Category: বরাক
শ্রীভূমি জেলায় পিএমএসএমএ-র বর্ষপূর্তিতে ৬,০০০ গর্ভবতী মহিলার বিশেষ স্বাস্থ্য পরীক্ষা
জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৯ জুন : প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান (PMSMA)-এর ১০ম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার শ্রীভূমি জেলার বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিশেষ গর্ভকালীন স্বাস্থ্য পরীক্ষা (ANC) কর্মসূচি সফলভাবে পালিত হয়েছে। কর্মসূচিতে ব্যাপক সাড়া দিয়ে জেলার প্রায় ৬ হাজার গর্ভবতী মহিলা স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। জেলার করিমগঞ্জ সিভিল হাসপাতাল, ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, আয়ুষ্মান আরোগ্য মন্দির,…
ভোজ্য তেলের প্যাকেটের আদর্শ আকার, দেড় বছরের আন্দোলনে সাফল্যের দাবি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের
রূপক চক্রবর্তী, শিলচর। বরাক তরঙ্গ, ৯ জুন : বাজারে স্বচ্ছতা ও অভিন্নতা নিশ্চিত করতে ভোজ্য তেলের জন্য আদর্শ প্যাকেটের আকার চালু করেছে কেন্দ্রীয় সরকার। লিগ্যাল মেট্রোলজি কাঠামোর অধীনে উপভোক্তা বিষয়ক বিভাগ সম্প্রতি এ সংক্রান্ত সংশোধিত নির্দেশিকা জারি করেছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দেড় বছরের আন্দোলনের সাফল্য হিসেবে দাবি করেছে শিলচর ফুড গ্রেইন্স মার্চেন্ট অ্যাসোসিয়েশন। মঙ্গলবার শিলচরে…
দ্বিতীয়বার মন্ত্রী হিসেবে পাথারকান্দি আসছেন কৃষ্ণেন্দু, জোরদার প্রস্তুতি বিজেপির
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৯ জুন : অসম সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আগামী ১১ জুন দ্বিতীয়বারের মতো নিজ বিধানসভা কেন্দ্র পাথারকান্দি সফরে আসছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তাঁর আগমনকে ঘিরে দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। মন্ত্রীর সফরকে সাফল্যমণ্ডিত করতে মঙ্গলবার পাথারকান্দি মণ্ডল বিজেপির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি…
জলপাইগুড়িতে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে সম্মানিত হচ্ছেন বরাকের কবি নীহাররঞ্জন
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৯ জুন : আগামী ১৪ জুন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে এক বর্ণাঢ্য আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন। সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের প্রসারের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরাক উপত্যকার বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সমাজসেবী নীহার রঞ্জন দেবনাথ। একই অনুষ্ঠানে তাঁকে সম্মানজনক ‘কবি মহারাজ’…
মানুষের স্বার্থে কাজ করার চেষ্টা করব : মন্ত্রী কৌশিক রায়
বরাক তরঙ্গ, ৯ জুন : মন্ত্রীত্ব লাভের পর গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নবনিযুক্ত মন্ত্রী কৌশিক রায়। তিনটি গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব অর্পণ করায় তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানান। মন্ত্রী কৌশিক রায় বলেন, “আজ থেকেই কাজ শুরু করব। নানা চ্যালেঞ্জ থাকলেও দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। ২৪ ঘণ্টা, সপ্তাহের সাত দিন মানুষের স্বার্থে কাজ…
ধলাই ফেরিঘাটে স্থায়ী সেতুর দাবিতে সরব গ্রামবাসী
দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ৯ জুন : ধলাই ফেরিঘাটে স্থায়ী সেতু নির্মাণের দাবিতে ফের সরব হলেন দেবীপুর ও মহাদেবপুর গ্রামের বাসিন্দারা। সোমবার শতাধিক গ্রামবাসী ধোলাই-সোনাই টেরিটোরিয়াল রোড ডিভিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে ফেরিঘাটে স্থায়ী সেতু নির্মাণের দাবি জানান এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন।গ্রামবাসীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে ধলাই ফেরিঘাটই এলাকার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান…
সীমান্তে বাংলাদেশি সন্দেহে যুবককে গণপিটুনি, মেডিক্যালে ভর্তি
মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ৯ জুন : পাথারকান্দির পর কাছাড়ে ঘটল গণপিটুনির ঘটনা। ভারত-বাংলা সীমান্তবর্তী কাটিগড়ায় এক নৃশংস গণপিটুনির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাংলাদেশি সন্দেহে স্থানীয় এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত ওই যুবক বর্তমানে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, সোমবার রাতে কাটিগড়া এলাকার সৈদপুরে তাপাদার বাজার থেকে…
পাথারকান্দি মব লিঞ্চিং কাণ্ডে আরও এক অভিযুক্তের আত্মসমর্পণ, গ্রেপ্তার পাঁচ
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৮ জুন : পাথারকান্দির নালুগাঁওয়ে সংঘটিত চাঞ্চল্যকর মব লিঞ্চিং কাণ্ডে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সাত দিন পর রবিবার গভীর রাতে থানায় আত্মসমর্পণ করেন মামলার অন্যতম অভিযুক্ত বিক্রম সিনহা। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ঘটনাস্থলের ভিডিওতেও তাকে দেখা গিয়েছিল বলে জানা গেছে। পুলিশ সূত্রে…
গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন কৃষ্ণেন্দু পাল, উচ্ছ্বসিত বরাক উপত্যকা
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৮ জুন : অসম মন্ত্রিসভার সম্প্রসারণের পর গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পেয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন পাথারকান্দির তিনবারের বিধায়ক তথা নবনিযুক্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তাঁর হাতে গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব অর্পণের খবর প্রকাশ্যে আসতেই বিজেপি নেতা-কর্মী, সমর্থক এবং বরাক উপত্যকার বিভিন্ন মহলে আনন্দ ও উৎসাহের পরিবেশ…
পাথারকান্দি মব লিঞ্চিং কাণ্ডে আহতদের খোঁজ নিল কংগ্রেস, দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৮ জুন : পাথারকান্দির বহুল আলোচিত মব লিঞ্চিং কাণ্ডে আহত দুই নাবালকের খোঁজ নিতে সোমবার মাঠে নামে করিমগঞ্জ জেলা কংগ্রেস। জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ ও জেলা কংগ্রেস মিডিয়া ডিপার্টমেন্টের চেয়ারম্যান শাহাদাত আহমেদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আক্রান্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি পাথারকান্দি থানায় গিয়ে তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেয়…
