Category: বরাক
হাইলাকান্দি স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক পদে ডাঃ ময়ীনুল ইসলাম
বরাক তরঙ্গ, ২৭ জুন : কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক (পরিবার কল্যাণ) ডাঃ ময়ীনুল ইসলাম বড়ভূইয়া পদোন্নতি পেয়ে হাইলাকান্দি জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক হিসেবে নিযুক্ত হয়েছেন। এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি ২৭ জুন জারি করেছেন রাজ্য স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব পঞ্চমী চৌধুরী। বিজ্ঞপ্তি অনুযায়ী, ডাঃ বড়ভূইয়াসহ মোট ১২ জন স্বাস্থ্য আধিকারিক পদোন্নতি লাভ করেছেন।…
লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ-এর শেষ পরিচালনা পর্ষদের সভা
বরাক তরঙ্গ, ২৭ জুন : বর্তমান লায়নিস্টিক বর্ষ ২০২৫-২৬-এর শেষ পরিচালনা পর্ষদের সভা শনিবার শিলচরের ইটখোলাস্থ ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ‘লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ’-এর উদ্যোগে আয়োজিত সভার সূচনায় লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্রয়াত হেলেন কেলারের জন্মদিন পালন করা হয়। এ উপলক্ষে তাঁর জীবনাদর্শ ও মানবসেবামূলক অবদান নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন,…
লক্ষীপুরে উন্নয়ন প্রকল্প পর্যালোচনা কৌশিকের
বরাক তরঙ্গ, ২৭ জুন : লক্ষীপুর সমজেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকে জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের আধিকারিক এবং সংশ্লিষ্ট ঠিকাদারদের সঙ্গে প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক কৌশিক রায়। বৈঠকে উপস্থিত ছিলেন সমজেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠক, জেলা উন্নয়ন আয়ুক্ত রাজীব রায়সহ বিভিন্ন বিভাগের জেলা পর্যায়ের আধিকারিকরা। বৈঠকে লোকনির্মাণ বিভাগ (সড়ক)-এর…
ডিসি অফিস সহ একাধিক নির্মাণ প্রকল্প পরিদর্শনে কৌশিক রায়, নির্ধারিত সময়ে কাজ শেষের নির্দেশ
বরাক তরঙ্গ, ২৭ জুন : সমন্বিত জেলা আয়ুক্তের কার্যালয়, জেলা গ্রন্থাগারের কাজ পরিদর্শন করে গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলি সম্পন্ন করার নির্দেশ দেন খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক, আবাসন ও নগর বিষয়ক এবং সমবায় মন্ত্রী কৌশিক রায়। শনিবার সকালে প্রথমে মন্ত্রী শিলচরে নির্মাণাধীন জেলা গ্রন্থাগার পরিদর্শন করে দ্রুত কাজ শেষ করার নির্দেশ…
শিলচরের ১৮ নম্বর ওয়ার্ডে যুবশক্তি ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা মেরামত, প্রশংসা
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৭ জুন : শিলচর পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা একাধিক গলিপথ স্বেচ্ছাশ্রম ও ব্যক্তিগত উদ্যোগে মেরামত করেছে যুবশক্তি ক্লাব। গত দুই মাস ধরে ক্লাবের সদস্যরা এলাকার বিভিন্ন রাস্তায় মাটি ও পাথর ফেলে চলাচলের উপযোগী করে তুলেছেন। সংস্কার করা গলিগুলির মধ্যে রয়েছে যামিনী লেন, শিববাড়ি লেন, মহাদেব…
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালন হ্যাপি ফাউন্ডেশনের
বরাক তরঙ্গ, ২৭ জুন : আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ভাঙ্গারপারের হ্যাপি ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। ফাউন্ডেশনের অধীনে পরিচালিত নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন নেশাসক্তদের নিয়ে সচেতনতা বৃদ্ধি আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় ফাউন্ডেশনের সভাপতি দেবাশীষ নাথ বলেন, আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের মূল লক্ষ্য বিশ্বকে মাদকের অভিশাপ থেকে মুক্ত…
রাধামাধব কলেজের মাদক বিরোধী সচেতনতা র্যালি
বরাক তরঙ্গ, ২৭ জুন : মাদক সমস্যা একটি জটিল সমস্যা যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে। মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে শনিবার রাধামাধব কলেজের হেল্থ ও রেডরিবন কমিটির উদ্যোগে এবং এনএসএস ইউনিট- এনসিসি ইউনিট এর যৌথ সহযোগিতায় এক বিশাল সচেতনতা র্যালির আয়োজন করা হয়। এদিন মূলতঃ মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক…
নিরাময়ের সঙ্গে সমঝোতা চুক্তি বড়খলা কলেজের
সর্বাঙ্গীন বিকাশে জাতি-ধর্ম নির্বিশেষে যোগ-বিজ্ঞানকে সঙ্গী করার বার্তা বরাক তরঙ্গ, ২৭ জুন : শিলচর “নিরাময় স্কুল অব যোগ এডুকেশন”-এর সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করল “সরকারি আদর্শ মহাবিদ্যালয়, বড়খলা”। পড়ুয়া, শিক্ষক-অশিক্ষক কর্মচারী সহ স্থানীয় জনতার মধ্যে যোগ শিক্ষার প্রচার-প্রসার ও নিয়মিত যোগ চর্চার বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। সম্প্রতি এক অনুষ্ঠানে নিরাময়ের পক্ষে ডিরেক্টর শতাক্ষী ভট্টাচার্য…
হাইলাকান্দি বাইপাসে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত অটোচালক
বরাক তরঙ্গ, ২৭ জুন : হাইলাকান্দি বাইপাস রোডের বেসিক চৌরঙ্গী এলাকার অদূরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। শনিবার দুপুর ১২ টা নাগাদ ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন এক অটোচালক। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় আনারস বোঝাই ই-অটোটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। মৃত চালকের নাম আবু সুফিয়ান। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়…
অসহায় নারীদের মধ্যে কস্তুরী পালের উদ্যোগে শাড়ি বিতরণ খোঁজের
বরাক তরঙ্গ, ২৬ জুন : সমাজসেবার অঙ্গীকারকে সামনে রেখে অসহায় ও দুস্থ নারীদের পাশে দাঁড়াল ‘খোঁজ শিলচর’ সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা। সংস্থার উদ্যোগে শুক্রবার শিলচরে ৩০ জন অসহায় মহিলার হাতে শাড়ি তুলে দেওয়া হয়। এই মানবিক উদ্যোগে শাড়িগুলি প্রদান করেন মালুগ্রাম আর্যপট্টি এলাকার বাসিন্দা ও পেশায় শিক্ষিকা কস্তুরী পাল। তিনি জানান, দীর্ঘদিন ধরে ‘খোঁজ…
