Category: বরাক
লোডশেডিং বন্ধ, ২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ ও বাধ্যতামূলক স্মার্ট মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ
বরাক তরঙ্গ, ১৪ জুলাই : অসহনীয় লোডশেডিং বন্ধ, ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ প্রদান, বাধ্যতামূলক প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা বাতিল এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার বেসরকারিকরণ রোধের দাবিতে সোমবার অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে রাজ্যের বিদ্যুৎ দপ্তরের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এজিএম, এপিডিসিএল শিলচর ডিভিশন-১-এর মাধ্যমে একটি স্মারকপত্র জমা দেওয়া…
শিলচরে গৃহবধূর রহস্যমৃত্যু, স্বামীর বিরুদ্ধে গলা টিপে হত্যার অভিযোগ; আটক অভিযুক্ত
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৪ জুলাই : শিলচর শহরের দাস কলোনি এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মৃত্যুঞ্জয় দাসের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। মৃতার নাম চম্পা দাস (৩৫)। অভিযুক্ত স্বামী মৃত্যুঞ্জয় দাসের (৪০) বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ এনেছে মৃতার…
বিধানসভায় হাইলাকান্দির জলসঙ্কট নিয়ে সরব বিধায়ক মিলন দাস
বরাক তরঙ্গ, ১৪ জুলাই : অসম বিধানসভায় হাইলাকান্দি শহরের দীর্ঘদিনের পানীয়জলের সংকটের বিষয়টি জোরালোভাবে উত্থাপন করেন হাইলাকান্দির বিধায়ক ড. মিলন দাস। তিনি বলেন, শহরের বহু এলাকায় নিয়মিত বিশুদ্ধ পানীয়জল না পাওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধানে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি। বিধায়ক ড. দাস বিধানসভায় হাইলাকান্দি ও…
শিলচরের সমর্পিতা ‘ডান্স বেঙ্গল ডান্স’-এ ফার্স্ট রানার-আপ, মিঠুন চক্রবর্তীর হাত থেকে ট্রফি গ্রহণ
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৪ জুলাই : শিলচরের সোনাই রোডের শরৎপল্লীর বাসিন্দা সমর্পিতা চৌধুরী পশ্চিমবঙ্গের জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো ‘তারা বাংলা’র ‘ডান্স বেঙ্গল ডান্স’-এ ফার্স্ট রানার-আপ হয়ে শিলচরের মুখ উজ্জ্বল করেছেন। তিনি শিলচরের বাসিন্দা মৃদুল চৌধুরী ও স্মৃতি চৌধুরীর কন্যা। সমর্পিতা জানান, ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি একজন সফল নৃত্যশিল্পী হওয়ার স্বপ্ন ছিল তাঁর। সেই লক্ষ্যেই…
রথযাত্রাকে ঘিরে পাথারকান্দিতে পুলিশের কড়া প্রস্তুতি, সমন্বয় সভায় নিরাপত্তায় জোর
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১৪ জুলাই: আগামী ১৬ থেকে ২৪ জুলাই পর্যন্ত পাথারকান্দি বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে শ্রীশ্রী জগন্নাথ মহাপ্রভুর পবিত্র রথযাত্রা ও উল্টো রথ উৎসব। উৎসবকে কেন্দ্র করে বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগমের সম্ভাবনা থাকায় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে পাথারকান্দি পুলিশ। সোমবার…
শিলচরে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ২
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১৪ জুলাই : শিলচর সদর থানার অন্তর্গত কালীবাড়ি চরের মালাকারপট্টি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক সহ দু’জনকে আটক করে পুলিশ। সোমবার রাতে নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে কাছাড় পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ১৪ জুলাই মধ্যরাতে খবর পেয়ে দুই ব্যক্তি শিলচর শহরের বিভিন্ন…
কাছাড়ের কালাইনে উল্টে ফাঁস কয়লা সিন্ডিকেটের কালোবাজা
এস পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ১৩ জুলাই : বরাক উপত্যকায় কয়লা সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ে ফের উঠল গুরুতর প্রশ্ন। সোমবার কালাইন চা-বাগান এলাকায় NL 01 AF 4580 নম্বরের একটি ওভারলোড কয়লা বোঝাই ষোল চাকার লরি দুর্ঘটনার কবলে পড়ে। প্রাণহানির মতো ঘটনা না ঘটলেও দুর্ঘটনার পর সামনে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। ওভারলোড লরির দাপটে গ্রামীণ সড়কও ধ্বংসের মুখে…
বিধানসভায় প্রকাশিত তথ্য: অসমে নথিভুক্ত বেকার ১৫.৪৩ লক্ষ, স্নাতক-স্নাতকোত্তর মিলিয়ে ৭.৬৫ লক্ষেরও বেশি
বরাক তরঙ্গ, ১৪ জুলাই : অসমে বর্তমানে নথিভুক্ত বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪৩ হাজার ৩৫০ জনে। মঙ্গলবার বিধানসভায় কংগ্রেস বিধায়ক রেকিবুদ্দিন আহম cmদের এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য তুলে ধরেন দক্ষতা, নিয়োগ ও উদ্যোগমন্ত্রী প্রশান্ত ফুকন। মন্ত্রী জানান, ২০১৬ সালের ৩১ মার্চ পর্যন্ত রাজ্যে নথিভুক্ত বেকারের সংখ্যা ছিল ১৫,৮২,৯৮৭। এরপর থেকে প্রতি বছর…
ব্যাকলগ থাকা শিক্ষার্থীদের কাছ থেকে পূর্ণ ভর্তি ফি আদায়ের অভিযোগে বিক্ষোভ
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৩ জুলাই: ব্যাকলগ (ব্যাক পেপার) থাকা শিক্ষার্থীদের কাছ থেকে সম্পূর্ণ ভর্তি ফি আদায়ের অভিযোগকে কেন্দ্র করে শ্রীভূমি জেলার নিলামবাজার কলেজে অসন্তোষের সৃষ্টি হয়েছে। কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বহু শিক্ষার্থী ও অভিভাবক। তাঁদের দাবি, শুধুমাত্র ব্যাক পেপারের পরীক্ষা দেওয়া বা সীমিত সংখ্যক বিষয় নিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের…
শ্রীভূমির জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে গুয়াহাটি থেকে বিশেষজ্ঞ দল
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৩ জুলাই : বর্ষা এলেই শ্রীভূমি শহরের অধিকাংশ রাস্তা, বাজার, অলিগলি ও আবাসিক এলাকায় জল জমে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। হাঁটু থেকে কোমরসমান পানিতে নিত্যযাতায়াত কঠিন হয়ে ওঠে। শিক্ষার্থী, কর্মজীবী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ বছরের পর বছর এই সমস্যার শিকার হয়ে আসছেন। দীর্ঘদিনের এই নাগরিক সমস্যার স্থায়ী সমাধানে এবার বড়…
