দু’টি পোষ্যের মৃত্যুতে চরমপন্থা শ্রীভূমিতে যুবকের

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৮ জুন :
শ্রীভূমি জেলার যুবক দ্বৈপায়ন সেনের রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের দাবি, তাঁর অত্যন্ত প্রিয় দুই পোষ্য কুকুর ‘মার্লে’ ও ‘সিজার’-এর মৃত্যুর পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং দীর্ঘদিন ধরে গভীর শোকের মধ্যে ছিলেন।

মৃত্যুর আগে নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ইংরেজিতে তিনি লিখেছিলেন, “None is responsible for my death. Will meet my Marley, Caesar now.” অর্থাৎ, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এবার আমার প্রিয় মার্লে ও সিজারের সঙ্গে দেখা হবে।” এই স্ট্যাটাস প্রকাশ্যে আসতেই ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

দ্বৈপায়নের আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুদের মধ্যে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *