Category: বরাক
এক বছরের রিপোর্ট কার্ড প্রকাশ কণাদের, তুলে ধরলেন উন্নয়নের খতিয়ান
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ৯ জুলাই : রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে নিজের কাজের বিস্তারিত রিপোর্ট কার্ড প্রকাশ করলেন অসম থেকে নির্বাচিত বিজেপির রাজ্যসভার সদস্য কণাদ পুরকায়স্থ। বৃহস্পতিবার শিলচরের কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি গত এক বছরের কর্মকাণ্ড, সংসদীয় ভূমিকা এবং বরাক উপত্যকার উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের…
হাইলাকান্দিতে উন্মোচিত ‘শব্দ নিরন্তর’-এর ৫০তম সংখ্যা
বরাক তরঙ্গ, ৯ জুলাই : হাইলাকান্দির তরুণ কবি বাপ্পি দেবনাথ (নীহার), যিনি সাহিত্য মহলে ‘বাপ্পি নীহার’ নামেই অধিক পরিচিত, তাঁর সম্পাদিত লিটল ম্যাগাজিন ‘শব্দ নিরন্তর’-এর ৫০তম সংখ্যা বৃহস্পতিবার হাইলাকান্দির মৈত্রী ভবনে এক সাহিত্যঘন পরিবেশে উন্মোচিত হয়। জেলার কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক ও সাহিত্যপ্রেমীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে উন্মোচক হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যপত্রিকা ‘সাহিত্য’-এর সম্পাদক…
শিলচরে এসে রহস্যজনকভাবে নিখোঁজ ত্রিপুরার যুবক
বরাক তরঙ্গ, ৯ জুলাই : চিকিৎসার জন্য ত্রিপুরা থেকে শিলচরে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন এক যুবক। নিখোঁজ যুবকের নাম বিশ্বজিৎ গোপ (৩২)। তিনি ত্রিপুরার আগরতলার আমতলী এলাকার বাসিন্দা যদুমোহন গোপের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, এক নিকট আত্মীয়ের চিকিৎসার উদ্দেশ্যে গত ১ জুলাই শিলচরে এসে একটি হোটেলে ওঠেন বিশ্বজিৎ গোপ। তবে ২ জুলাই থেকে তার…
কালাইন পুলিশের অভিযানে বিপুল চোরাই সামগ্রী উদ্ধার, ধৃত দুই মাদকাসক্ত
বরাক তরঙ্গ, ৯ জুলাই : মাদকাসক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করতে গিয়ে বিপুল পরিমাণ চোরাই সামগ্রী উদ্ধার করেছে কালাইন পুলিশ। পুলিশের দাবি, এই অভিযানের মাধ্যমে দীর্ঘদিন ধরে এলাকায় সংঘটিত একাধিক চুরির ঘটনার গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার মাদকাসক্ত আলিম উদ্দিন ও সেলিম উদ্দিনকে গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান চালায় কালাইন থানার পুলিশ। অভিযোগ, অভিযানের…
লোয়াইরপোয়া ব্লকে বৈজ্ঞানিক কৃষি চর্চায় জোর, নারকেলভিত্তিক টেকসই কৃষিতে কেভিকে শ্রীভূমির উদ্যোগ
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৯ জুলাই : শ্রীভূমি জেলার কৃষকদের আয় বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার এবং নারকেলভিত্তিক টেকসই কৃষি ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে লোয়াইরপোয়া উন্নয়ন ব্লকে কৃষি বিজ্ঞান কেন্দ্র (কেভিকে), শ্রীভূমির দ্বিতীয় বর্ষের “লেইং আউট অব ডেমনস্ট্রেশন প্লটস (LODP)” কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কৃষি বিজ্ঞান কেন্দ্র, শ্রীভূমি এবং নারকেল উন্নয়ন…
যুবশক্তি ক্লাবের উদ্যোগে ন্যাশনাল হাইওয়ের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত, স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা
বরাক তরঙ্গ, ৮ জুলাই : শিলচর পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের ন্যাশনাল হাইওয়ে রোডের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছিল। পাশাপাশি পথচারী ও স্থানীয় বাসিন্দাদের নিত্যদিনের যাতায়াতে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়ে যুবশক্তি ক্লাবের সদস্যরা নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ক্ষতিগ্রস্ত অংশটি মেরামতের…
তিন দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে নজরুল জয়ন্তী উদযাপন, পুরস্কার বিতরণ
বরাক তরঙ্গ, ৮ জুলাই : ভারতীয় নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ প্রতিনিধি ও বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে এআইডিএসও, এআইডিওয়াইও এবং এআইএমএসএস-এর করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে তিন দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় নজরুল জয়ন্তী উদযাপন করা হয়।কর্মসূচির সূচনা হয় গত ২৬ মে শম্ভু সাগর পার্কে বিদ্রোহী কবির ব্রোঞ্জ মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে। পরবর্তীতে…
বরাকবঙ্গের দূর-শিক্ষাকেন্দ্রের এক-বছরকালীন বাংলা ভাষা ডিপ্লোমা শুরু হচ্ছে
বরাক তরঙ্গ, ৮ জুলাই : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন-এর তত্ত্বাবধানে পরিচালিত দূর-শিক্ষাকেন্দ্রের এক-বছরকালীন বাংলা ভাষা ডিপ্লোমা (ডিসিবিএল) পাঠক্রমে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে। এ সম্পর্কিত বিজ্ঞপ্তি আগামী ২ আগস্ট তারিখে https://barakbanga.in ওয়েবসাইটে প্রকাশিত হবে। ভর্তির জন্য অনলাইন রেজিস্ট্রেশন আগামী ৩ আগস্ট থেকে ১৬ আগস্ট ২০২৬ পর্যন্ত চালু থাকবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত…
শিলচরে স্ক্র্যাপের দোকান থেকে বিপুল পরিমাণ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার, গ্রেপ্তার ২
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৮ জুলাই : শিলচর শহরে চুরি চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য অর্জন করেছে শিলচর সদর পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শহরের একটি স্ক্র্যাপ দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চুরি হওয়া সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হল মধুরবন্দ এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন লস্কর (৫৫) এবং রহিম উদ্দিন…
ঘন অন্ধকারে বুরুঙ্গায় দুঃসাহসিক ডাকাতি, মহেন্দ্র শোরুমে সশস্ত্র হামলা; আহত নিরাপত্তারক্ষী
বরাক তরঙ্গ, ৮ জুলাই : কাছাড় জেলার বুরুঙ্গা এলাকায় গভীর রাতে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শিলচর-কালাইন সড়কের ধারে নির্মীয়মাণ একটি মহেন্দ্র শোরুমে বিদ্যুৎ বিভ্রাটের সুযোগ নিয়ে হানা দেয় একদল সশস্ত্র দুষ্কৃতী। হামলায় শোরুমের নিরাপত্তারক্ষী গুরুতর আহত হন। পাশাপাশি মোবাইল ফোন, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ।…
