সংস্কার ভারতীর ৬ষ্ঠ কলাসাধক সঙ্গম সম্পন্ন হাইলাকান্দিতে, জেলাস্তরের প্রতিযোগিতা জুনে

বরাক তরঙ্গ, ২৯ মে : সংস্কার ভারতী, দক্ষিণ আসাম প্রান্ত আয়োজিত ষষ্ঠ কলাসাধক সঙ্গম উপলক্ষে হাইলাকান্দি শাখা চর্চা কেন্দ্রে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার। এবার কাটলিছড়া ও হাইলাকান্দি শাখা থেকে বিজয়ী প্রতিযোগিরা জুন মাসে জেলা স্তরের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে হবে এবং পরবর্তীতে কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি ও ডিমা হাসাও জেলা নিয়ে…

Read More

কৌশিক রায়ের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ ও সংবর্ধনা শিলচর স্পোর্টিং ক্লাবের

বরাক তরঙ্গ, ২৯ মে : শুক্রবার লক্ষীপুরের নবনির্বাচিত বিধায়ক তথা অসম সরকারের প্রাক্তন মন্ত্রী কৌশিক রায়ের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করে তাঁকে উষ্ণ সংবর্ধণা ও শুভেচ্ছা জ্ঞাপন করলো বরাক উপত্যকার সুপ্রাচীন ক্রীড়া সংগঠন শিলচর স্পোর্টিং ক্লাব। এদিন ক্লাবের কর্মকর্তারা বিধায়কের বড়সাঙ্গনস্থিত বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে ক্লাবের ৯০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ…

Read More

শিলচরে ২০ কোটির ইয়াবা সহ আটক মণিপুরের যুবক

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২৯ মে : মিজোরাম সীমান্ত থেকে মাদক সহ মণিপুরের এক যুবককে আটক করল কাছাড়ের পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে এক অভিযান চালায় পুলিশ। চেকিং চলাকালীন মিজোরাম দিক থেকে আসা একটি মহিন্দ্রা বোলেরো গাড়ি (AS12 U 7746) আটক করা হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় সন্দেহভাজন ৬০ হাজার ইয়াবা…

Read More

মাউন্ট রেনোেক জয়, রাজশ্রী রায়কে সংবর্ধনা বিজেপি মহিলা মোর্চার

বরাক তরঙ্গ, ২৯ মে : ৫০৩০ মিটার উচ্চতার দুর্গম মাউন্ট রেনোক জয় করে বরাক উপত্যকার ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন শ্রীভূমির কন্যা তথা করিমগঞ্জ কলেজের ছাত্রী রাজশ্রী রায়। তার এই অসাধারণ সাফল্যে গর্বিত গোটা শ্রীভূমি তথা বরাক উপত্যকা। এই ঐতিহাসিক কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বৃহস্পতিবার বিজেপির শ্রীভূমি শহর মহিলা মোর্চার উদ্যোগে রাজশ্রী রায়কে সংবর্ধনা জানানো হয়।…

Read More

থাইল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি আসাম বিশ্ববিদ্যালয়ের

বরাক তরঙ্গ, ২৯ মে : যৌথ গবেষণা, শিক্ষক ও ছাত্ৰ বিনিময়, শিক্ষা বিষয়ক সহযোগিতার লক্ষ্যে থাইল্যান্ডের সুরীন্দ্ৰ রাজভাট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করল আসাম বিশ্ববিদ্যালয়। এই সমঝোতা চুক্তির মাধ্যমে ভবিষ্যতে শিক্ষা সংক্রান্ত সহযোগিতা ছাড়াও আন্তৰ্জাতিক স্তরে একাধিক অ্যাকাডেমিক কৰ্মসূচি পরিচালনার পথ আরও প্ৰসারিত হবে বলে আশাপ্ৰকাশ করা হয়েছে। সম্প্ৰতি থাইল্যান্ডের সুরীন্দ্ৰ রাজভাট বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে…

