Category: বরাক
এনএইচ-৩৭ উন্নয়ন প্রকল্প অনুমোদন, মুখ্যমন্ত্রী ও নীতিন গড়করির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কৃষ্ণেন্দুর
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২ জুন : শ্রীভূমি জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে এনএইচ-৩৭ (নতুন)-এর শিলচর–চুরাইবাড়ি অংশের ওয়ান-টাইম ইমপ্রুভমেন্ট প্রকল্প অনুমোদিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মৎস্য, পশুপালন, ভেটেরিনারি ও পূর্তমন্ত্রী কৃষ্ণেন্দু পাল। প্রকল্প অনুমোদনের জন্য তিনি মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় সড়ক পরিবহন…
কাছাড়ে মোবাইল আইসিটিসি ভ্যানের উদ্বোধন, ঝুঁকিপূর্ণ এলাকায় পৌঁছাবে এইচআইভি পরীক্ষা ও কাউন্সেলিং পরিষেবা
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২ জুন : কাছাড় জেলায় এইচআইভি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার মোবাইল আইসিটিসি (ইন্টিগ্রেটেড কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং সেন্টার) ভ্যানের উদ্বোধন করা হয়। জেলা আয়ুক্ত আয়ুষ গর্গ আনুষ্ঠানিকভাবে ভ্যানটির উদ্বোধন ও পতাকা প্রদর্শনের মাধ্যমে এর যাত্রার সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাঃ সুমনা নাইডিং, স্বাস্থ্য বিভাগের অন্যান্য…
দিল্লি থেকে চূড়ান্ত অনুমোদন নিয়ে ফিরেছেন মুখ্যমন্ত্রী, নতুন সমীকরণের অপেক্ষায় অসম রাজনীতি
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২ জুন : অসমের রাজনৈতিক মহলে এখন সবচেয়ে আলোচিত বিষয় রাজ্য মন্ত্রিসভার সম্ভাব্য সম্প্রসারণ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন ‘হিমন্ত ২.০’ সরকারের মন্ত্রিসভায় নতুন মুখ অন্তর্ভুক্তির জল্পনা ক্রমেই জোরদার হচ্ছে। রাজনৈতিক সূত্রের খবর, আগামী ৫ সেপ্টেম্বর মন্ত্রিসভা সম্প্রসারণ হতে পারে। যদিও সরকারিভাবে এখনও কোনও ঘোষণা করা হয়নি, তবুও দিসপুর থেকে দিল্লি—…
চতুর্থবারের মতো শিলচরে সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল ১২ই
শুভ দাস, শিলচর।বরাক তরঙ্গ, ২ জুন : বরাক উপত্যকায় চলচ্চিত্র চর্চাকে আরও সমৃদ্ধ ও গতিশীল করে তুলতে ফের অনুষ্ঠিত হতে চলেছে ‘সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬’। দুই দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবকে ঘিরে ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে উৎসাহের আবহ তৈরি হয়েছে।শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উৎসবের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন আয়োজকরা। ‘ইচ্ছেডানা’-র উদ্যোগে আগামী ১২ ও ১৩…
আসাম বিশ্ববিদ্যালয়ে পাণ্ডুলিপি সংরক্ষণ বিষয়ক একদিবসীয় প্রশিক্ষণ কর্মসূচী সম্পন্ন
পিএনসি, শিলচর।বরাক তরঙ্গ, ১ জুন : আসাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে প্রাচীন পাণ্ডুলিপি সংরক্ষণ বিষয়ে একটি একদিবসীয় প্রশিক্ষণ কর্মসূচী সাফল্যের সাথে অনুষ্ঠিত হলো। সোমবার আসাম বিশ্ববিদ্যালয়ের ‘জ্ঞান ভারতম্ ক্লাস্টার কেন্দ্র’-এর উদ্যোগে এই তাৎপর্যপূর্ণ কর্মসূচীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অবসরপ্রাপ্তা অধ্যাপিকা স্নিগ্ধা দাস রায়। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্কৃত…
সোনাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত বসতঘর, সর্বস্বান্ত পরিবার
বরাক তরঙ্গ, ১ জুন : কাছাড় জেলার সোনাই বিধানসভা এলাকার বেরাবাক দ্বিতীয় খণ্ডের ভকরারপার গ্রামে সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুনে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্রসহ গৃহস্থালির প্রায় সমস্ত সামগ্রী পুড়ে যাওয়ায় পরিবারটি চরম দুর্দশার মুখে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর প্রায় ২টার দিকে পিক্লুবাবু লস্করের বাড়িতে…
ভাগার সঞ্জয় রোডের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী; সংস্কারের দাবিতে সরব জনতা
বরাক তরঙ্গ, ১ জুন : শিলচর-আইজল জাতীয় সড়ক থেকে সংযুক্ত ভাগা বাজারের রাজঘাট এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ সঞ্জয় রোড বর্তমানে বেহাল অবস্থার কারণে এলাকাবাসীর উদ্বেগের কারণ হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তাটি এতটাই সংকীর্ণ যে একটি অটো ও বাইক নিরাপদে পাশাপাশি চলাচল…
শ্রীভূমিতে জলাবদ্ধতা, দখলদারি ও আইনশৃঙ্খলা ইস্যুতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ নাগরিক সভায়
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১ জুন : দীর্ঘদিনের নাগরিক সমস্যার স্থায়ী সমাধান এবং পরিকল্পিত নগর উন্নয়নের লক্ষ্যে শ্রীভূমিতে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ নাগরিক সভা। শ্রীভূমি পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেবের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই সভায় শহরের জলাবদ্ধতা, সড়ক পরিকাঠামো, সরকারি জমি দখল, অবৈধ বাজার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়। সভা থেকে…
মন্ত্রিসভা সম্প্রসারণ ঘিরে জল্পনা তুঙ্গে, বরাকে বাড়ছে রাজনৈতিক উত্তাপ
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১ জুন : আসন্ন মন্ত্রিসভা সম্প্রসারণকে কেন্দ্র করে বরাক উপত্যকার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আগামী ৫ জুন সম্ভাব্য মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানকে সামনে রেখে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—বরাক থেকে কার মাথায় উঠবে মন্ত্রিত্বের মুকুট? রাজনৈতিক মহলে আলোচনায় রয়েছে একাধিক নাম। প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, অভিজ্ঞ বিধায়ক কৌশিক রাইয়ের…
কালাইনছড়ায় হেরোইন উদ্ধার, গ্রেফতার ২
বরাক তরঙ্গ, ১ জুন : কাছাড় পুলিশের মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কালাইনছড়া এলাকার পুরনো এমভিআই গেট সংলগ্ন ৬ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য দেড় কোটির টাকারও বেশি। অতিরিক্ত পুলিশ সুপার রজতকুমার পালের নেতৃত্বে কালাইন থানা ও গোমরা পুলিশ ফাঁড়ির যৌথ দল…
