Category: বরাক
মাতৃভাষা সুরক্ষা সমিতির সাহিত্য সাময়িকী ‘মাতৃভাষা’-র ৩৮তম সংখ্যা উন্মোচন
পিএনসি, শিলচর।বরাক তরঙ্গ, ২১ মে : ভাষা শহিদ দিবসে প্রকাশিত হল মাতৃভাষা সুরক্ষা সমিতির সাহিত্য সাময়িকী ‘মাতৃভাষা’-এর ৩৮তম সংখ্যা। এদিন উন্মোচন অনুষ্ঠান সহ প্রতি বছরের ন্যায় এ বছরও যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ১৯ মে ভাষা শহিদ দিবস তথা মাতৃভাষা সুরক্ষা দিবস পালন করল মাতৃভাষা সুরক্ষা সমিতি, কাছাড় জেলা। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা…
চিরুকান্দি হত্যাকাণ্ড : দু’দিনের রিমান্ডে মৃত ব্যক্তির স্ত্রী, পলাতক প্রেমিক
বরাক তরঙ্গ, ২১ মে : শিলচর শিশুমন্দির স্কুল রোডের বাসিন্দা বাপি দাস (৩০) হত্যাকাণ্ডে তার স্ত্রী মনসা দাস (২৯)-কে আটক করার পর জিজ্ঞাসাবাদ চালিয়ে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতারের পর বুধবার তাকে আদালতে পেশ করা হয়। আদালতের অনুমতিতে আরও জিজ্ঞাসাবাদ করতে দুই দিনের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ হেফাজতে। পুলিশ মনসা দাসকে গ্রেফতার করলেও এই…
ঈদ-উল আজহা : হাইলাকান্দিতে জেলা প্রশাসনের প্রস্তুতি বৈঠক
জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ২০ মে : আসন্ন ঈদ-উল আজহা (বকরিইদ) উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে হাইলাকান্দির জেলা আয়ুক্তের সভাকক্ষে একটি উচ্চপর্যায়ের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা কমিশনার অভিষেক জৈনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উৎসবের দিনগুলিতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও জনশৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়। বৈঠকে জেলার প্রধান প্রধান মসজিদ ও ঈদগাহ…
‘আমার ভাষা আমার প্রাণ’-এর উদ্যোগে উনিশে মে পালন
বরাক তরঙ্গ, ২০ মে : পাথারকান্দিতে গভীর শ্রদ্ধা, আবেগ ও সাংস্কৃতিক পরিবেশে পালিত হলো বাংলা ভাষা শহিদ দিবস। সাহিত্য সংগঠন ‘আমার ভাষা আমার প্রাণ’-এর উদ্যোগে উনিশে মে উপলক্ষে কটামণির ঝর্ণা ভিলায় আয়োজিত স্মরণসভা পরিণত হয় এক আবেগঘন সাংস্কৃতিক মিলনমেলায়। ভাষা শহিদদের আত্মত্যাগ স্মরণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক, শিক্ষক, কবি, শিল্পী, নাট্যকর্মী ও সমাজসেবীরা। অনুষ্ঠানের সূচনা…
হাইলাকান্দিতেও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ এসইউসিআই-র
বরাক তরঙ্গ, ২০ মে : পেট্রোল-ডিজেল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব এসইউসিআই (কমিউনিস্ট) হাইলাকান্দি জেলা কমিটি। বুধবার দলের উদ্যোগে হাইলাকান্দি শহরের মাটিজুরি পয়েন্টে এক প্রতিবাদ কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচি এসইউসিআই (কমিউনিস্ট) অসম রাজ্য কমিটির ডাকে সংগঠিত রাজ্যব্যাপী আন্দোলনের অংশ হিসেবে পালিত হয়। প্রতিবাদ সভায় বিপুল সংখ্যক দলীয় কর্মী ও…
ভাষা শহিদ দিবসে হাইলাকান্দিতে রক্তদান ৩৫ জনের
বরাক তরঙ্গ, ২০ মে : ভাষা সেনানীদের স্মরণে হাইলাকান্দিতে ৩৫ জন রক্তদাতা সেচ্ছায় রক্তদান করেন। মঙ্গলবার ১৯ মে ছিল ৬৫তম একাদশ ভাষা শহিদ দিবস। আর একই দিনে ছিল বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের ২৫তম প্রতিষ্ঠা দিবস। এদিন থেকেই ফোরামের রজত জয়ন্তী বর্ষের সূচনা হয়। এদিন সকাল এগারোটায় হাইলাকান্দির একাদশ শহিদ সরণী রোডে অবস্থিত দুর্গাবাড়ির…
ইটখোলা শাখার ব্যাঙ্ক কর্মীদের উপর হামলা : সরব ব্যাঙ্ক ইউনিয়ন
বরাক তরঙ্গ, ২০ মে : কাছাড় জেলার ইটখোলা অসম গ্রামীণ ব্যাঙ্কের শাখায় কর্মরত দুই কর্মীর উপর হামলার ঘটনায় জেলাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে ব্যাঙ্ক কর্মীদের উপর হামলার এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে ব্যাঙ্ক মহল। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে অসম গ্রামীণ…
সংস্কার ভারতীর উদ্যোগে কলা সাধক সঙ্গম আয়োজন হাইলাকান্দিতে
বরাক তরঙ্গ, ২০ মে : সংস্কার ভারতী এর দক্ষিণ অসম প্রান্তের উদ্যোগে ষষ্ঠ কলা মহোৎসবকে কেন্দ্র করে একাধিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দক্ষিণ অসম প্রান্তের চারটি জেলায় শাখাস্তরে ২৫টি স্থানে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক প্রতিযোগিতা। দক্ষিণ আসাম প্রান্তের সম্পাদক বিশ্বতোষ দেব জানান, দক্ষিণ অসম প্রান্তের ৪টি জেলা যথাক্রমে কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি ও ডিমা হাসাও জেলার…
১৭টি মোবাইল উদ্ধার, মালিকের হাতে ফিরিয়ে দিল বাজারিছড়া পুলিশ
মোহাম্মদ জনি, পাথারকান্দি। বরাক তরঙ্গ, ২০ মে : জনতার আস্থা আরও বাড়ালো বাজারিছড়া পুলিশ।হারিয়ে যাওয়া ১৭টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়ে মানবিকতার অনন্য নজির গড়ল বাজারিছড়া পুলিশ।বর্তমান সময়ে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, মানুষের ব্যক্তিগত জীবন, প্রয়োজনীয় তথ্য, স্মৃতি এবং দৈনন্দিন কাজের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তাই হঠাৎ করে একটি মোবাইল…
প্রিপেড স্মার্ট মিটার বন্ধের দাবিতে বিদ্যুৎমন্ত্রীর কাছে স্মারকপত্র
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২০ মে : রাজ্যজুড়ে জোরপূর্বক প্রিপেড স্মার্ট মিটার বসানোর প্রতিবাদে সরব হলো অল আসাম ইলেক্ট্রিসিটি কনজ্যুমার অ্যাসোসিয়েশন। বুধবার সংগঠনের ‘করিমগঞ্জ জেলা কমিটি’র পক্ষ থেকে রাজ্যের বিদ্যুৎমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রেরণ করা হয়। এপিডিসিএল-এর শ্রীভূমি জেলার জেনারেল ম্যানেজারের মাধ্যমে স্মারকপত্রটি পাঠানো হয়েছে। স্মারকপত্রে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কয়েক বছর ধরে…
