দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জেডপি সদস্যকে শোকজ, চার দিনের মধ্যে জবাব তলব

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৩ জুলাই : করিমগঞ্জ জেলা কংগ্রেসে সাংগঠনিক শৃঙ্খলা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং মিথ্যা তথ্য ও বিভ্রান্তি ছড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমদকে শোকজ নোটিশ জারি করেছে অসম প্রদেশ কংগ্রেস কমিটি (এপিসিসি)। সোমবার জারি হওয়া এই নোটিশ ঘিরে…

Read More

করিমগঞ্জ জেলা কংগ্রেসে বড় সাংগঠনিক পদক্ষেপ, তিন নেতা সাময়িক বরখাস্ত

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৩ জুলাই : করিমগঞ্জ জেলা কংগ্রেসে দীর্ঘদিনের সাংগঠনিক টানাপোড়েনের মধ্যে বড় পদক্ষেপ নিল অসম প্রদেশ কংগ্রেস কমিটি (এপিসিসি)। প্রদেশ সভাপতি গৌরব গগৈর নির্দেশে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে একদিনেই তিনজন নেতাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি এক জেলা পরিষদ সদস্যকে শোকজ নোটিশ জারি করা হয়েছে। এই সিদ্ধান্তে জেলা কংগ্রেসের অন্দরে…

Read More

সেবার অঙ্গীকারে নতুন নেতৃত্ব : লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের ইনস্টলেশন সেরেমনি অনুষ্ঠিত

এস পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ১৩ জুলাই : সেবার অঙ্গীকার ও নতুন উদ্যমে লায়োনিস্টিক বর্ষ ২০২৬-২৭-এর পথচলা শুরু করল লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটার। রবিবার সন্ধ্যায় বরাক ভ্যালি সিমেন্টস লিমিটেডের কনফারেন্স হলে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় ক্লাবের ‘ইনস্টলেশন অব ক্লাব অফিসার্স অ্যান্ড বোর্ড অব ডিরেক্টরস’ অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলা অনুষ্ঠানে…

Read More

সোনাবাড়িঘাট হাসপাতালের দখলকৃত জমি পুনরুদ্ধার, গুঁড়িয়ে দেওয়া হল ১১টি অবৈধ দোকানঘর

বরাক তরঙ্গ, ১৩ জুলাই : এক যোগ ধরে দখল করে ভোগ করা সোনাবাড়িঘাট হাসাতালের জমি পুনরুদ্ধার হল। অবৈধভাবে আরসিসি করে নির্মাণ করা প্রায় ১১টি দোকানঘর গুঁড়িয়ে দেওয়া হল। সোমবার সোনাই সার্কল অফিসার দিবাকর দেব, হাসপাতালের ইনচার্জ ডাঃ জমিল আহমদ বড়ভূইয়া সহ সদর ও রাঙ্গিরখাড়ি পুলিশের উপস্থিতিতে দখলমুক্ত করা হয়। এ দিন দু’টি এক্সকাভেটর ব্যবহার করে…

Read More

এএসআরএলএম ক্যাডারদের বিক্ষোভ শিলচরে, মাসিক নির্দিষ্ট বেতন চালুর জোর দাবি

বিশ্বজিৎ আচার্য ও রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৩ জুলাই : অসম স্টেট রুরাল লাইভলিহুডস মিশন (এএসআরএলএম)-এর কাছাড় জেলা ক্যাডাররা মাসিক নির্দিষ্ট বেতন চালুসহ ১৩ দফা দাবিতে রাজ্য মিশন ডিরেক্টরের উদ্দেশে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। স্মারকলিপিতে ক্যাডাররা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তাঁরা গ্রামীণ এলাকায় স্বনির্ভর গোষ্ঠী গঠন, জীবিকা উন্নয়ন, নারী স্বনির্ভরতা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক…

Read More

ভাঙা রাস্তা, জলজট ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে মেহেরপুরে নাগরিকদের প্রতিবাদ

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৩ জুলাই : মেহেরপুরে ভাঙা রাস্তা, দীর্ঘদিনের যানজট, ট্রাফিক পুলিশের অভাব, অবৈধ পার্কিং এবং রাস্তায় জল জমে থাকার সমস্যার প্রতিবাদে সোমবার সকাল সাড়ে ১০টায় সাউথ সিটি হাসপাতালের সামনে এক প্রতিবাদী জনসমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রায় ১৫টি সামাজিক সংস্থা অংশগ্রহণ করে। সমাবেশ চলাকালীন রাস্তার পাশে অবৈধভাবে পার্ক করা গাড়ি সরানোর উদ্যোগ নেওয়া…

Read More

রাজ্যস্তরের বিউটি পেজেন্টে শাইন এজেন্সির সাফল্য, একাধিক খেতাব জিতে নজর কাড়ল বরাকের প্রতিযোগীরা

বরাক তরঙ্গ, ১৩ জুলাই : রাজ্যস্তরের বিভিন্ন বিউটি পেজেন্টে একাধিক খেতাব জিতে বরাক উপত্যকার মুখ উজ্জ্বল করলেন শিলচরের শাইন এজেন্সির প্রতিযোগীরা। কোরিওগ্রাফার ও মডেল প্রশিক্ষক অমররাজ আচার্যের তত্ত্বাবধানে প্রশিক্ষণপ্রাপ্ত প্রতিযোগীদের এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা বরাক। প্রতিযোগিতায় এস. ওয়াংগাম্বা লুয়াং “মিস্টার অসম” খেতাব অর্জন করেন। পারওয়াজ লস্কর নির্বাচিত হন “মিস্টার অসম ব্র্যান্ড অ্যাম্বাসেডর” হিসেবে। কিশোর বিভাগে…

Read More

কাটিগড়ায় ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার পাচারকারী

এস পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ১২ জুলাই : কাছাড়ের কাটিগড়ায় ৬০ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করল পুলিশ। পাশাপাশি গ্রেপ্তার করা হয় মাদক পাচারকারীকে। গোপন সূত্রের ভিত্তিতে রবিবার রাতে কালাইন ও কাটিগড়া পুলিশ যৌথ অভিযান চালিয়ে লাঠিমারা গ্রাম থেকে ৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। অভিযানে হাসান আহমদ নামে এক সন্দেহভাজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।…

Read More

অশ্বিনী মার্কেটে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

বরাক তরঙ্গ, ১২ জুলাই : বাজার এলাকায় এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ব্যক্তি মনীন্দ্র সরকার বলে জানা যায়। ঘটনাটি সংঘটিত হয় ত্রিপুরার পশ্চিম জেলার অশ্বিনী মার্কেটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সুপার নমিত পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ এবং আমতলী মহকুমার এসডিপিও পারমিতা পাণ্ডে।ঘটনার তদন্তে ফরেনসিক বিশেষজ্ঞ দল…

Read More

পাথারকান্দির খালোপারের সপ্তরথযাত্রা ২৪ জুলাই

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১২ জুলাই : প্রায় দুই শতাব্দীর ঐতিহ্য বহনকারী পাথারকান্দির খালোপারের ঐতিহাসিক সপ্তরথযাত্রা মহোৎসব আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। ১৯৬তম এই উৎসবকে ঘিরে ইতোমধ্যেই সাতটি গ্রামে জোরকদমে চলছে রথ সংস্কার, সাজসজ্জা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারও দক্ষিণ বিলবাড়ী, উত্তর বিলবাড়ী, নয়াডহর, পাত্রগ্রাম, পেকুরগ্রাম, মন্ত্রীগ্রাম ও ছাত্রাগ্রাম থেকে সাতটি সুসজ্জিত…

Read More