শ্রীভূমিতে জলসম্পদ বিভাগের কন্ট্রোল রুম

জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : শ্রীভূমিতে আসন্ন বন্যার মরশুমে জনগণের সুবিধার স্বার্থে জলসম্পদ বিভাগ থেকে চব্বিশ ঘণ্টা কার্যকরী থাকা এক কন্ট্রোল রুম চালু করা হবে। শ্রীভূমির জল সম্পদ বিভাগের নির্বাহী বাস্তুকার জানিয়েছেন, আগামী ১ মে থেকে বন্যার মরশুমে জরুরি তথ্য আদান প্রদানের জন্য চব্বিশ ঘণ্টা কার্যকরী থাকা এই কন্ট্রোল রুম চালু করা হচ্ছে। কন্ট্রোল…

Read More

বদরপুরে চক্ষু পরীক্ষা শিবিরে ব্যাপক সাড়া

বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : সমাজসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটার ও শিলচর লায়ন্স আই হসপিটালের যৌথ উদ্যোগে, বরাক ভ্যালি সিমেন্টস লিমিটেডের ব্র্যান্ড ভেলি স্ট্রং সিমেন্ট এবং নবীনচন্দ্র কলেজের প্রাক্তনী সমিতির সহযোগিতায় সোমবার কাছাড়ের বদরপুর নবীনচন্দ্র কলেজে এক বিনামূল্যের ক্যাটারাক্ট (চক্ষু ছানি) শনাক্তকরণ ও মাইক্রোসার্জারি আইওএল শিবির সফলভাবে অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টা…

Read More

উধারবন্দে বোলেরো নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, গুরুতর আহত ১

বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : উধারবন্দ থানার অন্তর্গত দুর্গানগর চতুর্থ খণ্ডে সোমবার বিকেলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক যুবক। এদিন বিকেল প্রায় সাড়ে তিনটা নাগাদ শিলচর ভিআইপি সড়কে ঘটনাটি ঘটে। আহত যুবকের নাম আব্দুল মালিক লস্কর (৩০)। তিনি গোঁসাইপুর তৃতীয় খণ্ডের চাইর মাইল এলাকার বাসিন্দা এবং লেইম উদ্দিন লস্করের পুত্র। জানা গেছে,…

Read More

আর্ট ও ক্রাফ্ট প্রদর্শনীর আয়োজন রাধামাধব কলেজে

বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : রাধামাধব কলেজ এন্ট্রাপ্রেনিয়রশিপ ডেভেলাপম্যান্ট সেলের উদ্যোগে শনিবার কলেজ প্রাঙ্গণে আর্ট ও ক্রাফ্ট প্রদর্শনীর আয়োজন করা হয়। এদিন ফিতা কেটে আর্ট ও ক্রাফ্ট প্রদর্শনীর উদ্বোধন করেন শিলচর টিটি কলেজের অধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য ও রাধামাধব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুন্ধতী দত্ত চৌধুরী। এদিনের এই আর্ট ও ক্রাফ্ট প্রদর্শনী ও বিক্রয়ে অন্তর্ভুক্ত ছিল চিত্রকলা,…

Read More

‘হৃদয়ে রবীন্দ্রনাথ-চেতনায় উনিশ’ অনুষ্ঠানমালা : ১৭ মে ‘মহাপথচলা’

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : উপত্যকার সাংস্কৃতিক ও বৌদ্ধিক বিকাশে দীর্ঘ ২৭ বছরের নিরলস প্রচেষ্টার ধারাবাহিকতায় এবছরও ‘হৃদয়ে রবীন্দ্রনাথ-চেতনায় উনিশ’ শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন করছে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। সোমবার বিকেলে শিলচর পার্ক রোডস্থিত মঞ্চের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের মতো নববর্ষ থেকে ১৯…

Read More

কাছাড় পুলিশের অভিযানে আইপিএল জুয়া চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, গ্রেফতার ৫

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কাছাড় পুলিশ আইপিএল জুয়ার সঙ্গে জড়িত এক চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য অর্জন করেছে। প্রথমে সমির আজিজ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও চারজন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতার হওয়া অন্যান্য অভিযুক্তরা হল সাইবুল…

Read More

বড়খলায় ধসে পড়ল পথচারী সেতু, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ রক্ষা

বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : কাছাড় জেলার বড়খলা এলাকায় বড়সড় দুর্ঘটনা। রংঘর-ভাঙ্গারপার সংযোগকারী হারাং নদীর উপর নির্মিত একটি পথচারী সেতু রবিবার রাতে আচমকাই ভেঙে পড়ে। সেতুর উপর উপস্থিত কয়েকজন ব্যক্তি তৎক্ষণাৎ নদীতে ঝাঁপ দিয়ে কোনওভাবে প্রাণে বাঁচেন এবং পরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার মাত্র ৪৮ ঘণ্টা আগেই বিভিন্ন সংবাদমাধ্যমে…

Read More

প্রাক্তন প্রধান শিক্ষক হাজি আলা উদ্দিন লস্কর প্রয়াত

বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : বড়বাউরি এমই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক হাজি আলাউদ্দিন লস্কর আর নেই। রবিবার রাত প্রায় ৯টা ২০ মিনিটে কচুদরম এলাকার দক্ষিণ মোহনপুর ষষ্ঠ খণ্ডে নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৩ বছর। প্রয়াত আলা উদ্দিন লস্কর তাঁর পিছনে রেখে গেছেন স্ত্রী, দুই পুত্র, চার কন্যা, নাত-নাতনি ও এক ভাই…

Read More

শিলচরে অসহায় মহিলাদের হাতে শাড়ি তুলে দিল খোঁজ

বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে শিলচরের সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা ‘খোঁজ’-এর উদ্যোগে এক মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার মালুগ্রাম বিজয়ী সংঘ ক্লাব হলে এক অনুষ্ঠানে প্রায় ৩০ জন অসহায় মহিলার হাতে শাড়ি তুলে দেওয়া হয়। উল্লেখ্য, এই শাড়িগুলি প্রদান করেন ভারতীয় স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এক…

Read More

সবুজের ছোঁয়ায় আশ্রম প্রাঙ্গণ, পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ বাজারিছড়ায়

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২৬ এপ্রিল : “সবুজ হোক পরিবেশ, সুন্দর হোক আগামী প্রজন্ম”—এই বার্তাকে সামনে রেখে পাথারকান্দির বাজারিছড়া এলাকার কালাছড়া শ্রীশ্রী রাধারমণ আশ্রম প্রাঙ্গণে আয়োজিত হলো এক ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি। বাজারিছড়া রাধারমণ সেবক সংঘের পরিচালন সমিতির উদ্যোগে রবিবার বিকেলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় ভক্তবৃন্দ, গুরুভ্রাতা ও ভগিনীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আশ্রম প্রাঙ্গণ হয়ে ওঠে সবুজায়নের…

Read More