Category: বরাক
উধারবন্দের লাটিগ্রামে পুরনো হাফলং রোডের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী
বরাক তরঙ্গ, ৮ জুন: উধারবন্দের লাটিগ্রাম এলাকায় অবস্থিত পুরনো হাফলং রোডের বেহাল অবস্থাকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে সেখানে জল জমে থাকায় পুরো সড়কটি যেন ছোটখাটো জলাশয়ে পরিণত হয়েছে। এতে যানবাহন চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি জনসাধারণের নিরাপত্তাও মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। জানা…
জমাজলের জেরে বিপাকে উত্তর কৃষ্ণপুরের ৩৬৫ নম্বর প্রাথমিক বিদ্যালয়, পরীক্ষা নিয়ে উদ্বেগ
বরাক তরঙ্গ, ৮ জুন: দীর্ঘদিন ধরে বিদ্যালয় প্রাঙ্গণে জলাবদ্ধতার কারণে চরম সমস্যার মুখে পড়েছেন উত্তর কৃষ্ণপুরের ৩৬৫ নম্বর কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরা। বিদ্যালয়ের শ্রেণিকক্ষসহ প্রায় সব কক্ষেই জল ঢুকে পড়ায় স্বাভাবিক পাঠদান কার্যত ব্যাহত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয় চত্বরে জমে থাকা জলের কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে যেমন সমস্যা হচ্ছে, তেমনি…
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিলচর সিভিল হাসপাতালে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান
বরাক তরঙ্গ, ৭ জুন : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রবিবার শিলচর সিভিল হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করে বরাক বিজ্ঞান মঞ্চ এবং শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটি। কর্মসূচির অংশ হিসেবে হাসপাতালের বহুল ব্যবহৃত পুকুরের পাড় পরিষ্কার করা হয় এবং হাসপাতাল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।উল্লেখ্য, শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ…
ভুবন পাহাড়ের কালাখাল খাসিয়া পুঞ্জিতে মেডিক্যাল ক্যাম্প, উপকৃত শতাধিক লোক
বরাক তরঙ্গ, ৭ জুন : প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে রবিবার ভুবন পাহাড়ের কালাখাল খাসিয়া পুঞ্জিতে একটি বিশেষ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। কেশব স্মারক সংস্কৃতি সুরভি এবং আমড়াঘাট বিদ্যাভারতী স্কুলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই শিবিরে শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধসেবা গ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পে…
বিশ্ব রক্তদাতা দিবস ও রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে ব্লাড ডোনার্স ফোরামের প্রস্তুতি সভা
বরাক তরঙ্গ, ৭ জুন : আগামী ১৪ জুন ‘বিশ্ব রক্তদাতা দিবস’ এবং বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের রজত জয়ন্তী বর্ষ উদযাপনকে সামনে রেখে ফোরামের হাইলাকান্দি জেলা সমিতির বার্ষিক সাধারণ সভা রবিবার অনুষ্ঠিত হয়। শহরের পুরাতন হাসপাতাল রোডস্থিত হাইলাকান্দি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি সুশান্ত মোহন চট্টোপাধ্যায়। সভায় জেলা সম্পাদক রঞ্জিৎ…
সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান সহ শিক্ষার্থীদের সহায়তা হৃদয়ের
বরাক তরঙ্গ, ৭ জুন : সামাজিক সংগঠন ‘হৃদয়’-এর ত্রয়োদশ বার্ষিক সম্মাননা প্রদান অনুষ্ঠান রবিবার শিলচরের গোলদিঘি মলের ‘বাতায়ন’ সভাগৃহে অনুষ্ঠিত হয় এবং এতে এবার চিকিৎসা, শিক্ষা ও সমাজসেবা সহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সাতজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।…
নালুগাঁও মব লিঞ্চিং: শিলচর মেডিক্যালে দুই যুবকের খোঁজ জাকালাকার
বরাক তরঙ্গ, ৭ জুন : পাথারকান্দির নালুগাঁওয়ে সংঘটিত মব লিঞ্চিংয়ের ঘটনাকে কেন্দ্র করে এখনও উত্তাল সামাজিক মাধ্যম। ঘটনার নিন্দা ও প্রতিবাদে বিভিন্ন মহল সরব হলেও, গুরুতর আহত দুই যুবক আমির উদ্দিন ও ইসলাম উদ্দিনের চিকিৎসা এবং শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে সামাজিক সংগঠন জাকালাকা। বর্তমানে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন…
আচার্যদেবের আবির্ভাব দিবসে কালাইনে মেগা স্বাস্থ্য শিবির, উপকৃত প্রায় ১,২০০ রোগী
অনিতা পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৭ জুন : পরম পূজ্যপাদ শ্রীশ্রী আচার্যদেবের ৫৯তম আবির্ভাব দিবস উপলক্ষে কালাইন সৎসঙ্গ কেন্দ্র মন্দিরের উদ্যোগে রবিবার এক বৃহৎ বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। দিনব্যাপী মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই মেগা হেলথ ক্যাম্পে প্রায় ১,২০০ রোগী স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন। শিবিরে ১৩ জন অভিজ্ঞ চিকিৎসক…
লক্ষ্যের প্রতি অবিচল থাকলে সফলতা আসবেই: উপাচার্য রাজীবমোহন পন্থ
আসাম ইউনিভার্সিটি এসসি অ্যান্ড এসটি এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে মেধাবী পড়ুয়াদের সংবর্ধনা_____ বরাক তরঙ্গ, ৭ জুন : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মেধাবী পড়ুয়াদের সংবর্ধিত করলো আসাম ইউনিভার্সিটি এসসি অ্যান্ড এসটি এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (AUSEWA)। একই সঙ্গে ক্যারিয়ার কাউন্সেলিং এর এক অনুষ্ঠানের আয়োজন করে সংস্থা। রবিবার শিলচর আম্বেদকর ভবন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত এদিনের এই সংবর্ধনা সভায় এবছর মাধ্যমিক…
শিলচরে সড়ক দুর্ঘটনার আহত জিতেন্দ্রচন্দ্র দাসের মৃত্যু, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের
দীপ দেব, শিলচর। বরাক তরঙ্গ, ৭ জুন : গত ১৫ এপ্রিল শিলচরের গোপাল আখড়া এলাকায় এক বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর আহত হওয়া জিতেন্দ্রচন্দ্র দাসের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার তাঁর পরিবার ও স্থানীয় বাসিন্দারা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরিবার সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর…
