মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১০ জুন : রাজ্যের মন্ত্রিসভায় দ্বিতীয়বারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভের পর প্রথমবার নিজের বিধানসভা কেন্দ্র পাথারকান্দি আসছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ১৫ জুন। আগামী ১৪ জুন তিনি শ্রীভূমি জেলায় পৌঁছাবেন। সেদিন জেলা বিজেপির উদ্যোগে আয়োজিত একাধিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের পর নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন। পরদিন ১৫ জুন পাথারকান্দিতে পৌঁছবেন। এ নিয়ে জোরদার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, আগে ১১ জুন আসার কথা থাকলে পরবর্তী সফরের দিন বদল হয়ে ১৫ জুন নির্ধারণ হয়। জেলা বিজেপির পক্ষে জানানো হয়।



