Category: বরাক
ঈদের আনন্দ ম্লান, কাঁঠাল পয়েন্টে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২৮ মে : শিলচর শহরের কাঁঠাল পয়েন্ট এলাকায় বৃহস্পতিবার অর্থাৎ ঈদ-উল আজহার দিন সাতসকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত যুবকের মৃত্যু ঘটল। মৃত যুবক মেহেরপুর পাঁচঘরী এলাকার বাসিন্দা আলি আহমদ লস্করের বছর বাইশের ছেলে সবির হোসেন (কাবুলী)। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার…
ধনেহরি ঈদগাহে অনুষ্ঠিত ঈদের জামাত
নিপ্পু লস্কর, সোনাই।বরাক তরঙ্গ, ২৮ মে : সোনাইর ধনেহরি ঈদগাহ ময়দানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হল পবিত্র ঈদুল আযহা। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই বৃহস্পতিবার সকাল আটটায় অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ নেন এলাকার বিপুল সংখ্যক মুসল্লি। ঈদের নামাজ পরিচালনা করেন সোনাই আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মাহমুদুল্লাহ বড়ভূইয়া। নামাজ শুরুর আগে তিনি ঈদুল আযহার তাৎপর্য, ত্যাগের মহিমা…
রামকৃষ্ণনগরে উদ্ধার সোনার বিস্কুট, আটক মিজোরামের মহিলা সহ ব্যক্তি
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৮ মে : শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরে পুলিশের তৎপরতায় ফের সামনে এল আন্তঃরাজ্য চোরাচালান চক্রের সম্ভাব্য যোগসূত্র। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল মূল্যের দুইটি সোনার বিস্কুট উদ্ধার করেছে রামকৃষ্ণনগর থানার পুলিশ। ঘটনায় মিজোরামের দুই বাসিন্দাকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ২২০ গ্রাম বলে জানিয়েছে পুলিশ। বাজারমূল্য কয়েক…
পাথারকান্দিতে উৎসবের আবহে শান্তিপূর্ণভাবে উদ্যাপিত ঈদ-উল আজহা
ত্যাগ, সম্প্রীতি ও মানবতার অনন্য বার্তায় মুখর বৃহত্তর গ্রামীণ জনপদ____ মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২৮ মে : ত্যাগের মহিমা আত্মশুদ্ধির আহ্বান এবং ভ্রাতৃত্বের অমলিন বার্তা নিয়ে বৃহত্তর পাথারকান্দি জুড়ে গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হলো পবিত্র ঈদ-উল আজহা। বৃহস্পতিবার ভোরের কোমল আলো ফুটতেই যেন নতুন প্রাণ ফিরে পায় সমগ্র জনপদ। প্রতিটি গ্রাম, প্রতিটি…
ঘুংগুর বারিকনগর এলাকায় গো-হত্যার অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা, আটক ৫
রূপক চক্রবর্তী ও বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২৮ মে : শিলচরের ঘুংঘুর বারিক নগর এলাকায় গো-হত্যার অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার গোপনে গো-হত্যা সংঘটিত হয়েছে বলে অভিযোগ তুলেছে বজরং দল। খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে ভিড় জমান সংগঠনের সদস্যরা। বজরং দলের দাবি, ঈদ-উল আজহার প্রাক্কালে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত…
বেরেঙ্গায় ঈদগাহে সংবর্ধিত আমিনুল হক, আবেগঘন বার্তা
বরাক তরঙ্গ, ২৮ মে : ঈদ-উল আযহা উপলক্ষে বেরেঙ্গা ঈদগাহ ময়দানে বেরেঙ্গা ঈদগাহ কমিটির উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে আবেগঘন প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিধায়ক আমিনুল হক লস্কর। তিনি বলেন, নির্বাচনের আগে পবিত্র ঈদ-উল ফিতরের দিন এই ঈদগাহ ময়দান থেকেই গ্রামের সন্তান হিসেবে তিনি বেরেঙ্গাবাসীর কাছে আশীর্বাদ ও সমর্থন চেয়েছিলেন। গ্রামের…
চন্দ্রনাথপুরে রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি উদ্ধার, হাসপাতালে মৃত্যু
মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ২৮ মে : ঈদের দিন বৃহস্পতিবার সকালে কাছাড়ের চন্দ্রনাথপুরে রেল লাইনের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীদের দাবি, আহত ব্যক্তি সাহায্যের জন্য আর্তনাদ করছিলেন। স্থানীয়দের তৎপরতায় তাকে দ্রুত সোনাপুর রামকমল স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা…
শহরের একাধিক এলাকায় প্রকাশ্যে মাদকসেবন, উদ্বেগ সচেতনমহলের
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৮ মে : শিলচরে নেশাবিরোধী অভিযানে প্রশাসনের তৎপরতা বাড়লেও শহরের একাধিক এলাকায় এখনও প্রকাশ্যে মাদকসেবনে উদ্বেগ প্রকাশ করে সচেতন মহল। বিশেষ করে শিলচর সদর থানার পেছনের দেওয়াল সংলগ্ন এলাকা, ফাটকবাজার ও আশপাশের বিভিন্ন বাজার বিল্ডিংয়ের ছাদ সন্ধ্যার পর মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা গেছে, নেশামুক্ত ভারত…
ঈদের দিন সাতসকালে কাঁঠাল পয়েন্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে যুবক
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২৮ মে : শিলচর শহরের কাঁঠাল পয়েন্ট এলাকায় বৃহস্পতিবার অর্থাৎ ঈদ-উল আজহার দিন সাতসকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন এক যুবক। আহত যুবকের নাম সবির হোসেন (কাবুলী)। তাঁর বাবার নাম আলি আহমদ লস্কর। বয়স আনুমানিক ২২ বছর। বাড়ি মেহেরপুর পাঁচঘরী এলাকায় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার…
শিলচর প্রেস ক্লাবে পীযূষকান্তি দাসের ষষ্ঠ প্রয়াণবার্ষিকী পালন
সাংবাদিকতা পুরস্কারে সম্মানিত বিধানচন্দ্র নাথ দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৮ মে : শিলচর প্রেস ক্লাবে বিশিষ্ট সাংবাদিক ও সমাজচিন্তক পীযূষকান্তি দাসের ষষ্ঠ প্রয়াণবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে “নির্বাচিত জনপ্রতিনিধি : জবাবদিহিতা ও স্বচ্ছতা” শীর্ষক আলোচনায় বক্তারা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত জনপ্রতিনিধিদের জনগণের প্রতি দায়বদ্ধ থাকা অত্যন্ত জরুরি এবং তাঁদের…
