Category: বরাক
এনএইচ-৩৭ উন্নয়নে ৩১.২২ কোটি টাকার প্রকল্প অনুমোদন, কৃতজ্ঞতা কৃষ্ণেন্দুর
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৯ জুন : আসামের সড়ক অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলার জন্য এলো এক বড় সুখবর। কান্দিগ্রাম মালুয়া থেকে বিদ্যমান করিমগঞ্জ বাইপাস পর্যন্ত জাতীয় সড়ক এনএইচ-৩৭-এর ‘ওয়ান টাইম ইমপ্রুভমেন্ট’ প্রকল্পে ৩১.২২ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক (MoRTH)। প্রকল্প অনুমোদনের খবর জানিয়ে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি…
‘সেবার ১২ বছর’ কর্মসূচির ভার্চুয়াল বৈঠকে অংশ নিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৯ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ‘সেবার ১২ বছর’ কর্মসূচিকে সামনে রেখে আয়োজিত এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করেন পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা অসম সরকারের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বৈঠকে অংশ নিয়ে তিনি নিজেকে গর্বিত ও সৌভাগ্যবান বলে উল্লেখ করেন। মঙ্গলবার অনুষ্ঠিত এই ভার্চুয়াল বৈঠকে বিজেপির জাতীয় সভাপতি…
শ্রীভূমি জেলা কারাগারে নিষিদ্ধ সামগ্রী উদ্ধার, গ্রেফতার দুই সহকারী জেলার সহ চার
বরাক তরঙ্গ, ৯ জুন : শ্রীভূমি জেলা কারাগারে বিপুল পরিমাণ নিষিদ্ধ সামগ্রী উদ্ধারের ঘটনায় তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। দীর্ঘ কয়েক মাসের তদন্তের পর কারাগারের চার কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে রয়েছেন দুই সহকারী জেলার এবং দুই ওয়ার্ডার। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া চারজন হলেন রুদ্র দেওরি, শুভাশিষ ঘোষ, মসিদ আলি লস্কর এবং…
জেইই অ্যাডভান্সড এ কৃতিত্ব, শ্রীভূমির তন্ময় দেবকে অভিনন্দন কৃষ্ণেন্দুর
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৯ জুন : ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ ও কঠিন প্রকৌশল প্রবেশিকা পরীক্ষা জেইই অ্যাডভান্সড ২০২৬-এ সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে জেলার গৌরব বাড়িয়েছেন লঙ্গাই রোডের বাসিন্দা তন্ময় দেব। তাঁর এই অসাধারণ কৃতিত্বে পরিবার, শিক্ষক-শিক্ষিকা এবং জেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।তন্ময় দেব হলেন তুষার কান্তি দেব ও তুলসী মঞ্জুরী সিংহের পুত্র।…
পরকীয়া সম্পর্কের জেরে গৃহবধূ খুন, লামডিং থেকে গ্রেফতার অভিযুক্ত প্রেমিক
বরাক তরঙ্গ, ৯ জুন : সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্রে গড়ে ওঠা এক পরকীয়া সম্পর্কের মর্মান্তিক পরিণতিতে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রেমিকের ধারালো অস্ত্রের কোপে প্রাণ হারিয়েছেন তিন সন্তানের জননী রোশনা বেগম। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত লামডিং রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত এবাদ উদ্দিন লস্করকে।…
হাইলাকান্দিতে শান্তিপূর্ণ মহরম উদযাপনের জন্য প্রশাসনের দ্বিতীয় পর্যালোচনা বৈঠক সম্পন্ন
জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ৯ জুন : আসন্ন মহরম উদযাপন যাতে নিরাপদ, শান্তিপূর্ণ এবং সুসংহতভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে আজ এখানে জেলা শাসকের সম্মেলন কক্ষে একটি গুরুত্বপূর্ণ দ্বিতীয় পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন হাইলাকান্দির জেলা কমিশনার অভিষেক জৈন। বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র পুলিশসুপার অমিতাভ সিনহা, অতিরিক্ত জেলা কমিশনার মিনের্ভা দেবী, সার্কল…
মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে সংবর্ধনা পিএইচই বিভাগের
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৯ জুন : অসমের জনস্বাস্থ্য কারিগরি (PHE) বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী তথা পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু পাল। মঙ্গলবার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়ে তিনি জনসেবার মানোন্নয়ন, নিরাপদ পানীয় জল সরবরাহ এবং উন্নত স্যানিটেশন ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্বারোপ…
গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে জাতীয় শিক্ষানীতি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়ে বিশেষ বক্তৃতা
বরাক তরঙ্গ, ৯ জুন : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে সোমবার এক বিশেষ একাডেমিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বিশিষ্ট শিক্ষাবিদ ড. দিলীপচন্দ্র নাথ জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০-এর সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিশদ আলোচনা করেন। সকাল ১১টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তিনি বর্তমান শিক্ষা ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রয়োগ ও সম্ভাবনা…
নালুগাঁও মব লিঞ্চিং কাণ্ড : সনাতনী সংগঠনগুলির বিশাল প্রতিবাদ মিছিল
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৯ জুন : পাথারকান্দির নালুগাঁওয়ে সংঘটিত বহুল আলোচিত মব লিঞ্চিং ঘটনাকে কেন্দ্র করে সোমবার উত্তাল হয়ে উঠল সমগ্র এলাকা। সনাতনী ঐক্য মঞ্চের নেতৃত্বে বিভিন্ন সনাতনী সংগঠন ও শত শত সাধারণ মানুষের অংশগ্রহণে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। পরে পাথারকান্দি চক্র আধিকারিকের মাধ্যমে অসমের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পাঁচ দফা দাবিসম্বলিত…
ধলাইয়ের সপ্তগ্রামে ভারতমালা প্রকল্পের অসম্পূর্ণ সড়ক নির্মাণে চরম ভোগান্তি, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা
দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ৯ জুন : দক্ষিণ ধলাইয়ের সপ্তগ্রাম এলাকায় ভারতমালা প্রকল্পের অধীনে চলমান সড়ক নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দেশের গুরুত্বপূর্ণ যোগাযোগ নেটওয়ার্কের অংশ হিসেবে বিবেচিত এই সড়কটির বিভিন্ন অংশ বর্তমানে বড় বড় গর্ত, কাদা ও জলাবদ্ধতায় ভরে গেছে। সামান্য বৃষ্টিতেই রাস্তার অবস্থা আরও বেহাল…
