রামকৃষ্ণনগর আইটিআই-এ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির অনলাইন আবেদন শুরু

Spread the news

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩০ মে : রামকৃষ্ণনগরের  শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান আইটিআই-এ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিভিন্ন ট্রেডে ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে। আসামের স্থায়ী বাসিন্দা আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে আহ্বান জানানো হয়েছে। ভর্তির জন্য প্রার্থীদের ওয়েবসাইট https://itiassam.admission.nic.into- ভিজিট করতে বলা হয়েছে।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের  আগামী ১১ জুন ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত ই-কাউন্সেলিংয়ের জন্য অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে।  ১২ জুন ২০২৬ পর্যন্ত সকল কার্যদিবসে নিকটবর্তী সরকারি আইটিআই-এ উপস্থিত হয়ে প্রয়োজনীয় নথিপত্র যাচাই করাতে হবে। নথি যাচাইয়ের সময় আবেদনপত্রের প্রিন্ট কপি ও সমস্ত মূল নথিপত্র সঙ্গে নিয়ে যেতে হবে।
ভর্তির জন্য আবেদনকারীর ন্যূনতম বয়স ১ জুলাই ২০২৬ তারিখ অনুযায়ী ১৪ বছর হতে হবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে নিম্নলিখিত ট্রেডগুলিতে ভর্তি নেওয়া হবে

ড্রেস মেকিং (Dress Making) – ১ বছর মেয়াদি, অষ্টম শ্রেণি উত্তীর্ণ।
ইলেকট্রিশিয়ান (Electrician) – ২ বছর মেয়াদি, মাধ্যমিক উত্তীর্ণ (বিজ্ঞান ও গণিতসহ)।

কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (COPA) – ১ বছর মেয়াদি, মাধ্যমিক উত্তীর্ণ।

স্টেনোগ্রাফার অ্যান্ড সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট (ইংরেজি) – ১ বছর মেয়াদি, মাধ্যমিক উত্তীর্ণ।

ফিটার (Fitter) – ২ বছর মেয়াদি, মাধ্যমিক উত্তীর্ণ (বিজ্ঞান ও গণিতসহ)।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আগ্রহী প্রার্থীদের কার্যদিবসে অফিস সময়ের মধ্যে রামকৃষ্ণনগরস্থিত আইটিআই শ্রীভূমি কার্যালয়ে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *