Category: বরাক
প্রতিকূল আবহাওয়া, বরাকের অধিকাংশ এলাকায় ঈদের নামাজ মসজিদে
বরাক তরঙ্গ, ২৮ মে : প্রতিকূল আবহাওয়ায় বহু ঈদগাহে নামাজ পড়া হল না। বরাকের অধিকাংশ এলাকায় ধর্মপ্রাণ মুসলিম পুরুষরা নিজ নিজ মসজিদে ঈদ-উল আজহার দু’রাকাত নামাজ আদায় করেন। বৃষ্টির দরুন বহু অঞ্চলে নির্ধারিত সময়ের পনেরো বা ত্রিশ মিনিট পর নামাজ শুরু হয়। বৃহস্পতিবার সারা দেশের সঙ্গে বরাক উপত্যকায়ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ঈদ উদযাপন করা হয়। নামাজ…
বেআইনি রেস্তোরাঁ, ধাবা ও মদ পরিবেশনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি অ্যাসোসিয়েশনের
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৭ মে : কাছাড় জেলায় বেআইনি রেস্তোরাঁ, ধাবা ও মদ পরিবেশনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বরাকভ্যালি হোটেল ও রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন। বুধবার সন্ধ্যায় শিলচরের এক বিলাসবহুল হোটেলে সংগঠনের ডাকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দাবি তোলা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত হোটেল ও রেস্টুরেন্ট মালিকরা অভিযোগ করেন, জেলার…
বরাক উপত্যকায় স্থায়ী হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার দাবিতে শুরু হচ্ছে গণস্বাক্ষর অভিযান
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৭ মে : হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার দাবি বাস্তবায়ন কমিটি, কাছাড় জেলা শাখা আগামী ৩০ মে থেকে পুরো বরাক উপত্যকা জুড়ে গণস্বাক্ষর অভিযান শুরু করতে যাচ্ছে। বুধবার সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি ধ্রুবকুমার সাহা বলেন, এই অভিযানে প্রায় ২৫ হাজার স্বাক্ষর সংগ্রহ করা লক্ষ্য রাখা হয়েছে এবং আন্দোলন জোরদার করার লক্ষ্যে ধারাবাহিকভাবে প্রচারণা…
গোমাংস বিক্রি : হাইলাকান্দিতে গ্রেফতার ২, বড়খলায় ধৃত আরও ১
বরাক তরঙ্গ, ২৭ মে : ঈদের প্রাক্কালে গোমাংস বিক্রির অভিযোগে হাইলাকান্দি ও বড়খলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ গোমাংস। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে হাইলাকান্দি শহরের ১১ নম্বর ওয়ার্ডের সিরাজপট্টি বাজার এলাকায় অভিযান চালায় হাইলাকান্দি পুলিশ। অভিযানে প্রকাশ্যে বিক্রির উদ্দেশ্যে রাখা প্রায় ৮.৫ কেজি…
রামনগরের আনোয়ারপারে তিন দিনের মধ্যেই ট্রান্সফরমার, বিধায়ক-সাংসদকে সাধুবাদ এলকাবাসীর
বরাক তরঙ্গ, ২৭ মে : ঈদ-উল আজহার প্রাক্কালে শিলচর শহরের রামনগর ১৭ নম্বর ওয়ার্ডের আনোয়ারপার টুকরগ্রামের দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার অবসান ঘটেছে। বিকল ট্রান্সফরমার মাত্র তিন দিনের মধ্যেই মেরামত করে পুনরায় বিদ্যুৎ পরিষেবা চালু করায় এলাকাজুড়ে খুশির হাওয়া বইছে। স্থানীয় বাসিন্দারা এই দ্রুত পদক্ষেপের জন্য শিলচরের বিধায়ক রাজদীপ রায় এবং সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে ধন্যবাদ জানিয়েছেন। বিজেপি…
শিলচরে মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিএমের বিক্ষোভ
বরাক তরঙ্গ, ২৭ মে : পেট্রো পণ্য সহ সমস্ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদী)র পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বুধবার শিলচরে ক্ষুদিরাম মূর্তির সামনে জমায়েত হয়ে দেশে সাম্প্রতিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন । এক সপ্তাহের মধ্যে লাগাতার পেট্রোল ডিজেলের আট টাকা প্রতি লিটার মূল্যবৃদ্ধি নজিরবিহীন। এর…
রাত পোহালেই পবিত্র ঈদ উল আজহা, প্রস্তুতি চূড়ান্ত শ্রীভূমি জেলায়
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৭ মে : আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই পবিত্র ঈদ উল আজহা। ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শ্রীভূমি জেলার সর্বত্র এখন উৎসবের আমেজ বিরাজ করছে। জেলার চারটি বিধানসভা এলাকার প্রতিটি মুসলিম অধ্যুষিত মহল্লা, মসজিদ ও ঈদগাহ রঙিন সাজে সেজে উঠেছে। ঈদকে সামনে রেখে জমে উঠেছে…
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, বরাকে সম্প্রীতির বার্তায় কোরবানির প্রস্তুতি
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৭ মে : ঈদ-উল আজহাকে সামনে রেখে অসমের বরাক উপত্যকায় ফুটে উঠেছে সম্প্রীতি, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অনন্য নজির। শ্রীভূমি, কাছাড় ও হাইলাকান্দি জেলার বহু মুসলিম পরিবার এবার গরুর পরিবর্তে ছাগল, মহিষসহ অন্যান্য পশু কোরবানির সিদ্ধান্ত নিয়েছেন। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে নেওয়া এই উদ্যোগ সমাজজুড়ে প্রশংসা কুড়িয়েছে।…
ঈদ-উল-আজহায় শান্তি বজায় রাখতে শ্রীভূমির ৫ সার্কলে ৫ ম্যাজিস্ট্রেট নিয়োগ, কড়া নজরদারির নির্দেশ
জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৭ মে : আসন্ন ঈদ-উল-আজহা উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে শ্রীভূমি জেলা প্রশাসন ৫টি সার্কল এলাকার জন্য ৫ জন ম্যাজিস্ট্রেটকে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব দিল। জেলাশাসক বুধবার এক আদেশে ২৮ মে, উৎসবের দিনের জন্য এই দায়িত্ব বণ্টন করেছেন। জেলা কমিশনারের জারি করা আদেশে বলা হয়েছে, উৎসব চলাকালীন সমস্ত ম্যাজিস্ট্রেটকে নিজ নিজ এলাকার পরিস্থিতির…
ছেলের জন্মদিনে প্রবীণ নাগরিক আবাসনে বস্ত্র বণ্টন বন্দিতা-সঞ্জীবের
বরাক তরঙ্গ, ২৬ মে : ‘লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ’-এর সদস্যরা মালুগ্রাম শিলচরের প্রবীণ নাগরিক আবাসন ‘জ্যোতিষালয়’-এর বাসিন্দাদের সঙ্গে অত্যন্ত আনন্দঘন ও সুন্দর সময় অতিবাহিত করেন। বুধবার সন্ধ্যায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানে ক্লাব ভ্যালি ভিউ-এর সদস্যরা, সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়ের নেতৃত্বে, প্রবীণ মহিলাদের সঙ্গে আনন্দ-আড্ডা ও বিভিন্ন বিনোদনমূলক মুহূর্ত ভাগ করে নেন। চা-পর্বকে…
