ধর্মনগর কলামন্ডলের সাংস্কৃতিক আসরে শিলচরের সম্মিলিত লোকমঞ্চের মাতানো পরিবেশনা

Spread the news

বরাক তরঙ্গ, ৫ জুন : ধর্মনগর কলামন্ডলের ৪০তম সাংস্কৃতিক অনুষ্ঠানে বৃহস্পতিবার সন্ধ্যায় শিলচরের ঐতিহ্যবাহী সম্মিলিত লোকমঞ্চের শিল্পীরা মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দিয়ে দর্শকদের মুগ্ধ করেন। লোকসঙ্গীত ও ধারাভাষ্যের সমন্বয়ে সাজানো পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল শেষ পর্বের ধামাইল পরিবেশনা। ধামাইলের সুর বেজে উঠতেই দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে নৃত্যে অংশ নেন, ফলে মিলনস্থল পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশে। সম্মিলিত লোকমঞ্চের প্রতিটি পরিবেশনায় ছিল নান্দনিকতার ছোঁয়া। শিল্পীরা তাঁদের পরিবেশনার মাধ্যমে লোকসংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক বন্ধনের বার্তাও পৌঁছে দেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে ছিলেন মঙ্গলা নাথ, ঝিমলি নাথ, রিঙ্কু দেব চৌধুরী, মণিমিতা গোস্বামী, জলি শুক্লবৈদ্য এবং মরিয়া নাথ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সম্পাদক ভাস্কর দাস, সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাসসহ অন্যান্য সদস্যরা। সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হওয়া এই অনুষ্ঠান স্থানীয় সমাজে সম্প্রীতি, ঐক্য ও আনন্দের আবহ সৃষ্টি করতে সক্ষম হয়েছে বলে উপস্থিত দর্শকরা মত প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *