ধলাই খুলিছড়ায় জনতার হাতে ধরা পড়লো গরু চোরের গ্যাং, আটক ৩
বরাক তরঙ্গ, ২১ এপ্রিল : ধলাই থানার অন্তর্গত খুলিছড়া সোমবারি বাজার এলাকায় গরু চোরের একটি চক্রকে হাতেনাতে ধরে ফেলল জনতা। সোমবার বিকেলে ঘটে যাওয়া এই ঘটনায় তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে এলাকায় গরু চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। কালারহাওর, জামালপুর ও খুলিছড়া সহ একাধিক…
