ভাষা শহিদ দিবসে হাইলাকান্দির প্রিসাইন্সিয়ার ‘অর্ঘ্য’

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ মে : উনিশে মে, ভাষা শহিদ দিবস উপলক্ষে হাইলাকান্দির প্রিসাইন্সিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুলে আয়োজিত হয় এক বিশেষ স্মরণানুষ্ঠান ‘অর্ঘ্য’। কথা, কবিতায়, গানে স্কুল শিক্ষার্থীরা শ্রদ্ধা জানায় ভাষা শহিদদের। এই অনুষ্ঠান আয়োজনের প্রধান উদ্দেশ্য‌ই ছিল নিজ মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে তরুণ প্রজন্মকে সার্বিকভাবে সচেতন করে তোলা।

ওইদিন অনুষ্ঠানের শুরুতে ভাষা শহিদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন স্কুল অধ্যক্ষ ড. পারিজাত দেবরায়, উপাধ্যক্ষ চিন্ময় দত্ত, অ্যাকাডেমিক ডিরেক্টর অঞ্জনকুমার সাহা, ম্যানেজিং ডিরেক্টর ড. অভিজিৎ মিত্র, ইংরেজি শিক্ষক সৌম্যকান্তি ভট্টাচার্য, গণিত শিক্ষক প্রসেনজিৎ চৌধুরী, অনুষ্ঠানের আহ্বায়ক তথা বাংলা শিক্ষক ড. তীর্থঙ্কর চক্রবর্তী সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। এরপর উদ্বোধনী সঙ্গীত ‘এই বাংলার মাটিতে…’ পরিবেশন করে স্কুলছাত্রী পিয়ালী ভট্টাচার্য। শিল্পীকে তবলায় সহযোগিতা করে স্কুলের প্রাক্তন ছাত্র প্রাঞ্জল ভট্টাচার্য।

এরপর বক্তব্য রাখেন স্কুলের অ্যাকাডেমিক ডিরেক্টর অঞ্জনকুমার সাহা। তিনি বলেন, মাতৃভাষা শিক্ষার তথা চর্চার কোনও বিকল্প হয় না। ১৯৬১ ইংরেজির ১৯শে মে- যা আজ ভাষা শহিদ দিবস হিসেবে পরিচিতি লাভ করেছে- তার ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে শুরু করে করে মাতৃভাষা শিক্ষার উপযোগিতা সম্পর্কে তিনি এক মনোগ্রাহী বক্তব্য উপস্থাপন করেন।

অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করে ক্রমে স্কুলছাত্রী তানিয়া দেব, শ্রীমা গুপ্তা, সৃজনী ভট্টাচার্য ও শ্রুতি চৌধুরী। প্রত্যেকের‌ পরিবেশনা ছিল হৃদয়গ্রাহী। শিল্পীদের তবলায় সহযোগিতা করে স্কুলছাত্র প্রথম চক্রবর্তী ও প্রাঞ্জল ভট্টাচার্য। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করে আয়ুষী বন্দ্যোপাধ্যায়। সেদিন স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন বিজনেস স্টারিস এর শিক্ষক চিত্রদীপ ভৌমিক, বিজ্ঞান শিক্ষিকা জুয়েল দাস, ইংরাজী শিক্ষিকা কনকাঞ্জলি শর্মা, কম্প্যুটার শিক্ষিকা রিম্পি চক্রবর্তী, সমাজ বিজ্ঞান শিক্ষক রোহিত মালাকার ও ফিসিক্যাল এডুকেসন এর শিক্ষিকা দেবস্মিতা পাল।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রিসাইন্সিয়ার বাংলা বিষয়ের শিক্ষিকা বর্ণালী পাল। তাঁর ধন্যবাদ জ্ঞাপন ও ছাত্রী পিয়ালী ভট্টাচার্যের সমাপ্তি সঙ্গীতের মাধ্যমে এই ঘরোয়া শহিদ তর্পণ অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *