‘ভাষা শহিদ স্টেশন, শিলচর’ গেজেট নোটিফিকেশন করে কবীন্দ্র পুরকায়স্থকে যথাযথ সম্মান প্রদর্শন করা হোক : সমিতি

বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : জননেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের প্রয়াণে ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি গভীর ভাবে শোক ব্যক্ত করে  শনিবার এক শোকসভার আয়োজন করে। বরাকের সার্বিক বিকাশ ও উন্নয়ন ছাড়াও ভাষা শহিদ স্টেশন নামকরণ আন্দোলনে প্রয়াত জননেতার অগ্রণী ও বলিষ্ঠ ভূমিকার কথা সভায় শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়। উল্লেখ্য,…

Read More

জাতির পিতার চরম অপমান! ঝাড়ুদার রূপে আঁকা জিপি কার্যালয়ে

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : জাতির পিতার চরম অপমানের অভিযোগ উঠেছে শ্রীভূমিতে। শ্রীভূমির একটি পঞ্চায়েত কার্যালয়ের দেওয়ালে জাতির পিতাকে ঝাড়ুদার রূপে আঁকা হয়েছে বলে অভিযোগ। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পঞ্চায়েত সভাপতির  প্রতিনিধি চুন দিয়ে সেই ছবি মুছে ফেলার চেষ্টা করেন। শ্রীভূমির কৃষ্ণনগর পঞ্চায়েত কার্যালয়ের বাইরে ‘স্বচ্ছতা সেবা’ স্লোগানের সঙ্গে জাতীয় পতাকা ও জাতির…

Read More

কাছাড়ে আরও এক ভুয়ো চিকিৎসক গ্রেফতার

বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : কাছাড় জেলায় ফের ভুয়ো চিকিৎসক চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। রবিবার কাছাড়ের ধলাই থানা এলাকার ইসলামাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে আরও এক ভুয়ো চিকিৎসক। ধৃত ব্যক্তির নাম শামিম আহমদ লস্কর। তিনি ধলাই থানা এলাকার ভাগা বাজারের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, শামিম আহমদ লস্কর দীর্ঘদিন ধরে ইসলামাবাদ…

Read More

সোনাবাড়িঘাটে ‘সুহান হোটেল অ্যান্ড সুইটস’ উদ্বোধন

বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে আরও এক নতুন সংযোজন সুহান এন্টারপ্রাইজের। রবিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘সুহান হোটেল অ্যান্ড সুইটস’। সোনাবাড়িঘাট বাজারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে হোটেলটির সূচনা করা হয়। ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সমাজকর্মী ও সুহান এন্টারপ্রাইজের কর্ণধার হাজি ফকরুল ইসলাম বড়ভূইয়া। উদ্বোধনের পর ধর্মীয়…

Read More

পানীয়জল প্রকল্পে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের দক্ষিণ নরসিংহপুরে

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ নরসিংহপুর জিপির নরসিংহপুর ২য় খণ্ড এলাকায়এক বছর ধরে পানীয়জল সঙ্কটে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে প্রশাসনিক উদাসীনতার অভিযোগ তুলে রবিবার সকালে পানীয়জল প্রকল্পে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকার মহিলারা। তাঁদের অভিযোগ, প্রায় এক বছর আগে এনএইচআইডিসিএল ৩০৬ নম্বর শিলচর–আইজল জাতীয় সড়কের কাবুগঞ্জ…

Read More

ইচাবিলে হিন্দু সম্মেলনে ধর্ম ও ঐক্যের আহ্বান

মোহাম্মদ জনি, পাথারকান্দি। বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : শাশ্বত হিন্দু চেতনা ও সংগঠিত শক্তির বার্তা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে গোটা শ্রীভূমি জেলাজুড়ে প্রতিটি গ্রাম পঞ্চায়েত স্তরে ধারাবাহিকভাবে আয়োজন করা হচ্ছে বিশাল হিন্দু সম্মেলন। এই ঐতিহাসিক ও গৌরবময় ধারাকে বজায় রেখে রবিবার ইচাবিল মণ্ডলের ব্যবস্থাপনায় স্থানীয় হরিবাসর নাটমণ্ডপে আয়োজন করা হয় এক…

Read More

জাতীয় শিক্ষানীতির সফল বাস্তবায়নে শরিফনগর এলপি স্কুলে টুইনিং অনুষ্ঠান

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : নতুন জাতীয় শিক্ষানীতির কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী শরিফনগর ১১০ নং এলপি স্কুল ও শরিফনগর মডেল অ্য়াকাডেমি স্কুলের যৌথ উদ্যোগে শনিবার শরিফনগর এলপি স্কুল প্রাঙ্গনে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হল টুইনিং অনুষ্ঠান। শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় বৃদ্ধি ও ছাত্র-ছাত্রীদের সর্বাঙ্গীণ বিকাশের উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানটি এক আনন্দঘন ও…

Read More

ধামাইল নৃত্যকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের : কৌশিক রায়

লক্ষীপুর সমজেলা ভিত্তিক ধামাইল উৎসবে ব্যাপক সাড়া______ বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : লক্ষীপুর সমজেলা ভিত্তিক সমবেত ধামাইল নৃত্য ও ধামাইল কন্যা প্রতিযোগিতা রবিবার ব্যাপক উৎসাহ ও উদ্দীপণার মধ্য দিয়ে সমাপ্ত হলো। বরাক উপত্যকার লোক সংস্কৃতি চর্চা বিষয়ক সংগঠন সম্মিলিত লোক পরিষদ শিলচর-র উদ্যোগে ও সরগম শিল্পী সংঘ ফুলেরতলের সহযোগিতায় ফুলেরতল মাল্টিপার্পাস হলে আয়োজিত ধামাইল উৎসবে…

Read More

বিবেকানন্দের জন্মজয়ন্তীকে সামনে রেখে পাথারকান্দিতে রামকৃষ্ণ সেবা সমিতির বর্ণাঢ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মোহাম্মদ জনি, পাথারকান্দি। বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : যিনি যুবসমাজকে দিয়েছিলেন আত্মবিশ্বাসের মন্ত্র, যাঁর কণ্ঠে ধ্বনিত হয়েছিল উঠো, জাগো এবং লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না  সেই বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের পবিত্র জন্মজয়ন্তীকে সামনে রেখে পাথারকান্দিতে এক অনন্য সৃজনশীল আয়োজন। রং-তুলির ছোঁয়ায় মহান মনীষীর আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পাথারকান্দি রামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে আজ…

Read More

ক্লেভার হাউসে ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবির

বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি) কেন্দ্রীয় কমিটি ও শিলচরের প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের যৌথ উদ্যোগে ক্লেভার হাউস এলাকার ৬৪৮ নম্বর পানিভরা বুনিয়াদি বিদ্যালয়ে একটি বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করে। রবিবার মোট ৭৪ জন রোগীকে চৌধুরী আই হাসপাতালের চিকিৎসক ডাঃ এস ফাইজাল এবং অপটোমেট্রিস্ট এম দেববর্মা পরীক্ষা…

Read More