নরেন্দ্র মোদির ১২ বছর পূর্তি উপলক্ষে নানা কর্মসূচির ঘোষণা শ্রীভূম জেলা বিজেপির

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ জুন : ভারতের অন্যতম  প্রধানমন্ত্রী তথা বিশ্ববরেণ্য নেতা নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের প্রধানমন্ত্রী হিসেবে ১২ বছর পূর্তি উপলক্ষে শ্রীভূমি জেলা বিজেপির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। জেলা বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে দলের বিভিন্ন স্তরের পদাধিকারী ও কর্মীরা উপস্থিত ছিলেন।

সাংবাদক সম্মেলনে জেলা বিজেপির সভাপতি সঞ্জিব বনিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২ বছরের শাসনকালকে দেশের উন্নয়ন, আত্মনির্ভরতা, পরিকাঠামো নির্মাণ, জনকল্যাণমূলক প্রকল্প এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মর্যাদা বৃদ্ধির এক গৌরবময় অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বে ভারত আজ বিশ্বমঞ্চে এক শক্তিশালী ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। গত ১২ বছরে দেশের সর্বস্তরের মানুষের উন্নয়নের লক্ষ্যে একাধিক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *