Category: বরাক
মনোবাঞ্ছা পূরণে বরমবাবার মন্দিরে কচ্ছপ অবমুক্ত, কিশোর সমর্থকদের
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৩০ মে : বড়খলার বিধায়ক কিশোর নাথের রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে স্মরণীয় করে রাখতে বরমবাবার মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয় এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের। দলীয় কার্যকর্তা ও কিশোর নাথ ফ্যানস ক্লাবের সদস্যরা তাঁদের মনোবাঞ্ছা পূরণ হওয়ায় মন্দিরের পুকুরে একটি কচ্ছপ অবমুক্ত করেন। জানা গেছে, গত বিধানসভা নির্বাচনের আগে তাঁরা বরমবাবার…
ঘটনার নেপথ্যে বিধায়কের ভূমিকা থাকতে পারে বলে ইঙ্গিত আমিনুল হক লস্করের
বরাক তরঙ্গ, ৩০ মে : হাইলাকান্দি জেলা কংগ্রেস কার্যালয় রাজীব ভবনে অনুষ্ঠিত নির্বাচনী ফলাফল পর্যালোচনা সভাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার ঘটনায় রাজনৈতিক বিতর্ক ক্রমেই তীব্র আকার ধারণ করছে। শনিবার হাইলাকান্দি থেকে শিলচরে ফিরে জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনে সাংবাদিক সম্মেলন করে সোনাইয়ের কংগ্রেস বিধায়ক আমিনুল হক লস্কর ঘটনার নেপথ্যে আলগাপুর-কাটলিছড়া কেন্দ্রের বিধায়ক জুবাইর এনাম মজুমদারের…
ধলাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কিশোরের মৃত্যু
বরাক তরঙ্গ, ৩০ মে : সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে প্রাণ হারালো ধলাইয়ের মথুরাপুর জিপির অন্তর্গত বিষ্ণুপুর গ্রামের কিশোর রাজীব হোসেন লস্কর। শনিবার শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, গত বুধবার রাজনগর এলাকায় একটি…
দিব্যাঙ্গদের সেবা ঈশ্বরের কাজ : বিধায়ক মিলন দাস
রবিবার এসএস কলেজে সনাক্তকরণ শিবির বরাক তরঙ্গ, ৩০ মে : দিব্যাঙ্গ মানুষের সেবা করা মানেই ঈশ্বরের সেবা—এই বার্তাই তুলে ধরলেন হাইলাকান্দির বিধায়ক ড. মিলন দাস। শনিবার হাইলাকান্দি ইটিসি-তে ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার মন্ত্রকের অধীন গুয়াহাটিস্থ কম্পোজিট রিজিওনাল সেন্টার (সিআরসি)-এর উদ্যোগে এবং সর্বভারতীয় দিব্যাঙ্গজন সহায়ক সামাজিক সংগঠন ‘সক্ষম’-এর সহযোগিতায় দিব্যাঙ্গদের অধিকার, সুযোগ-সুবিধা ও পুনর্বাসন…
বাঙালি জনগোষ্ঠীর সার্বিক বিকাশে সরকারকে আর্জি জানাল বরাকবঙ্গ
বরাক তরঙ্গ, ৩০ মে : অসমে বসবাসকারী বাঙালি জনগোষ্ঠী এ রাজ্যের সমৃদ্ধির জন্য সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপগুলো বাস্তবায়নে পূর্ণ সহযোগিতা করার পরও বিভিন্ন ক্ষেত্রে উপেক্ষিত হচ্ছে বলে ক্ষোভ ব্যক্ত করে সংবিধান প্রদত্ত অধিকারগুলো সুরক্ষায় এবং সমবিকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের কাছে আর্জি জানিয়েছে বরাকবঙ্গ। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পরিতোষচন্দ্র দত্ত বিগত হাইলাকান্দি অধিবেশনে গৃহীত…
বরাক এন্টারটেনমেন্ট সোসাইটির উদ্যোগে ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উদ্যাপন, ৩১ মে শিলচরে তৃতীয় পর্বের অনুষ্ঠান
বরাক তরঙ্গ, ৩০ মে : প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক-এর জন্মশতবর্ষ উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বরাক এন্টারটেনমেন্ট সোসাইটি। ‘স্মরণ-শ্রদ্ধার্ঘ্য-চর্চা’— এই অঙ্গীকারকে সামনে রেখে আগামী ৩১ মে শিলচরের শিবালিক পার্ক শ্রীশ্রী দুর্গা মণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত হতে চলেছে এই ধারাবাহিক কর্মসূচির তৃতীয় পর্ব। অনুষ্ঠানের যৌথ আয়োজক হিসেবে রয়েছে শিবালিক পার্ক ডেভেলপমেন্ট কমিটি। উল্লেখ্য, গত ৪ নভেম্বর…
রামকৃষ্ণনগর আইটিআই-এ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির অনলাইন আবেদন শুরু
জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩০ মে : রামকৃষ্ণনগরের শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান আইটিআই-এ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিভিন্ন ট্রেডে ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে। আসামের স্থায়ী বাসিন্দা আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে আহ্বান জানানো হয়েছে। ভর্তির জন্য প্রার্থীদের ওয়েবসাইট https://itiassam.admission.nic.into- ভিজিট করতে বলা হয়েছে।ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের আগামী ১১ জুন ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত…
হাইলাকান্দি যুব কংগ্রেস কর্মীদের রোষের মুখে বিধায়ক আমিনুল হক
বরাক তরঙ্গ, ৩০ মে : হাইলাকান্দি কংগ্রেস ভবনে শনিবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। দলীয় বৈঠকে অংশ নিতে সেখানে উপস্থিত হয়েছিলেন সোনাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক আমিনুল হক লস্কর। তবে ভবনে পৌঁছানোর পরই তিনি যুব কংগ্রেস কর্মীদের তীব্র বিক্ষোভের মুখে পড়েন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিক্ষুব্ধ যুব কংগ্রেস সদস্যরা “মুর্দাবাদ” স্লোগান তুলে আমিনুল হক লস্করের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং…
শ্রীভূমির বেহাল সড়ক : দিল্লিতে সরব সাংসদ কৃপানাথ, নাগরিক সভায় আন্দোলনের হুঁশিয়ারি
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩০ মে : দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা শ্রীভূমি শহর থেকে সুতারকান্দি স্থলবন্দর পর্যন্ত বিস্তৃত ৩৭ নম্বর জাতীয় সড়কের সংস্কারের দাবিতে এবার দিল্লিতে সরব হলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা। শুক্রবার কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় মহাসড়ক বিষয়ক প্রতিমন্ত্রী অজয় টামটার সঙ্গে সাক্ষাৎ করে তিনি সড়কটির জরুরি সংস্কার ও পুনর্নির্মাণের দাবি…
সংবাদকর্মীর ওপর হামলার প্রতিবাদে প্রেস ক্লাবে জরুরি সভা, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৩০ মে : সংবাদকর্মী রাজু দাসের ওপর সংঘটিত নৃশংস হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে শনিবার শিলচর প্রেস ক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সাংবাদিক ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে-র সঞ্চালনায়…
