চলিতাকান্দিতে খেলোয়াড়দের হাতে ক্রীড়া সামগ্রী, অসহায় নারীদের মধ্যে শাড়ি বিতরণ

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ জুন : চলিতাকান্দিতে রবিবার বিকেলে সামাজিক সংগঠন ‘খোঁজ’-এর উদ্যোগে খেলোয়াড়দের উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী এবং অসহায় নারীদের মধ্যে শাড়ি বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

বিকেল প্রায় ৩টায় চলিতাকান্দির মুন লাইট ফুটবল একাডেমিতে প্রশিক্ষণরত ছেলে ও মেয়েদের হাতে জার্সি, শর্টস ও ফুটবল তুলে দেওয়া হয়। এই সামগ্রী প্রদান করেন প্রাক্তন ভারতীয় স্কুল ফুটবল দলের দুইবারের সদস্য ও প্রাক্তন ব্যাংক ব্যবস্থাপক রঞ্জনাভ দত্ত।
খেলোয়াড়দের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন ‘খোঁজ’ শিলচর শাখার সাধারণ সম্পাদক সজল লস্কর, এজিএস রেজওয়ান খান এবং কামাল লস্কর। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ফুটবল কোচ কীর্তি সুরেন, জিপি সভাপতি এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

অন্যদিকে, একই মাঠে বিকেল ৫টায় মহির্ষি বিদ্যামন্দিরের প্রধান শিক্ষিকা কস্তরি পালের সহযোগিতায় বাগান এলাকার ২০ জন অসহায় মহিলার হাতে শাড়ি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রঞ্জনাভ দত্ত বলেন, ভবিষ্যতেও খেলোয়াড়দের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা করার চেষ্টা করবেন। তিনি জানান, দুর্গাপূজার আগেই খেলোয়াড়দের জন্য আরও ক্রীড়া সামগ্রী এবং অসহায় মহিলাদের জন্য অতিরিক্ত সহায়তা প্রদান করা হবে।

এলাকায় খেলাধুলার সুন্দর পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানের শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে ফুটবল কোচ কীর্তি সুরেন বলেন, ভবিষ্যতে এই অঞ্চলের পঞ্চায়েত সদস্যরাও খেলাধুলার উন্নয়নে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *