Category: বরাক
আগরতলা-শিলচর এক্সপ্রেসে নবজাতকের আগমন, রেলকর্মী-সহযাত্রীদের ভূয়সী প্রশংসা
রূপক চক্রবর্তী, শিলচর। বরাক তরঙ্গ, ১৫ জুন : আগরতলা-শিলচর এক্সপ্রেসে যাত্রাকালীন এক প্রসূতি মহিলার নিরাপদ সন্তান প্রসবের ঘটনাকে কেন্দ্র করে মানবিকতার এক অনন্য দৃষ্টান্তের সাক্ষী থাকলেন যাত্রীরা। চলন্ত ট্রেনেই হঠাৎ প্রসব বেদনা শুরু হলে সহযাত্রী ও রেলকর্মীরা দ্রুত তৎপর হয়ে প্রসূতির পাশে দাঁড়ান। সহযাত্রীদের সহযোগিতা এবং রেলকর্মীদের আন্তরিক প্রচেষ্টায় ট্রেনের মধ্যেই নিরাপদে এক নবজাতকের জন্ম হয়।…
লায়লাপুরে বিপুল পরিমাণ অবৈধ মদ ও বিয়ার উদ্ধার, আটক ট্রাকচালক
বরাক তরঙ্গ, ১৫ জুন : কাছাড় পুলিশ ও আবগারি বিভাগের যৌথ অভিযানে অসম-মিজোরাম সীমান্তের লায়লাপুর এলাকায় বিপুল পরিমাণ অবৈধ মদ ও বিয়ার উদ্ধার হয়েছে। এ ঘটনায় একটি ছয় চাকার ট্রাক বাজেয়াপ্ত করা হয়েছে এবং ট্রাকচালককে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, লায়লাপুর পুলিশ পেট্রোল আউট পোস্টের ইনচার্জ শুভজিৎ দত্ত এবং আবগারি বিভাগের ইনচার্জ মনোজ…
ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের জালে রেলের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, শিলচরে চাঞ্চল্য
বরাক তরঙ্গ, ১৫ জুন : ঘুষ গ্রহণের সময় সিবিআইয়ের হাতে হাতেনাতে ধরা পড়লেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের (এনএফ রেলওয়ে) এক সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। অভিযুক্ত কুন্তল চৌধুরীকে শনিবার শিলচরে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, এক ঠিকাদারের প্রায় ২০ লক্ষ টাকার বকেয়া বিল অনুমোদনের বিনিময়ে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন কুন্তল চৌধুরী। অভিযোগ,…
বিশ্ব রক্তদাতা দিবসে সংবর্ধনা, ‘স্বাস্থ্য কার্ড’ প্রদান লায়ন্স শিলচর ভ্যালি ভিউ-র
বরাক তরঙ্গ, ১৪ জুন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রবর্তিত ‘বিশ্ব রক্তদাতা দিবস’ উপলক্ষে রবিবার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ। নোবেলজয়ী বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনারের জন্মদিনকে স্মরণ করে আয়োজিত এই অনুষ্ঠানে রক্তদাতাদের সম্মাননা জানানোর পাশাপাশি তাঁদের জন্য একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে ছয়জন রক্তদাতাকে সংবর্ধনা…
ইউসিসি বিলের বিরুদ্ধে বাঘনে শান্তিপূর্ণ প্রতিবাদ
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১৪ জুন : সদ্য অসম বিধানসভায় গৃহীত ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি), ২০২৬-কে কেন্দ্র করে রাজ্যজুড়ে চলমান আলোচনা-সমালোচনার মধ্যেই শ্রীভূমি শহর সংলগ্ন মেদল-শারিফনগর জিপির অন্তর্গত বাঘন গ্রামের প্রধান জামে মসজিদ প্রাঙ্গণে সম্প্রতি এক শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিবাদে সমাজের বিশিষ্ট ব্যক্তি এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাঁরা বিলটি…
শিলচরের দুধপাতিলে গড়ে উঠুক জিসি ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস, জোরালো দাবি ডিমান্ড কমিটির
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৪ জুন : গুরুচরণ কলেজ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার পর তার স্থায়ী ও বৃহৎ ক্যাম্পাস স্থাপনের লক্ষ্যে শিলচরের দুধপাতিল অঞ্চলকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছে জিসি ইউনিভার্সিটি ডিমান্ড কমিটি। পর্যাপ্ত সরকারি খাস জমি, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের সম্ভাবনাকে সামনে রেখে এই দাবিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। রবিবার আয়োজিত এক সংবাদ…
পাথারকান্দিতে শ্রীভূমি জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর দ্বি-বার্ষিক সম্মেলন, চলছে ভোট গণনা
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৪ জুন : শিক্ষকদের ঐক্য সুদৃঢ় করা, শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে নতুন কর্মপরিকল্পনা গ্রহণ এবং আগামী দিনের নেতৃত্ব নির্বাচনের প্রত্যয়ে রবিবার পাথারকান্দিতে অনুষ্ঠিত হল শ্রীভূমি জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর ৪৬তম দ্বি-বার্ষিক সম্মেলন। দিনব্যাপী এই সম্মেলনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাবিদ, শিক্ষা প্রশাসনের কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে…
সেল্ফি তুলতে গিয়ে নদীতে তলিয়ে যাওয়া স্কুল পড়ুয়ার দেহ উদ্ধার
বরাক তরঙ্গ, ১৪ জুন : বরাক নদীতে তলিয়ে যাওয়া নরসিং উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র অঙ্কিত চক্রবর্তীর মৃতদেহ রবিবার উদ্ধার করেছে পুলিশ। ভাঙ্গারপাড় সংলগ্ন বুড়িবাইল এলাকায় নদীর জলে তার নিথর দেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। উল্লেখ্য, গত শুক্রবার…
পদযাত্রায় সংবর্ধনার জোয়ারে ভাসলেন আমিনুল হক
নিপ্পু লস্কর, সোনাই।বরাক তরঙ্গ, ১৪ জুন : সোনাই বিধানসভা কেন্দ্রের ডুগনিরপার ও সিঙ্গিরবন্দ রূপাইলবালী এলাকায় পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন নবনির্বাচিত বিধায়ক আমিনুল হক লস্কর। এ সময় বিভিন্ন এলাকার উন্নয়নমূলক সমস্যা সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে উষ্ণ সংবর্ধনাও গ্রহণ করেন তিনি। রবিবার প্রথমে ডুগনিরপার এলাকায় পৌঁছে স্থানীয় জনগণের…
মোদির ১২ বছরের উন্নয়নযাত্রা : শিলচরে বরিষ্ঠ নাগরিকদের সঙ্গে মতবিনিম পরিমলের
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৪ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ১২ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং দেশের ইতিহাসে দীর্ঘতম সময়ের জন্য নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ঐতিহাসিক অবদানকে সামনে রেখে শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য রবিবার শিলচর বিধানসভা এলাকার বিভিন্ন মণ্ডলে বরিষ্ঠ নাগরিক, সমাজের বিশিষ্ট ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়…
