বাহাদুরপুর হাইস্কুলে পরিবেশবান্ধব দোল উৎসবের জন্য আবির তৈরীর কর্মশালা

বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি : পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ দোল উদ্‌যাপনের বার্তা ছড়িয়ে দিতে হাইলাকান্দি জেলার বাহাদুরপুরের এসএএম হাইস্কুলে আয়োজিত হলো পরিবেশ বান্ধব আবির রং তৈরির এক বিশেষ কর্মশালা। অসম সরকারের অসম বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা এবং পরিবেশ পরিষদের সৌজন্যে ও বিদ্যালয়ের ইকো ক্লাবের ব্যবস্থাপনায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মশালায় অংশ গ্রহণ করেন  প্রায় ৬০ জন…

Read More

জয়পুরে টিপারের ধাক্কায় মৃত্যু বৃদ্ধের

কেএ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি : কাছাড় জেলার জয়পুর থানা এলাকার কনকপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বৃদ্ধ। শুক্রবার বিকেল প্রায় চারটা নাগাদ জ্ঞানজ্যোতি স্কুলের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।জানা গেছে, ডিডিসি নির্মাণ সংস্থার টিআর-০৫-১৫৬৯ নম্বরের একটি টিপার পাথর কোয়ারি থেকে স্যান্ড-গ্রেভেল বোঝাই করে জয়পুরের দিকে আসছিল। ওই সময় কনকপুর এলাকায় স্থানীয়…

Read More

কাছাড় বার অ্যাসোসিয়েশনের সেশেনটেনিয়াল উদযাপনের সমাপ্তি, স্মারক গ্রন্থ উন্মোচন কৌশিকের

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি : কাছাড় জেলা বার অ্যাসোসিয়েশনের সেশেনটেনিয়াল (১৫০ বছর) উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান শুক্রবার  এক আন্তরিক ও গৌরবময় পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল অ্যাসোসিয়েশনের স্মারক গ্রন্থের আনুষ্ঠানিক উন্মোচন, যা সম্পন্ন করেন অসম সরকারের মন্ত্রী কৌশিক রায়।উন্মোচিত স্মারক গ্রন্থে কাছাড় জেলা বার অ্যাসোসিয়েশনের ১৫০ বছরের ঐতিহাসিক পথচলা, আইনজীবীদের গুরুত্বপূর্ণ অবদান…

Read More

বাল্যবিবাহ মুক্ত দেশ গড়াই লক্ষ্য সরকারের : সাংসদ কণাদ

মেয়েদের মধ্যে বাল্যবিবাহের হার ৮৪ শতাংশে হ্রাস পেয়ে দেশের শীর্ষে রাজ্য বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি : বাল্যবিবাহ মুক্ত দেশ গড়াই লক্ষ্য সরকারের। সেই লক্ষ্যে পৌঁছাতে বাল্যবিবাহ রোধে আইনি ব্যবস্থা কার্যকরের সঙ্গে প্রয়োজন গণসচেতনতা। এই মন্তব্য করেন রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ। শুক্রবার শিলচরে বাল্যবিবাহ মুক্তি রথের ফ্ল্যাগ অফ করেন তিনি। এসম্পর্কে গণ সচেতনতা বৃদ্ধি করতে কাছাড়ের…

Read More

হাইলাকান্দিতে ৭০টি প্রতিষ্ঠানে জমির পাট্টা বণ্টন

বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি : হাইলাকান্দি জেলার স্কুল কলেজ সহ ৭০টি  প্রতিষ্ঠানে ডিজিটাল পাট্টা বণ্টন করা হয়েছে। মিশন বসুন্ধরা তৃতীয় পর্যায়ের খিলঞ্জিয়া ভূমিহীন পরিবার ও প্রতিষ্ঠানে জমির আব্ন্টন দেওয়ার কর্মসূচির আওতায় জেলা কমিশনারের সভাকক্ষে শুক্রবার আয়োজন করা এক অনুষ্ঠানে ডিজিটাল পাট্টা তুলে দেন ডিসি অভিষেক জৈন। আবণ্টন দেওয়া ৭০টি পাট্টায় প্রায় ৪২ বিঘা জমি রয়েছে।…

Read More

বিহাড়ায় ফুটব্রিজ নির্মাণে বাধা, তত্ত্বাবধায়ককে হুমকি, থানায় অভিযোগ দায়ের

মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি: কাছাড় জেলার কালাইন থানা এলাকার অন্তর্গত বিহাড়া ৩য় খণ্ডে সরকার অনুমোদিত একটি ফুটব্রিজ নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, একদল ব্যক্তি নির্মাণকাজে বাধা সৃষ্টি করে শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন করে এবং দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ককে হুমকি দিয়ে কাজের স্থান থেকে তাড়িয়ে দেয়। এ ঘটনায় তত্ত্বাবধায়ক আক্তারুন নেহার কালাইন থানায় একটি লিখিত অভিযোগ…

Read More

ঈদের রাতে উত্তর কৃষ্ণপুরে নূরী মহফিল, উপস্থিত থাকবেন খ্যাতনামা না’তখা সান্দাল জালালপুরী

বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি: পবিত্র ঈদুল ফিতরের রাতে শিলচরের উত্তর কৃষ্ণপুর আউলিয়া জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠান ‘নূরী মাহফিল’। শিলচর শহরের এই মহফিলের আয়োজন করছে কাছাড় সুন্নি ফাউন্ডেশন। অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকাজুড়ে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। উত্তর কৃষ্ণপুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আয়োজক…

Read More

কার্গিল যুদ্ধে শহিদ নন্দচাঁন্দ সিংহের পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন

কেএ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি: কার্গিল যুদ্ধে শহিদ লক্ষীপুরের শ্রিবার গ্রামের বীর সন্তান নন্দচাঁন্দ সিংহের পূর্ণাবয়ব মূর্তি আজ তার জন্মদিনে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। শহিদের নামাঙ্কিত নন্দচাঁন্দ সেতুর পাশে আয়োজিত এক অনুষ্ঠানে শহিদের বৃদ্ধা মা বৃন্দা দেবীকে সঙ্গে নিয়ে মূর্তির আবরণ উন্মোচন করেন লক্ষীপুরের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায়। মূর্তি উন্মোচন উপলক্ষে আয়োজিত সভায়…

Read More

চেংকুড়ি রোডের নেতাজিপল্লী লেনে চাঞ্চল্যকর ঘটনা, রক্তাক্ত যুবক উদ্ধার

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি : শিলচর চেংকুড়ি রোডের নেতাজিপল্লী লেনে এক চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়। বৃহস্পতিবার রাত প্রায় ১টার নাগাদ গলির ভেতরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল এক যুবক। সঙ্গীন অবস্থায় যুবককে পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। শুক্রবার ঘটনাস্থলে পুলিশ ফের পৌঁছে তদন্ত করে। ছিল ফরেনসিক টিমও ছিল বলে জানা…

Read More

নেহেরুর মুর্তি ভাঙচুর : গভীর উদ্বেগ এসইউসিআই-র

বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : এসইউসিআই (কামিউনিস্ট) দলের আসাম রাজ্য কমিটির পক্ষ থেকে কাছাড় জেলার পয়লাপুরের চৌরাস্তার মোড়ে অতীতে জনগণের প্রচেষ্টায় স্থাপিত ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা ও দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মুর্তি এক্সেকেবেটর লাগিয়ে ভেঙে ফেলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দলের রাজ্য সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য চন্দ্রলেখা দাস বলেন, সম্প্রতি…

Read More