শিলচর চা শ্রমিক ইউনিয়ন অফিসে জলহা কমিউনিটির ঐতিহাসিক জনসভা

বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : শিলচরের চা শ্রমিক ইউনিয়ন অফিসে টি অ্যান্ড এক্স-টি জলহা কমিউনিটির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বরাক ভ্যালির বিভিন্ন চা-বাগান ও এলাকা থেকে অসংখ্য প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় অল আসাম চা ইউনিয়নের রাজ্য সভাপতি দুলন নায়ক, বরাক ভ্যালি চা ইউনিয়নের সভাপতি ও করিমগঞ্জ লোকসভার সাংসদ কৃপানাথ মালা,…

Read More

দীর্ঘ ২২ বছর পর মুন্না মজুমদার হত্যাকাণ্ডের রায়দান, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : দীর্ঘ ২২ বছর পর অবশেষে বিচার পেল শিলচরের বহুল আলোচিত মুন্না মজুমদার হত্যাকাণ্ড। কাছাড়ের অতিরিক্ত জেলা ও সেশন বিচারক (ফাস্ট ট্র্যাক কোর্ট) বঙ্কিম শর্মার আদালত বুধবার এই মামলার রায় ঘোষণা করে ধনরাজ সুরানা (৫৫), রিঙ্কু দেব ওরফে মধুসূদন (৪৩) এবং রতন দেবনাথ (৪০)-কে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে। জানা…

Read More

এএসইবি পেনশনার্স সংস্থার দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশন ২৮-২৯ মার্চ বঙাইগাঁওয়ে

বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : অসম রাজ্য বিদ্যুৎ পর্ষদ পেনশনার্স অ্যাসোসিয়েশন-এর ১৬তম দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশন আগামী ২৮ ও ২৯ মার্চ বঙাইগাঁও শহরের যতীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। সারা আসাম থেকে আগত প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য এই অধিবেশনে পেনশনারদের বিভিন্ন অভাব-অভিযোগ, অধিকার সুরক্ষা, বিদ্যুৎ খাতে রাষ্ট্রায়ত্ত কাঠামো অক্ষুণ্ণ রাখা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে…

Read More

নেহেরু মূর্তি ভাঙচুরের নিন্দা সুস্মিতার

বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : লক্ষীপুর বিধানসভা এলাকার পয়লাপুল চৌমাথায় স্থাপিত ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মূর্তি ভাঙচুরের ঘটনায় অঞ্চলজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাংসদ সুস্মিতা দেব জানান  সোমবার গভীর রাতে এক্সকাভেটর দিয়ে ইচ্ছাকৃতভাবে বিশাল আকৃতির প্রতিকৃতিটি ভেঙে ফেলা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল সাংসদ সুস্মিতা দেব জেলা কমিশনারকে চিঠির মাধ্যমে দাবি জানিয়েছেন অতিসত্বর এই ঘটনার…

Read More

ছাত্রদের স্বার্থে করিমগঞ্জ কলেজকে ভোট গণনার কাজে ব্যবহার না করার দাবি

বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : ছাত্র সংগঠন এআইডিএসও’র করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল ভোট গণনার কাজে, বিশেষ করে স্ট্রংরুম হিসেবে ব্যবহার করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানকে দীর্ঘ দিন আবদ্ধ রেখে  ছাত্রছাত্রীদের অশেষ শৈক্ষিক ক্ষতি সাধন করা না হয় তার প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য জেলা আয়ুক্তকে সাক্ষাৎ করে এক স্মারকপত্র প্রদান করেন। সংগঠনের…

Read More

হাইলাকান্দিতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ইউনিট স্থাপনে কেন্দ্রীয় সরকারের  বিবেচনাধীন

বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন এবং উদ্যমিতা মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী বুধবার হাইলাকান্দিতে উচ্চাকাঙ্ক্ষী জেলার রূপায়ণ করা প্রকল্পগুলি খতিয়ে দেখতে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। গ্রামীন জীবিকা মিশনের উৎপাদিত সামগ্রী গুলির গুণগত মান দেখে তিনি সন্তোষ প্রকাশ করে জানান, জেলা থেকে খাদ্য প্রক্রিয়াকরণের আরো বড় উদ্যোগের প্রস্তাব পাওয়া…

Read More

বরাকবঙ্গের বিজ্ঞান দিবসে  আসুন, ব্রহ্মাণ্ডকে জানি” শীর্ষক বক্তৃতানুষ্ঠান শনিবার

বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি: “বিজ্ঞান দিবস পালন করুন, বিজ্ঞান সাহিত্য পড়ুন”, এই স্লোগানকে সামনে রেখে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতি আগামী ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক বিজ্ঞান দিবস পালনের উদ্যোগ গ্রহণ করেছে। কাছাড় কলেজ সায়েন্স ফোরাম এবং আসাম বিজ্ঞান সমিতির কাছাড় জেলা শাখার সহযোগিতায় সকাল সাড়ে দশটায় বঙ্গভবনের চতুর্থ তলে আয়োজিত হচ্ছে “আসুন, ব্রহ্মাণ্ডকে…

Read More

চেংকুড়ি বাইপাসে গণধর্ষণ কাণ্ড : প্রতিবাদী সভা

বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : শিলচরের চেংকুড়ি বাইপাসে গত বৃহস্পতিবার রাতে সংঘটিত তরুণীর ওপর বর্বরোচিত নির্যাতন ও ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে বুধবার শিলচরের গোলদিঘি মলের সামনে শহরের বিশিষ্ট নাগরিকদের আহ্বানে একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এই প্রতিবাদী সভা থেকে অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোরালো দাবি জানানো হয়। আজকের প্রতিবাদী সভার অন্যতম আহ্বায়কবৃন্দ যথাক্রমে দুলালী গাঙ্গুলি,…

Read More

শিলচর–জয়ন্তীয়া সড়ক বেহাল, দিনভর বিভিন্ন স্থানে অবরোধ

মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : কাটিগড়া বিধানসভা এলাকার যাতায়াতের অন্যতম জীবনরেখা শিলচর–জয়ন্তীয়া সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে ফের সড়ক অবরোধে নামলেন স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্ষুব্ধ সাধারণ মানুষ। বুধবার সকাল আটটা থেকে শুরু হওয়া এই অবরোধে কার্যত স্তব্ধ হয়ে পড়ে গুরুত্বপূর্ণ এই সড়ক যোগাযোগ ব্যবস্থা। জানা গেছে, কাছাড় জেলার বিহাড়া দেশবন্ধু ক্লাবের উদ্যোগে সড়কের বিভিন্ন…

Read More

কাটিগড়ায় বাইকের ধাক্কায় মৃত্যু মহিলার

মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : কাটিগড়া এলাকার ধলছড়া প্রথম খণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা। বুধবার বিকেলে বাড়ির অদূরে বেপরোয়া গতির একটি বাইকের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃত মহিলার নাম ছায়ারানি চন্দ (৫০)। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ তিনি বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। সেই সময়…

Read More