দুর্গোৎসবের আবহে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বাসভবনে এসএসপি সহ আধিকারিকরা, শুভেচ্ছা বিনিময়

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২০ অক্টোবর : শারদীয় দুর্গোৎসবের আনন্দঘন পরিবেশে সৌহার্দ্য ও সম্প্রীতির এক সুন্দর ছবি ধরা পড়ল রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বাসভবনে। মঙ্গলবার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে উপস্থিত হন শ্রীভূমি জেলার সিনিয়র পুলিশ সুপার লীনা দোলে। তাঁর সঙ্গে ছিলেন জেলা পুলিশের একাধিক আধিকারিক ও কর্মী। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পুলিশ সুপার-সহ উপস্থিত সকলকে উষ্ণ অভ্যর্থনা জানান। এই সৌজন্য সাক্ষাতের সময় তাঁদের মধ্যে কুশল বিনিময়ের পাশাপাশি শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন বিনিময় হয়। উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে তৈরি হয় এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ।

এই সাক্ষাতে আনন্দ প্রকাশ করে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান, দুর্গোৎসবের মতো আনন্দময় উৎসবের সময় পুলিশ সুপার লীনা দোলে এবং তাঁর সহকর্মীদের বাসভবনে আগমন তাঁকে অত্যন্ত আনন্দিত করেছে। তাঁদের আন্তরিক উপস্থিতি ও শুভেচ্ছা বিনিময় তাঁর কাছে স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *