NEET প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিলচরে NSUI-এর বিক্ষোভ মিছিল

বরাক তরঙ্গ, ২০ মে : NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে বুধবার শিলচরে বিক্ষোভ মিছিল বের করে অসম রাজ্যিক NSUI। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ তুলে কেন্দ্র ও NTA-র বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। এদিন জেলা কংগ্রেস কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে…

Read More

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিলচরে এসইউসিআই-র বিক্ষোভ

বরাক তরঙ্গ, ২০ মে : পেট্রোল, ডিজেল, রন্ধন গ্যাস সহ সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করার জোরালো দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করল এসইউসিআই (সি) দলের কাছাড় জেলা কমিটি। কাছাড়ের জেলা কমিশনারের মারফতে স্মারকপত্রটি পাঠানো হয়। স্মারকপত্র প্রদানের আগে আজ দলের কর্মী ও সমর্থকরা শিলচরে জেলা কমিশনার কার্যালয়ের সামনে জড়ো হয়ে এক…

Read More

ট্রেনে মহিলা হেনস্তার ঘটনায় অভিযুক্ত মৌমিতা রায় আটক, পরে শর্তসাপেক্ষে মুক্তি

কে এ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ২০ মে : শিলচর-গুয়াহাটিগামী ট্রেনে এক মহিলাকে হেনস্তার অভিযোগে অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন মৌমিতা রায় মৌ নামে এক মহিলা। ঘটনার জেরে ইতিমধ্যেই একাধিক মামলা দায়ের হয়েছিল অভিযুক্তের বিরুদ্ধে। বুধবার বদরপুর রেলওয়ে পুলিশ স্টেশনে ভুক্তভোগী সামসাদ বেগম চৌধুরীর নিকটাত্মীয় সালাহ উদ্দিন চৌধুরী লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ মৌমিতা রায়কে…

Read More

বাইপাসে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো দুই যুবক

বরাক তরঙ্গ, ২০ মে : সোনাবাড়িঘাট বাইপাসে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো দুই যুবক। বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সৈদপুর এলাকায় বাইপাসে লরির পেছনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ঘটে ভুবনডহর টুপিডহর প্রথম খণ্ডের সোপ্পন রায় (২৫) ও সুরেন্দ্র রায় (২৪) দুই যুবকের। মেডিক্যাল দিক থেকে নয়া স্কুটি নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তাঁরা।…

Read More

আন্তর্জাতিক হিন্দি অলিম্পিয়াডে সাফল্য অর্জন পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের

বরাক তরঙ্গ, ২০ মে : আন্তর্জাতিক হিন্দি অলিম্পিয়াডে অসাধারণ সাফল্য অর্জন করে গোটা উত্তর-পূর্ব ভারতের শিক্ষাঙ্গনে নতুন গৌরবের ইতিহাস রচনা করেছে পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুল। আন্তর্জাতিক স্তরের এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর কৃতিত্বে গর্বিত পাথারকান্দি তথা সমগ্র বরাক উপত্যকা। শিক্ষার্থীদের এই সাফল্য শুধু বিদ্যালয়ের নয়, সমগ্র অঞ্চলের শিক্ষাক্ষেত্রের জন্য এক বড় অর্জন হিসেবে বিবেচিত…

Read More

২১ জুন শিলচরে বিদ্যুৎ গ্রাহকদের কনভেনশন; প্রিপেড স্মার্ট মিটার বাধ্যতামূলক না করা ও ২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুতের দাবি

বরাক তরঙ্গ, ২০ মে : অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন (AAECA)-এর কাছাড় জেলা কো-অর্ডিনেশন কমিটির এক গুরুত্বপূর্ণ সভা আজ শিলচরের ইটখোলাস্থিত ‘ইয়াসি’ (YASI)-র কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের অন্যতম প্রবীণ সদস্য তথা প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দের উপস্থিতিতে এই সভায় জেলা ও রাজ্য স্তরের নেতৃবৃন্দ অংশ নেন। সভায় কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রীর সাম্প্রতিক একটি মন্তব্যকে অত্যন্ত গুরুত্ব সহকারে…

Read More

গর্তের দখলে শিলচর-আসাম বিশ্ববিদ্যালয় সড়ক, চরম দুর্ভোগে ছাত্র-শিক্ষক ও স্থানীয়রা, ক্ষোভ

বরাক তরঙ্গ, ২০ মে : শিলচর থেকে আসাম বিশ্ববিদ্যালয়গামী সড়কের শিলকুড়ি এলাকা ভয়ঙ্কর ভাবে বেহাল হয়ে পড়েছে। বিশেষ করে শিলকুড়ি ডাকঘরের সামনে থেকে শিলকুড়ি ক্যাম্প পর্যন্ত বিশাল বিশাল গর্তের সমাহারে নিত্যযাত্রীদের যাতায়াত দুর্বিষহ হয়ে পড়েছে। এনিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে ছাত্র-শিক্ষক, নিত্যযাত্রী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে। দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত সৃষ্টি…

Read More

দেশজুড়ে ওষুধ ধর্মঘট, শিলচরেও বন্ধ ফার্মেসি

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২০ মে : রসায়নবিদ ও ওষুধ বিক্রেতাদের অন্যতম বৃহৎ সংগঠন All India Organisation of Chemists and Druggists এর ডাকা দেশজুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক প্রভাব পড়েছে শিলচরেও। সংগঠনের অভিযোগ, অবৈধ অনলাইন ই-ফার্মেসিগুলি জাল, নকল ও নিম্নমানের ওষুধ বিক্রির মাধ্যমে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। AIOCD-র দাবি, অনলাইন ই-ফার্মেসির দ্রুত বিস্তার,…

Read More

কাছাড়ের গুমড়ায় তিন বাংলাদেশি আটক

বরাক তরঙ্গ, ২০ মে : কাছাড় জেলার গুমড়া এলাকায় বাংলাদেশের তিন নাগরিককে আটক করেছে পুলিশ। সোমবার গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা ২০১২ সালে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। এরপর দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন প্রান্তে আত্মগোপন করে বসবাস করছিল। সম্প্রতি বেঙ্গালুরু থেকে কাছাড়ে…

Read More

শহিদ কমলা ভট্টাচার্যের জীবন, সংগ্রাম ও আত্মত্যাগকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘কমলা’

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২০ মে : বাংলা ভাষা আন্দোলনের একমাত্র নারী শহিদ কমলা ভট্টাচার্য-এর জীবন, সংগ্রাম ও আত্মত্যাগকে কেন্দ্র করে নির্মিত হতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কমলা’। বুধবার শিলচরের ইলোরা হোটেলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক ঘোষণা ও নির্মাণ পরিকল্পনা প্রকাশ করা হয়। সম্মেলনে প্রযোজনা সংস্থা SS Entertainment-এর পক্ষ থেকে নির্বাহী সুমন চক্রবর্তী ও…

Read More