বরাক তরঙ্গ, ২৮ জুন : কাছাড় জেলায় যৌথ অভিযানে প্রায় ৫ কোটি টাকা মূল্যের হেরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে আসাম রাইফেলস ও কাছাড় পুলিশ। শনিবার লায়লাপুর এলাকায় এই অভিযান চালানো হয়।
গোপন সূত্রে এলাকায় মাদক পাচারের খবর পেয়ে তৎক্ষণাৎ অভিযান শুরু করে যৌথ বাহিনী। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দু’জনকে গ্রেফতার করা হয়।
অভিযানে ৪২টি সাবানের কেসে লুকিয়ে রাখা হেরোইন, ১০ হাজার ইয়াবা ট্যাবলেট এবং দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী পরবর্তী তদন্তের জন্য কাছাড় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
আসাম রাইফেলস ও কাছাড় পুলিশ জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলে মাদক চক্রের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে। এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাদক পাচার রোধে বড়সড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।



