বরাক তরঙ্গ, ৭ জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গৌরবোজ্জ্বল কার্যকালের বারো বছর পূর্তি উপলক্ষে
৯ জুলাই শিলচরে ‘এমএসএমই মার্কেটিং বোর্ড’-এর উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা বারোটায় অনুষ্ঠান জেলা কমিশনার কার্যালয়ের পরিবর্তে কাছাড় জেলা পরিষদ ভবনে অনুষ্ঠিত হবে। এর পর বেলা দুটোয় বের হবে শোভাযাত্রা। এর মধ্য দিয়ে সূচনা হবে জাতীয় অভিযান ‘উদ্যম জাগরণ যাত্রা ‘কর্মসূচির।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যকালের বারো বছর পূর্তি : ৯ জুলাই আলোচনা সভার স্থান বদল



