ক্রীড়া সাংবাদিক সঞ্জয় রায় আর নেই, শোক

বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি: বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সঞ্জয় রায় আর নেই। দীর্ঘ রোগভোগের পর বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ তিনি শিলচর এক বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৫৬ বছর। মৃত্যুর শেষদিন পর্যন্ত বার্তালিপি দৈনিকের ক্রীড়া সাংবাদিক ছিলেন তিনি। এর আগে দৈনিক যুগশঙ্খ ও অধুনালুপ্ত দৈনিক জনকণ্ঠ পত্রিকায় তিনি সুনামের সঙ্গে ক্রীড়া সম্পাদকের দায়িত্ব…

Read More

কালাইনছড়ায় অবৈধ মদ বাজেয়াপ্ত, আটক ১

বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : গুমড়া পিআইসি-র নিয়ন্ত্রণাধীন কালাইনছড়া চেক পোস্টে ৮১ কার্টন অবৈধ মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গুমড়া পিআইসি-র ইনচার্জ প্রণব মিলি বাহিনী নিয়ে মেঘালয়অভিমুখী সন্দেহভাজন এএস১১ইসি ৮৬৫৫ নম্বরের একটি লরিতে তল্লাশি চালান। এতে লরি  থেকে ৮১কার্টন অবৈধ মদ উদ্ধার হয়। পুলিশ  লরিসহ বদরপুর থানাধীন কান্দিগ্রামের…

Read More

এসিএস অফিসার বদলি 

পিএনসি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : শ্রীভূমি জেলার অধীনস্থ পাথরকান্দি সমজেলার অতিরিক্ত জেলা কমিশনার ত্রিদিব রায়কে শোণিতপুরের অতিরিক্ত কমিশনার পদে বদলি করা হয়েছে। রায়ের স্থলাভিষিক্ত হচ্ছেন হাইলাকান্দি থেকে অতিরিক্ত জেলা কমিশনার সপ্ততী এন্দ। রাজ্য সরকারের কর্মচারী বিভাগের দ্বারা জারি করা এক আদেশ যোগে রাজ্যের আরও বেশ কয়েকজন এসিএস অফিসারকে বদলি করা করেছে। আসন্ন নির্বাচনকে সামনে…

Read More

নেহরু মূর্তি ভাঙচুরের প্রতিবাদে লক্ষীপুরে ধরনা কংগ্রেসের

কেএ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু-র মূর্তি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে লক্ষীপুরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পয়লাপুলে অবস্থিত নেহরুর মূর্তি ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সরব হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং বিভিন্ন স্তরের সচেতন নাগরিকরা। ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার পয়লাপুলে কংগ্রেসের নেতৃত্বে প্রতিবাদী ধরনা কর্মসূচি পালন…

Read More

পালংঘাটে বিজেপিতে ভিড়লেন অর্ধশতাধিক কংগ্রেসি

বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : ধলাই বিধানসভা কেন্দ্রের পালংঘাট ব্লকের মণিয়ারখাল জিপির অর্ধশতাধিক কংগ্রেস কর্মী যোগ দিলেন বিজেপিতে। বৃহস্পতিবার বিজেপির পালংঘাট মণ্ডল কার্যালয় অটল ভবনে এক অনুষ্ঠানে ধলাইর বিধায়ক নীহাররঞ্জন দাসের হাত ধরে কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে ভিড়েন কংগ্রেসিরা। বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাশের পৌরোহিত্যে অনুষ্ঠিত অনুষ্ঠানে মণিয়ারখাল জিপির বিশিষ্ট কংগ্রেস কর্মী প্রাক্তন শিক্ষক…

Read More

অশ্লীল ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল, হায়দরাবাদ থেকে গ্রেফতার রাতাবাড়ির যুবক

বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : এআই প্রযুক্তি ব্যবহার করে এক মহিলার ভুয়া অশ্লীল ভিডিও তৈরি করে ব্ল্যাকমেইল করার অভিযোগে রিপন নাথ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। হায়দরাবাদ থেকে তাকে গ্রেফতার করে গুমরা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীভূমি জেলার রাতাবাড়ি এলাকার বাসিন্দা রিপন নাথ হায়দরাবাদের একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিল। অভিযোগ অনুযায়ী, সেখান…

Read More

পিতৃপুরুষদের স্মরণ করেই তহবিল থেকে উন্নয়নের যাত্রা কণাদের

অন্নপূর্ণাঘাটে তর্পণ এবং ছট পুজোর ঘাট নির্মাণ প্রকল্পের শিলান্যাস______ বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : বৃহস্পতিবার, শিলচর শহরের অন্নপূর্ণাঘাটে তর্পণ এবং ছট পুজোর ঘাট নির্মাণ প্রকল্পের শিলান্যাস করেন রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ। তাঁর সাংসদ এলাকা উন্নয়ন তহবিলে বরাদ্দ এটাই প্রথম প্রকল্প। বরাদ্দ হয়েছে ৪৫ লক্ষ টাকা। এদিন প্রকল্পটির শিলান্যাস অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থের সঙ্গে ছিলেন…

Read More

সোনাইর বেরাবাকে গৃহবধূর রহস্যমৃত্যু, স্বামীর অবৈধ সম্পর্কের জেরে খুনের অভিযোগ পরিবারের

দেবু দাশ, আমড়াঘাট।বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : সোনাই থানা এলাকার নগদীরগ্রাম-চাঁন্দপুর জিপির বেরাবাক তৃতীয় খণ্ড গ্রামে এক গৃহবধূর রহস্যমৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম সোমা চন্দ। পরিবারের অভিযোগ, স্বামীর অবৈধ সম্পর্কের জেরেই তাঁকে খুন করা হয়েছে। জানা গেছে, কচুদরম থানা এলাকার আমড়াঘাটের গঙ্গানগর সপ্তম খণ্ড (কৃষ্ণপুর) গ্রামের বাসিন্দা অনুকূল চন্দের একমাত্র কন্যা সোমা…

Read More

ইমিউনোলজি নিয়ে দু’দিনের অবিরাম চিকিৎসা শিক্ষা কার্যক্রম সম্পন্ন আসাম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : ‘মৌলিক ও উন্নত রোগ প্রতিরোধ ক্ষমতার বিভিন্ন বিষয়’ নিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হলো দু’দিনের অবিরাম চিকিৎসা শিক্ষা কার্যক্রম। বুধ ও বৃহস্পতিবার জীববিজ্ঞান ও জৈব-তথ্যবিজ্ঞান বিভাগের প্রেক্ষাগৃহে আয়োজিত এই কার্যক্রমের সূচনা করেন উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ। বিশ্ববিদ্যালয়ের জীবপ্রযুক্তি বিভাগের উদ্যোগে  আয়োজিত এই কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ভারতীয় রোগ প্রতিরোধ…

Read More

আর্থিক ভাবে দুর্বল পরিবারের মেয়ের বিয়ের খরচ বহন করল বরমবাবা মন্দির পরিচালন কমিটি

বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : শিলকুড়ি চা-বাগানের এক আর্থিক ভাবে দুর্বল পরিবারের মেয়ের বিয়ের খরচ বহন করল শ্রীশ্রী বরমবাবা মন্দির পরিচালন কমিটি। বুধবার কমিটির আর্থিক সহায়তায় হিন্দু ধর্মের রীতিমতো সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান। বরমবাবা মন্দির পরিচালন কমিটি সামাজিক কর্মকাণ্ডের অঙ্গ হিসেবে প্রতিবছর শিলকুড়ি, ভরাখাই, দরগাকোণা ও ধরমখাল চা-বাগানের ৪টি পরিবারের মেয়েকে নিজের খরচে বিয়ে দিয়ে…

Read More