Category: বরাক
হাইলাকান্দিতে দিব্যাঙ্গ সনাক্তকরণ শিবিরে ব্যাপক সাড়া, নতুন ভাবে ইউডিআইডির জন্যও আবেদন
বরাক তরঙ্গ, ৩১ মে : দিব্যাঙ্গ ব্যক্তিদের সনাক্তকরণ ও বিভিন্ন সরকারি সুবিধার আওতায় আনার লক্ষ্যে হাইলাকান্দি শহরের এসএস কলেজ প্রাঙ্গণে এক বিশেষ দিব্যাঙ্গ সনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়। এমর্মে রবিবার গুয়াহাটি স্থিত ভারত সরকারের সামাজিক ন্যায় এবং অধিকার মন্ত্রকের অন্তর্গত সংযোজিত ক্ষেত্রীয় দক্ষতা উন্নয়ন,পুনর্বাসন এবং দিব্যাঙ্গজন সাবলম্বীকরণ কেন্দ্র (সিআরসি) এর উদ্যেগে এবং সর্বভারতীয় দিব্যাঙ্গ জন সহকারী…
মাতৃভাষা সুরক্ষা সমিতির মনীষী স্মরণ ও কৃতী ছাত্রছাত্রী সংবর্ধনা অনুষ্ঠান
পিএনসি, শিলচর।বরাক তরঙ্গ, ৩১ মে : মাতৃভাষা সুরক্ষা সমিতির কাছাড় জেলা কমিটির উদ্যোগে শনিবার আম্বিকাপট্টিস্থ জেলা সমিতির নিজস্ব কার্যালয়ে মাসিক মনীষী স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মনীষীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে মে মাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস ও মনীষীদের স্মরণ করা হয়। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় অমর শহিদ প্রফুল্ল…
গুমড়ায় পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে অটোতে ধাক্কা মাদক থাকা গাড়ির, আহত তিন
বরাক তরঙ্গ, ৩১ মে : কাছাড়ের গুমড়া-করচূড়া ৬ নম্বর জাতীয় সড়কে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে অটোরিকশার সঙ্গে মাদক বহনকারী গাড়ির সংঘর্ষে তিনজন গুরুতর আহত হন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গুমড়া পুলিশ ML-05 AA-0907 নম্বরের একটি S-Presso গাড়িকে আটক করার চেষ্টা চালায়। তবে পুলিশি তৎপরতা টের…
ইন্ডিয়া মডেল আইকন ২০২৬-এ প্রথম রানার-আপ শিলচরের সঞ্জলী সিং, গর্বিত উত্তর-পূর্বাঞ্চল
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৩১ মে : শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সঞ্জলী সিং ‘ইন্ডিয়া মডেল আইকন ২০২৬’ প্রতিযোগিতায় প্রথম রানার-আপের খেতাব অর্জন করে অসম তথা সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের মুখ উজ্জ্বল করেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্যে নিজের আত্মবিশ্বাস, আকর্ষণীয় মঞ্চ উপস্থিতি এবং ব্যক্তিত্বের মাধ্যমে বিচারক ও দর্শকদের মুগ্ধ করে এই সাফল্য অর্জন করেন…
শিলচরে জেলাভিত্তিক রবীন্দ্র সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা, অংশ নিলেন ৪০০ প্রতিযোগী
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৩১ মে : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের উদ্যোগে রবিবার শিলচরে জেলাভিত্তিক রবীন্দ্র সঙ্গীত ও রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত এবং উপজেলার বহু প্রতিযোগী অংশগ্রহণ করে রবীন্দ্রনাথের সৃষ্টিকে নতুন প্রজন্মের সামনে তুলে…
মেহেরপুরে স্কুল-মন্দিরের পাশে মদের দোকান স্থানান্তরের উদ্যোগে তীব্র বিক্ষোভ, সরব মহিলারা
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৩১ মে : শিলচরের মেহেরপুর এলাকায় স্কুল, হাসপাতাল ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিকটে একটি মদের দোকান স্থানান্তরের উদ্যোগকে ঘিরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। রবিবার এলাকাবাসী, বিশেষ করে মহিলারা, প্রতিবাদে সামিল হয়ে প্রশাসনের কাছে অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। জানা গেছে, বর্তমানে কাটাল রোডে অবস্থিত ‘বি সি ওয়াইন শপ’ মেহেরপুর এলাকায় স্থানান্তরের…
ধলাইয়ে এক ভবনে দুই অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ছাউনিহীন শ্রেণিকক্ষে পাঠদান, ক্ষোভ
বরাক তরঙ্গ, ৩১ মে : কাছাড় জেলার ধলাইয়ের দক্ষিণ চান্নিঘাট এলাকার ১৩৮ ও ২৫২ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল পরিকাঠামো নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, অভিভাবক এবং কেন্দ্রের কর্মীরা। একই ভবনে দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিচালিত হলেও দীর্ঘদিন ধরে ভবনটির কোনো সংস্কার বা মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায়…
দেশের শীর্ষ ২০০-তে! এনপিটিইএল-স্বয়মে চমকপ্রদ সাফল্য আসাম বিশ্ববিদ্যালয়ের
বরাক তরঙ্গ, ৩১ মে : অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম এনপিটিইএল-এর স্বয়ম কর্মসূচিতে চমকপ্রদ সাফল্য অর্জন করেছে আসাম বিশ্ববিদ্যালয়। ২০২৬ সালের জানুয়ারি-জুন সেশনে বিশ্ববিদ্যালয়ের এনপিটিইএল-স্বয়ম লোকাল চ্যাপ্টার প্রথমবারের মতো দেশের শীর্ষ ২০০ প্রতিষ্ঠানের তালিকায় স্থান দখল করে ‘এএ রেটিং’ অর্জন করেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালে এনপিটিইএল লোকাল চ্যাপ্টার চালু হওয়ার পর এই প্রথম আসাম বিশ্ববিদ্যালয়…
উধারবন্দ থেকে শুরু হল হাইকোর্ট বেঞ্চের দাবিতে গণস্বাক্ষর অভিযান, ব্যাপক সাড়া
দাবির প্রতি পূর্ণ সমর্থন বিধায়ক রাজদীপ গোয়ালার বরাক তরঙ্গ, ৩১ মে : বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবিকে আরও জোরদার করতে হাইকোর্ট বেঞ্চ দাবি বাস্তবায়ন কমিটি, কাছাড় জেলা কমিটির উদ্যোগে শনিবার উধারবন্দের শ্রীশ্রী কাঁচাকান্তি বিদ্যামন্দির প্রাঙ্গণে এক সচেতনতা সভা ও গণস্বাক্ষর অভিযান অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে আইনজীবী, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী, ছাত্র-যুব প্রতিনিধি…
বাড়ি ফেরার পথে পুকুরে পড়ল গাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনজন
বরাক তরঙ্গ, ৩০ মে : শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরার পথে এক বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে একটি ব্যক্তিগত গাড়ি। ঘটনাটি ঘটেছে নিলামবাজার এলাকার ঘোড়ামারা গ্রামে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। জানা গেছে, দুর্ঘটনার সময় গাড়িতে চালকসহ মোট তিনজন ছিলেন। তাঁদের মধ্যে চালকের স্ত্রী ও বোনও উপস্থিত ছিলেন। গাড়িটি পুকুরে পড়ে যাওয়ার সঙ্গে…
