শ্রীভূমিতে পিএম কিষাণ সুবিধাভোগী কৃষকদের জন্য ২৬ জুনের মধ্যে ই-কেওয়াইসি  সম্পন্ন করা বাধ্যতামূলক

Spread the news

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১১ জুন : শ্রীভূমির জেলা কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, পিএম কিষাণ যোজনার আওতাধীন সকল সুবিধাভোগী কৃষকদের জন্য বার্ষিক ই-কেওয়াইসি সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে। যেসকল কৃষক ইতিমধ্যে এই যোজনার ২২তম কিস্তির টাকা লাভ করেছেন, তাদের পরবর্তী ২৩তম কিস্তির টাকা পাওয়ার জন্য আগামী ২৬ জুনের মধ্যে অবশ্যই এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী, প্রকৃত ও যোগ্য সুবিধাভোগী কৃষকদের সঠিকভাবে চিহ্নিত করতে এবং ডিবিটি ব্যবস্থার মাধ্যমে অর্থ হস্তান্তর প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

শ্রীভূমি জেলার মোট ৩৭ হাজারেরও বেশি হিতাধিকারী কৃষককে এই সময়সীমার মধ্যে ই-কেওয়াইসি সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছে। কৃষকদের সুবিধার্থে ই-কেওয়াইসি সম্পন্ন করার জন্য দুটি সহজ মাধ্যমের কথা জানানো হয়েছে। যার মধ্যে কৃষকরা তাদের নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে গিয়ে বায়োমেট্রিক আধার প্রমাণীকরণের মাধ্যমে ই-কেওয়াইসি করতে পারবেন। পাশাপাশি, কৃষকরা নিজে বা সহায়তার মাধ্যমে পিএম কিষাণ মোবাইল অ্যাপের সাহায্যে মুখের ছবি যাচাইয়ের মাধ্যমে ঘরে বসেই ই-কেওয়াইসি করতে পারবেন। এতে জেলা কৃষি বিভাগ থেকে কৃষকদের অনুরোধ জানানো হয়েছে, আগামী ২৬ জুনের মধ্যে ই-কেওয়াইসি সম্পন্ন না করলে যোগ্য কৃষকরা পরবর্তী কিস্তির টাকা লাভ করবেন না। তাই কোনও প্রকার বিলম্ব না করে অবিলম্বে নিকটবর্তী সিএসসি অথবা সংশ্লিষ্ট ‘কৃষি সম্প্রসারণ সহায়ক’-এর সাথে যোগাযোগ করে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কৃষকদের  বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *