মাই ছোটা স্কুলের কার্নিভেলে ছাত্রছাত্রীদের সঙ্গীত-নৃত্যের জমকালো প্রদর্শনী
বরাক তরঙ্গ, ২৬ জানুয়ারি : বদরপুর টেনিস গ্রাউন্ড পরিসরে মাই ছোটা স্কুলের আয়োজনে অনুষ্ঠিত কার্নিভেল অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সঙ্গীত, নৃত্য, যোগা, আবৃত্তি, খেলাধুলা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনুষ্ঠান জমে উঠেছে রবিবার। ফাইন আর্টস অ্যাকাডেমি বদরপুর, শিল্পাঙ্গন শিলচর এবং কোরাস ইন্ডিয়া কোম্পানি লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে ৭৫ জন ছাত্রছাত্রী অংশ নিয়েছে। শিল্পাঙ্গন শিলচরের প্রশিক্ষক…
