Category: বরাক
প্রধানমন্ত্রী মোদির ১২ বছর পূর্তি উপলক্ষে রামনগর আইএসবিটিতে বিজেপি সংখ্যালঘু মোর্চার পরিচ্ছন্নতা অভিযান
বরাক তরঙ্গ, ৮ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী পালিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার শিলচরের রামনগর আইএসবিটি এলাকায় পরিচ্ছন্নতা ও সাফাই অভিযান পরিচালনা করে কাছাড় জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চা। এই কর্মসূচিতে বিজেপি সংখ্যালঘু মোর্চাসহ দলের বিভিন্ন শাখা ও মোর্চার কার্যকর্তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অভিযানের মাধ্যমে পরিচ্ছন্নতা বজায় রাখা,…
বড়খলা উন্নয়ন খণ্ডের উদ্যোগে কিশোর নাথকে সংবর্ধনা
বরাক তরঙ্গ, ৮ জুন : বড়খলার নবনির্বাচিত বিধায়ক কিশোর নাথকে সংবর্ধনা জানাতে সোমবার বড়খলা মাল্টিপারপাস হল প্রাঙ্গণে এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বড়খলা উন্নয়ন খণ্ডের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সরকারি আধিকারিক, দলীয় কর্মী এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান কঙ্কণনারায়ণ…
শ্রীভূমিতে এসসি এবং ওবিসি পড়ুয়াদের প্রি-ম্যাট্রিক ও পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপের আবেদনের আহ্বান
জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৮ জুন : অসম সরকারের তফসিলি জাতি এবং অনগ্রসর শ্রেণি কল্যাণ অধিকর্তার কার্যালয় থেকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কলারশিপের জন্য এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের তফসিলি জাতি (এসসি) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) ভুক্ত ছাত্রছাত্রীদের কাছ থেকে জাতীয় স্কলারশিপ পোর্টাল বা ন্যাশনাল স্কলারশিপ পোর্টেলের মাধ্যমে নতুন এবং নবীকরণ আবেদন আহ্বান করা হয়েছে। এতে…
বরাকের উন্নয়নে অগ্রাধিকারভিত্তিতে পদক্ষেপের দাবি বিডিএফের, নবনিযুক্ত মন্ত্রীদের অভিনন্দন
বরাক তরঙ্গ, ৮ জুন : অসমের নবগঠিত মন্ত্রিসভায় বরাক উপত্যকা থেকে স্থান পাওয়া বিধায়ক কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালকে অভিনন্দন জানিয়েছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট (বিডিএফ)। একইসঙ্গে উপত্যকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানে অগ্রাধিকারভিত্তিতে উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি। সোমবার এক প্রেস বিবৃতিতে বিডিএফের মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, ব্রহ্মপুত্র উপত্যকা থেকে কোনও বাঙালি কিংবা…
বাবাই দাদার জন্মদিন উপলক্ষে দুধ ও বিভিন্ন ফলমূল বিতরণ সৎসঙ্গ বিহারের
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৮ জুন : আচার্যদেব অর্কদ্যুতি চক্রবর্তী (বাবাই দাদা)-র ৫৯তম জন্মদিন উপলক্ষে সৎসঙ্গ বিহার শিলচর আশ্রমের উদ্যোগে সোমবার শিলচর কলেজ রোডস্থিত প্রধানমন্ত্রীর আদর্শ বিদ্যালয় সুভাষনগর প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে দুধ ও বিভিন্ন ফলমূল বিতরণ করা হয়। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক সংবর্ধনা সভারও আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির…
শ্রীভূমির হরিনগরে এনসিসি ক্যাডেটের সামনে আধুনিক সামরিক প্রযুক্তির প্রদর্শনী আসাম রাইফেলসের
বরাক তরঙ্গ, ৮ জুন : যুবসমাজকে আধুনিক সামরিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করানো এবং ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তুলতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে শ্রীভূমি জেলার জওহর নবোদয় বিদ্যালয় (জেএনভি), হরিনগরে ৫০০ জন এনসিসি ক্যাডেটের জন্য অস্ত্র প্রদর্শনী ও ড্রোন সচেতনতা-সহ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করল আসাম রাইফেলস। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ক্যাডেটদের নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত বিভিন্ন আধুনিক অস্ত্র ও সরঞ্জাম…
দফতর বণ্টন সম্পন্ন, উন্নয়নের গতি বাড়াতে ‘টিম অসম’-এর ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান মুখ্যমন্ত্রীর
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৮ জুন : দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অসম মন্ত্রিসভার দফতর বণ্টন সম্পন্ন হয়েছে। নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের তিন দিন পর সোমবার রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্যের অনুমোদনের ভিত্তিতে অসম সরকারের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে বিভিন্ন দপ্তরের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বণ্টন করা হয়। এর মধ্য দিয়ে রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক পরিসরে এক নতুন অধ্যায়ের সূচনা…
ভারতের শীর্ষ গণিত শিক্ষাপ্রতিষ্ঠান সিএমআই-এ স্কলারশিপ সহ নির্বাচিত অসমের অরিন্দম সী
বরাক তরঙ্গ, ৮ জুন : অসম সহ বরাক উপত্যকার শিক্ষাঙ্গনের জন্য এক গর্বের খবর। শিলচরের মেধাবী ছাত্র অরিন্দম সী স্কলারশিপ সহ এবার দেশের অন্যতম সেরা গণিত শিক্ষাপ্রতিষ্ঠান চেন্নাই ম্যাথম্যাটিক্যাল ইনস্টিটিউট (CMI)-এ গণিত ও কম্পিউটার সায়েন্সে বিএসসি (অনার্স) কোর্সে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। অত্যন্ত কঠিন ও প্রতিযোগিতাপূর্ণ এই প্রবেশিকা পরীক্ষায় সাফল্য অর্জনের মাধ্যমে অরিন্দম শুধু নিজের…
শিলচর সেন্ট্রাল রোডের বেহাল দশা, দুর্ঘটনার আশঙ্কায়
আশু চৌধুরী, শিলচর।বরাক তরঙ্গ, ৮ জুন : শিলচর শহরের ব্যস্ততম সড়কগুলোর অন্যতম সেন্ট্রাল রোডের অবস্থা ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠেছে। বিশেষ করে ওরিয়েন্টাল সিনেমা হলের সামনের অংশে রাস্তার মাঝখানে সৃষ্টি হওয়া বিশাল গর্তে বৃষ্টির জল জমে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার কিছু অংশে সিসি ব্লক বসানোর ফলে ওই অংশ তুলনামূলক উঁচু হয়ে গেছে। ফলে…
শিলচরের রামনগর আইএসবিটি সড়কে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে পথচারী ও যানচালকরা
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৮ জুন : সামান্য বৃষ্টিতেই শিলচরের রামনগর আইএসবিটি সড়ক জলমগ্ন হয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার সমস্যার কারণে রাস্তায় জমে থাকা জলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দা, পথচারী, স্কুল-কলেজের ছাত্রছাত্রী এবং যানবাহন চালকরা। দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, রামনগর আইএসবিটি এলাকায় ফ্লাইওভারের…
