Category: বরাক
লক্ষীপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবক
কে এ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ১৪ জুন : লক্ষীপুরে জুয়া খেলার বিরুদ্ধে পরিচালিত পুলিশ-কমান্ডোর অভিযানের পর এক যুবকের নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ যুবকের নাম মুহিত। ঘটনাটি ঘটেছে লক্ষীপুর শহরের চিরিপার এলাকার চিরি নদীর তীরে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার চিরি নদীর পাড়ে কয়েকজন যুবক জুয়ার আসরে মত্ত ছিলেন। সেই…
বিশ্ব রক্তদাতা দিবসে হাইলাকান্দিতে শোভাযাত্রা, ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে রক্তদান শিবির
বরাক তরঙ্গ, ১৪ জুন : ২৩তম বিশ্ব রক্তদাতা দিবস এবং বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের রজতজয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে রবিবার হাইলাকান্দিতে এক বর্ণাঢ্য সচেতনতামূলক শোভাযাত্রা ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ফোরামের হাইলাকান্দি জেলা শাখার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে ২৩ জন নারী-পুরুষ স্বেচ্ছায় রক্তদান করেন। বরাক উপত্যকায় জনসাধারণের মধ্যে রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি…
বিশ্ব রক্তদাতা দিবসে শ্রীকোণা গ্যারিসনে আসাম রাইফেলসের শিবিরে ৪৩ জনের রক্তদান
বরাক তরঙ্গ, ১৪ জুন : বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রবিবার শ্রীকোণা গ্যারিসনের ইউনিট হাসপাতালে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে আসাম রাইফেলস। সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে বাহিনীর ধারাবাহিক অঙ্গীকার এবং কর্তব্যের গণ্ডি পেরিয়ে মানবসেবার দীর্ঘ ঐতিহ্যেরই প্রতিফলন এই উদ্যোগ। সেনা সদস্যদের মধ্যে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা এবং স্বাস্থ্য পরিষেবার প্রয়োজনে রক্তের যোগান নিশ্চিত করার লক্ষ্যে এই শিবিরের…
অসম-ত্রিপুরা জাতীয় সড়কে কন্টেইনার-বলেরো সংঘর্ষ, গুরুতর আহত চালক
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১৪ জুন : অসম-ত্রিপুরা সংযোগকারী ৮ নম্বর জাতীয় সড়কের বাজারিছড়া থানার অন্তর্গত হাতিখিরা এলাকায় রবিবার ভোরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। একটি মালবাহী কন্টেইনার লরি ও একটি ব্যক্তিগত বলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে বলেরো চালক গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার বিকট শব্দে ভোরের নিস্তব্ধতা ভেঙে পড়ে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে…
হাইকোর্ট বেঞ্চের দাবিতে সচেতনতা সভা ও গণস্বাক্ষর অভিযান লক্ষীপুরে
কে এ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ১৪ জুন : বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপনের দাবিকে আরও জোরদার করতে রবিবার লক্ষীপুরে সচেতনতা সভা ও গণস্বাক্ষর সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হয়। হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কেন্দ্রীয় কমিটির নির্দেশে এবং লক্ষীপুর ইউনিট কমিটির ব্যবস্থাপনায় লক্ষীপুর পুরসভার কনফারেন্স হলে এই কর্মসূচির আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পয়লাপুল নেহরু…
খুলিবস্তি কোণাটিলায় ভাঙাচোরা রাস্তা, শিক্ষা, পানীয়জল সঙ্কটে বিপর্যস্ত জনজীবন
বরাক তরঙ্গ, ১৪ জুন : দেশের স্বাধীনতার ৭৮ বছর অতিক্রান্ত হলেও মৌলিক পরিকাঠামোর অভাবে এখনও চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মাছিমপুর জিপির নবম খণ্ডের খুলিবস্তি কোণাটিলা এলাকার বাসিন্দারা। প্রায় পাঁচ শতাধিক পরিবারের বসবাসকারী এই জনপদে দীর্ঘদিন ধরে বেহাল যোগাযোগ ব্যবস্থা, শিক্ষার অনুপযুক্ত পরিবেশ এবং নিরাপদ পানীয়জলের সংকট জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। স্থানীয়দের অভিযোগ, এলাকার প্রায়…
নিলামবাজার ব্লক কংগ্রেসের উদ্যোগে আমিনুর রশিদ চৌধুরীকে গণসংবর্ধনা
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৪ জুন : দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনকল্যাণে ধারাবাহিক ভূমিকার স্বীকৃতিস্বরূপ নিলামবাজার ব্লক কংগ্রেসের উদ্যোগে বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীকে গণসংবর্ধনা প্রদান করা হয়। রবিবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রথমবারের মতো বিপুল জনসমর্থন নিয়ে বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই দক্ষিণ করিমগঞ্জের সার্বিক…
শিলচরে মেডিল্যান্ড এক্সপ্রেসের চিকিৎসা শিবিরে ব্যাপক সাড়া
বরাক তরঙ্গ, ১৪ জুন : শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক মানুষের উপস্থিতিতে মেডিল্যান্ড এক্সপ্রেসের উদ্যোগে আয়োজিত বিনামূল্যের চিকিৎসা শিবিরে ব্যাপক সাড়া মিলেছে। অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসচেতনতামূলক দিকনির্দেশনার সুযোগ পেয়ে উপকৃত হয়েছেন সাধারণ মানুষ। আয়োজক সূত্রে জানা গেছে, শিবিরে বিভিন্ন বয়সী রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকদের…
চুরির ঘটনায় তদন্তে নেমে সাফল্য পুলিশের, গ্রেফতার কিয়াম-অভিজিৎ
বরাক তরঙ্গ, ১৪ জুন: শিলচর শহরের মেহেরপুর এলাকার একটি শিবমন্দিরে সংঘটিত চুরির ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে শিলচর পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল ঘুংগুর এলাকার বাসিন্দা আব্দুল বাসিত ওরফে কিয়াম (৩৭) এবং রংপুর শান্তিপাড়ার অভিজিৎ দাস ওরফে গান্ধী (২১)। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত…
কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন শিলচর, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
রূপক চক্রবর্তী, শিলচর। বরাক তরঙ্গ, ১৪ জুন : রবিবার সকালে টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ফের জলমগ্ন হয়ে পড়েছে শিলচর শহরের বিস্তীর্ণ এলাকা। শহরের গুরুত্বপূর্ণ সড়ক হাইলাকান্দি রোডের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, লিংক রোড, সোনাই রোড, বিলপার, শ্যামাপ্রসাদ রোডসহ একাধিক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগের মুখে পড়েছেন পথচারী, ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা। বৃষ্টির জলে রাস্তা ডুবে…
