Category: বরাক
ভারতীয় কৃষককে তুলে নিয়ে গেল বাংলাদেশের দুষ্কৃতিরা, কাটিগড়া সীমান্তে উত্তেজনা
বরাক তরঙ্গ, ১৬ জুন : ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কাটিগড়ার কিন্নরখাল সীমান্ত এলাকায় এক ভারতীয় কৃষককে জোরপূর্বক বাংলাদেশে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দিনের আলোয় ঘটে যাওয়া এই ঘটনায় সীমান্তবর্তী এলাকাজুড়ে উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চণ্ডীনগর দ্বিতীয় খণ্ড গ্রামের বাসিন্দা কৃষক রঞ্জিত দাস মঙ্গলবার সকাল প্রায়…
আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে সম্মানিত কবি নীহাররঞ্জন, পেলেন দুই বিশেষ উপাধি
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৬ জুন : আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনে পাথারকান্দির কবি নীহাররঞ্জন দেবনাথ দু’টি বিশেষ সাহিত্য সম্মানে ভূষিত হন। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির কালাচাঁদ দরবেশ মঞ্চে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে সাহিত্য ও ভাষার গুরুত্ব তুলে ধরেন অসমের পাথারকান্দির বিশিষ্ট কবি-সাহিত্যিক নীহার রঞ্জন দেবনাথ।…
শ্রীভূমি জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সভাপতি পদে পুনর্নির্বাচিত আজমল হোসেন, সাধারণ সম্পাদক সমরিন্দু পাল
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৬ জুন : শ্রীভূমি জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সভাপতি পদে পুনর্নির্বাচিত হলেন শিক্ষক নেতা আজমল হোসেন। একই সঙ্গে সম্মিলনীর সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন সমরিন্দুকুমার পাল। রবিবার পাথারকান্দি রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত সম্মিলনীর ৪৬তম দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ঘিরে জেলার শিক্ষক সমাজে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দিনভর বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের…
হাতাইছড়ার ভাঙনে বিলীন হওয়ার পথে বসতভিটা, অনিশ্চয়তায় তিন পরিবার
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৬ জুন: উন্নয়নের অন্যতম প্রকল্প ভারতমালার আওতায় সেতু নির্মাণের কাজ চললেও, তার জেরে সলগই বাজার এলাকায় ভয়াবহ ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। হাতাইছড়া নামক ছড়ার অব্যাহত ভাঙনে ইতোমধ্যে তিনটি বসতবাড়ি সরাসরি ঝুঁকির মুখে পড়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ ৮ নম্বর জাতীয় সড়ক এবং ডেঙ্গারবন্দ-আসাইঘাট গ্রামীণ সড়কের একাংশ। ফলে গোটা…
আইএসআই-এ সর্বভারতীয় ষষ্ঠ, সিএমআই-এ সেরা ৩০-এ শিলচরের অরিন্দম; গর্বিত বরাক
বরাক তরঙ্গ, ১৬ জুন : শিলচর তথা বরাক উপত্যকা এবং সমগ্র অসমের জন্য এক গৌরবময় অধ্যায়ের সূচনা করলেন শিলচরের মেধাবী ছাত্র অরিন্দম সী। দেশের অন্যতম কঠিন দুই গণিতভিত্তিক প্রবেশিকা পরীক্ষায় অসামান্য সাফল্য অর্জন করে তিনি রাজ্যের শিক্ষাঙ্গনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। ২০২৬ সালের Indian Statistical Institute (ISI)-এর প্রবেশিকা পরীক্ষায় অরিন্দম সর্বভারতীয় ষষ্ঠ স্থান (AIR-6) অর্জন…
দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রয়াণ দিবস পালিত শিলচরে
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৬ জুন : দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ১০১তম প্রয়াণ দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে শিলচরে শ্রদ্ধাঞ্জলি ও স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিলচর কেন্দ্রিক দেশবন্ধু চিত্তরঞ্জন স্মৃতি রক্ষা সমিতির উদ্যোগে এনএস এভিনিউয়ের ন্যাশনাল হাইওয়ে রোড পয়েন্টে স্থাপিত দেশবন্ধুর পূর্ণাঙ্গ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে…
ভোরবেলায় লাতু বাজারে সন্দেহভাজন যুবক আটক, জিজ্ঞাসাবাদে বেরিয়ে এল বাংলাদেশি পরিচয়
মোহাম্মদ জনি, শ্রীভূমি। বরাক তরঙ্গ, ১৫ জুন : ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী লাতু বাজার এলাকায় এক সন্দেহভাজন যুবককে আটককে কেন্দ্র করে সোমবার ভোরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের সতর্কতা ও তৎপরতার ফলে ওই ব্যক্তিকে শনাক্ত করে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে। ধৃত ব্যক্তির নাম জসিম সরকার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে বাংলাদেশের সিলেট বিভাগের…
যুব দর্পনের নতুন উদ্যোগ “সাফল্যের সাজঘর”, শুরু হচ্ছে শীঘ্রই
শুভ দাস, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৫ জুন : তরুণ প্রজন্মের সাফল্য, সংগ্রাম ও অনুপ্রেরণার গল্পকে বৃহত্তর সমাজের সামনে তুলে ধরার লক্ষ্য নিয়ে জনপ্রিয় সামাজিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম “যুব দর্পণ” শুরু করেছে এক অভিনব বিভাগ “সাফল্যের সাজঘর”। ফ্যাশন, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, সমাজসেবা, উদ্যোক্তা জীবন কিংবা বিশেষ কোনও অর্জনের স্বীকৃতি, যে কোনও ক্ষেত্রে সফল ব্যক্তিত্বদের জীবনগাথা এবার প্রকাশিত হবে…
হাইলাকান্দিত জেলায় ১৬৩ ধারা জারি
জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ১৫ জুন : হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট জেলায় জনসাধারণের মধ্যে আইনশৃঙ্খলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১৬৩ ধারার অধীনে কয়েকটি নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করেছেন। জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক জৈন সোমবার এক আদেশ জারি করে জানিয়েছেন কিছু সমাজবিরোধী উপাদান সমাজের বিভিন্ন অংশের মধ্যে বিদ্যমান শান্তিপূর্ণ পরিস্থিতি এবং সম্প্রীতি বিঘ্নিত করার…
শিলচর স্পোর্টিং ক্লাবের গ্রেনাইট জুবিলি উদযাপনের বর্ণাঢ্য সূচনা
দীপ দেব, শিলচর। বরাক তরঙ্গ, ১৫ জুন : প্রতিকূল আবহাওয়াকেও উপেক্ষা করে বরাক উপত্যকার অন্যতম ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শিলচর স্পোর্টিং ক্লাবের গ্রেনাইট জুবিলি তথা ৯০তম বর্ষ উদযাপনের সূচনা রবিবার ক্লাবের নিজস্ব মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়। পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বর্ষব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ক্লাবের সভাপতি ড. অনুপ কুমার রায়ের…
