জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৮ জুন : রাজ্যের খাদ্য অসামরিক সরবরাহ, গ্রাহক পরিক্রমা, আবাসন, নগর উন্নয়ন তথা শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় সোমবার শ্রীভূমি জেলা পরিদর্শনে আসছেন। অভিভাবক মন্ত্রী কৌশিক রায় সোমবার জেলা আয়ুক্তের সম্মেলন কক্ষে সকাল সাড়ে এগারোটায় এক সরকারি পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন।
রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য এলাকা, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালও এই বৈঠকে উপস্থিত থাকবেন। পাশাপাশি বৈঠকে সাংসদ কৃপানাথ মালা সহ তিন বিধায়ক জাকারিয়া আহমদ,আমিনুর রশিদ চৌধুরী ও বিজয় মালাকারও অংশ নেবেন। এছাড়া সোমবার বিকাল ৪টায় মন্ত্রী কৌশিক রায় শ্রীভূমির বিজেপি কার্যালয় সফর করবেন।এরপর তিনি শিলচরের উদ্দেশ্যে শ্রীভূমি ত্যাগ করবেন।



