শান্তিপুরে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ইউনাইটেড সম্মেলন

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ জুন : নরসিংহপুর দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শান্তিপুরের রামকৃষ্ণ আশ্রমে রবিবার অনুষ্ঠিত হয়েছে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ইউনাইটেড সম্মেলন। সম্মেলনে শ্রীভূমি, হাইলাকান্দি ও শিলচরসহ বিভিন্ন এলাকার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে সমাজের বিশিষ্ট ও অভিজ্ঞ ব্যক্তিরা তরুণ প্রজন্মের উদ্দেশে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা ও সামাজিক মূল্যবোধ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা নতুন প্রজন্মকে নিজেদের সাংস্কৃতিক পরিচয় অটুট রাখার পাশাপাশি সমাজের ঐতিহ্য সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রায় ২০০ জনেরও বেশি যুব প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এদিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়। তাঁদের হাতে সম্মানপত্র তুলে দেওয়ার পাশাপাশি ঐতিহ্যবাহী বিষ্ণুপ্রিয়া মণিপুরি পোশাক পরিয়ে সম্মানিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *