পূর্ব ধলাইয়ে তিনটি পূর্ত সড়ক নির্মাণ কাজের শিলান্যাস নীহারের
বরাক তরঙ্গ, ১১ মার্চ : ‘মুখ্যমন্ত্রী পকিপথ’ নির্মাণ প্রকল্পের অধীনে বুধবার পূর্ব ধলাইয়ে তিনটি পূর্ত সড়ক নির্মাণ কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করলেন ধলাইর বিধায়ক নীহাররঞ্জন দাস। এদিন প্রথমে দর্মিখাল জিপিতে ১ কোটি ২৬ লক্ষ টাকার মঞ্জুরীকৃত অর্থে শচীনপুর- চন্দ্রপুর পূর্ত সড়ক নির্মাণ কাজের শিলান্যাস করেন বিধায়ক। পরে কৃষ্ণপুর গঙ্গানগর জিপিতে ১কোটি ২ লক্ষ টাকার বরাদ্দ অর্থে…
