ্ডপসজ্জার মাধ্যমে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে কাছাড় জেলার…
শিলচরে ১৯-২০ ডিসেম্বর আরপিআই (এ)-র যুব সম্মেলন, কর্মসংস্থান ও অর্থনৈতিক বিকাশে জোর
বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : যুব সমাজের কর্মসংস্থান এবং উত্তর-পূর্বাঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক বিকাশকে গুরুত্ব দিয়ে আগামী ১৯ ও ২০ ডিসেম্বর শিলচরে দু’দিনব্যাপী ‘আনএমপ্লয়েড ইয়ুথ কনভেনশন’-এর আয়োজন করছে রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (আটাওয়ালে) বা আরপিআই (এ)। বুধবার শিলচরে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান দলের বরাক উপত্যকার দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক সৌরভ দেব। তিনি জানান, বরাক উপত্যকাকে কেন্দ্র…
পাথারকান্দিতে ‘নমো সেবা—অকথিত কাহিনী’ পথনাটিকা, মোদির ২৫ বছরের সেবা ও উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন শিল্পীরা
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের জনসেবা, সুশাসন ও উন্নয়নের যাত্রা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে দেশজুড়ে পালিত হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’। এই অভিযানের অঙ্গ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় শ্রীভূমি জেলার পাথারকান্দিতে পরিবেশিত হলো ‘নমো সেবা—অকথিত কাহিনী’ শীর্ষক এক ব্যতিক্রমী পথনাটিকা। নাটকের মাধ্যমে কেন্দ্রের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্য এবং…
দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় মজদুর সংঘ এএসটিসি শিলচরের উদ্যোগে নতুন বস্ত্র বিতরণ
বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : শারদীয় দুর্গোৎসবের আনন্দ সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ভারতীয় মজদুর সংঘের ASTC শিলচর শাখার উদ্যোগে এক বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। কাঁঠাল গ্রাম পঞ্চায়েতের সভানেত্রীর বাসভবনের সামনে আয়োজিত এই কর্মসূচিতে দুর্গাপূজা উপলক্ষে মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। উল্লেখ্য, এই কর্মসূচিতে বিতরণের জন্য নতুন বস্ত্রগুলি…
হাইলাকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : হাইলাকান্দি শহরের ২ নম্বর ওয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ১৪ বছর বয়সি এক স্কুলছাত্রীর। মৃত ছাত্রীর নাম ইয়াসমিন সুলতানা লস্কর। সে সপ্তম শ্রেণিতে পড়ত। এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘরোয়া কাজের উদ্দেশ্যে পাশের বাড়ির ছাদে গিয়েছিল ইয়াসমিন। সেখানে অসাবধানতাবশত ছাদের উপর থাকা একটি…
সেবা সংকল্প অভিযানে পাথারকান্দি ও লোয়াইরপোয়ায় রাঁধুনি-সহায়িকাকে আর্থিক সহায়তা ও সম্মাননা প্রদান কৃষ্ণেন্দু পালের
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : বিদ্যালয়ের শিশুদের পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে চলা রাঁধুনি-সহায়িকাদের সম্মান জানাল অসম সরকার। সেবা সংকল্প অভিযানের অধীনে পাথারকান্দি ও লোয়াইরপোয়া ব্লকের মোট ১,২৮৮ জন কুক-কাম-হেল্পারের হাতে আর্থিক সহায়তার চেক ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয়েছে। বুধবার পাথারকান্দিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে…
পনেরো বছরে ‘উত্তীয়’, বাংলা বইয়ের পাঠক-সংকটে উদ্বেগ সাহিত্যিকদের
ছোট পত্রিকার গুরুত্ব ও লেখকের দায়বদ্ধতার কথা তুলে ধরলেন অতীন দাশ পিএনসি, শিলচর।বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : বাংলা বইয়ের প্রতি পাঠকের অনাগ্রহ এবং ছোট পত্রিকা প্রকাশের নানা প্রতিকূলতার মধ্যেও সাহিত্যচর্চার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানালেন বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিকেরা। শিলচরের শ্যামানন্দ আশ্রম রোডে বুধবার সন্ধ্যায় ‘উত্তীয়’ সাহিত্য পত্রিকার ২০২৬-২৭ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাংলা বইয়ের…
শিলচরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো অসম গণ পরিষদের ৪২তম প্রতিষ্ঠা দিবস
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার শিলচরের ট্যাঙ্ক রোডস্থিত কাছাড় জেলা কার্যালয়ে পালিত হলো আঞ্চলিক রাজনৈতিক দল অসম গণ পরিষদের (অগপ) ৪২তম প্রতিষ্ঠা দিবস। পতাকা উত্তোলন, শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। এদিন সকালে দলীয় কার্যালয় প্রাঙ্গণে…