Read More

সংবাদ কার্যালয়ে ঢুকে হামলা, সাংবাদিককে মারধর ঘটনার উদ্বেগ ও নিন্দা বিডিএফের

বরাক তরঙ্গ, ২৯ মে : ‘বরাক বাণী ‘ সংবাদ সংস্থার লিঙ্ক রোডে অবস্থিত কার্যালয়ে ঢুকে সাংবাদিক রাজু দাসের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে একদল দুষ্কৃতী। একই সঙ্গে কম্পিউটার সহ কার্যালয়ের বিভিন্ন সামগ্রী ভাংচুর করা হয়েছে। এই ঘটনায় তীব্র উদ্বেগ ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এক প্রেস বার্তায় বিডিএফ আহ্বায়ক হৃষীকেশ দে বলেন, রাজু দাসের বয়ান থেকে…

Read More

আন্তর্জাতিক জার্নালে বরাকের কমলদীপ পুরকায়স্থের গবেষণা প্রকাশ

বরাক তরঙ্গ, ২৮ মে : বরাক উপত্যকার ইতিহাসচর্চায় গৌরবের এক মুহূর্ত। তরুণ গবেষক কমলদীপ পুরকায়স্থের গবেষণাপত্র আন্তর্জাতিক পিয়ার-রিভিউড জার্নাল International Journal of Novel Research and Development (IJNRD)-এ সম্প্রতি প্রকাশিত হয়েছে। জার্নালটির ভলিউম ১১, ইস্যু ৫, মে ২০২৬ সংখ্যায় ওই প্রবন্ধটি অন্তর্ভুক্ত করা হয়েছে।শিরোনাম: “A Historical Study of Badarpur Fort: From Islamic Inception to British Expansion…

Read More

বরাকবাণী কার্যালয়ে দুষ্কৃতী হামলা গুরুতর জখম সাংবাদিক রাজু দাস, আটক ১

বরাক তরঙ্গ, ২৮ মে : বরাক উপত্যকার সংবাদমাধ্যম ‘বরাকবাণী’-র কার্যালয়ে দুষ্কৃতীদের হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হামলায় গুরুতর জখম হয়েছেন বরাকবাণীর সাংবাদিক রাজু দাস। বৃহস্পতিবার বিকেল প্রায় চারটার সময় শিলচরের দ্বিতীয় লিঙ্ক রোডের ১১ নম্বর লেনে অবস্থিত সংবাদমাধ্যমটির অফিসে এই ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, কয়েকজন দুষ্কৃতী আচমকাই বরাকবাণীর কার্যালয়ে প্রবেশ করে সাংবাদিক রাজু দাসের…

Read More

উচ্ছ্বাস ও শান্তিপূর্ণ পরিবেশে ধলাই দক্ষিণে পালিত ঈদ-উল আজহা

বরাক তরঙ্গ, ২৮ মে : ধলাই দক্ষিণে বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদুল আযহা। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি প্রশাসনের তৎপরতা ও সমাজের সচেতন মহলের উদ্যোগে এবারের ঈদ উৎসব সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। গরু কোরবানি দেওয়া নিয়ে প্রথমদিকে ইসলাম ধর্মাবলম্বী মানুষের মধ্যে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হলেও ধলাই সমজেলার আধিকারিক, ধলাই পুলিশ, দক্ষিণ…

Read More

ক্ষমতার আসনে নয়, জনমানসের অন্তঃস্থলে নগর যন্ত্রণার বিরুদ্ধে রাস্তায় নেমে নজির গড়লেন সুজন, ঈদগাহে চাঁদা সংগ্রহ

শুভ দাস, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৮ মে : শহরের বেহাল পরিকাঠামো ও প্রশাসনিক উদাসীনতার বিরুদ্ধে এবার নিজেই রাস্তায় নেমে উদ্যোগী হলেন সুজন নামে এক সমাজসেবী যুবক। দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সৃষ্টি হওয়া ভয়াবহ গর্ত ও জলজটের সমস্যায় নিত্যদিন দুর্ভোগে পড়ছিলেন সাধারণ মানুষ। বারবার অভিযোগ জানানো হলেও কার্যকর পদক্ষেপ না মেলায় ক্ষোভ বাড়ছিল জনমনে। এই…

Read More