হাইলাকান্দিতে উদ্ধার আরও ৫০০ কার্টন চুরি হওয়া কোল্ড ড্রিংকস, গ্রেফতার বেড়ে ২

বরাক তরঙ্গ, ১৫ জুলাই : লরি থেকে চুরি হওয়া কোকাকোলা কোম্পানির কোল্ড ড্রিংকস উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত বড়জুরাই প্রথম খণ্ড এবং নুনখুলি এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও ৫০০ কার্টন কোল্ড ড্রিংকস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইসলাম উদ্দিন লস্কর (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত…

Read More

১১ দিন ধরে নিখোঁজ শিলচরের প্রসেনজিৎ দাস, উৎকণ্ঠায় পরিবার

বরাক তরঙ্গ, ১৫ জুলাই : শিলচর শহরের আশ্রম রোডের মা কালী লেন এলাকার বাসিন্দা প্রসেনজিৎ দাস গত ১১ দিন ধরে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান না মেলায় পরিবার, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, গত ৪ জুলাই সকালে প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে…

Read More

শ্রীশ্রী প্রভুপাদ রাধারমণ গোস্বামী জিউর তিরোধান তিথি উপলক্ষে বাজারিছড়ায় ব্যাপক প্রস্তুতি

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১৫ জুলাই: শ্রীশ্রী প্রভুপাদ রাধারমণ গোস্বামী জিউর শুভ তিরোধান তিথি উপলক্ষে শ্রীভূমি জেলার বাজারিছড়ার কালাছড়া রাধারমণ সেবাশ্রমে আগামী ১৭ জুলাই দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা। এ দিন ভোর থেকে বিশেষ পূজার্চনা, নামসংকীর্তন, গুরুস্মরণ, ধর্মীয় আচার-অনুষ্ঠান, ভজন এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে…

Read More

ভারতমালা : কাশীপুর দ্বিতীয় খণ্ডে উচ্ছেদ অভিযান, ভাঙা হলো প্রায় ৬০টি ঘর

বরাক তরঙ্গ, ১৪ জুলাই : ভারতমালা প্রকল্পের অধীনে জাতীয় সড়ক নির্মাণের লক্ষ্যে মঙ্গলবার উধারবন্দের কাশীপুর দ্বিতীয় খণ্ড এলাকায় ব্যাপক উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে তিনজন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় বুলডোজার দিয়ে সড়ক নির্মাণের জন্য চিহ্নিত জমির ওপর থাকা প্রায় ৬০টি ঘর এবং অন্যান্য স্থাপনা ভেঙে ফেলা হয়। প্রশাসনের…

Read More

বাংলা সাহিত্য সভা শিলচর শাখার “শক্তি সদন শেল্টার হোম”-এ শিশুদের মধ্যে খাতা-কলম-বই ও খাদ্য বিতরণ

বরাক তরঙ্গ, ১৪ জুলাই : বাংলা সাহিত্য সভা অসমের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিলচর শাখার উদ্যোগে মঙ্গলবার বিকেলে বিবেকানন্দ রোডের কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত “শক্তি সদন শেল্টার হোম”-এ থাকা শিশুদের মধ্যে খাতা-কলম ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে শাখার সভাপতি বিদ্যুজ্জ্যোতি পুরকায়স্থ, উপ-সভাপতি দীপঙ্কর ঘোষ, সাধারণ সম্পাদক নিবেদিতা চক্রবর্তী, অভিজিৎ দে, ড. সন্দীপা দাস শীল,…

Read More

কাছাড়ে যৌথ এনফোর্সমেন্ট অভিযান, জরিমানা আদায় ১১.১১ লক্ষ টাকার বেশি

বরাক তরঙ্গ, ১৪ জুলাই : কাছাড় জেলাজুড়ে জেলা টাস্ক ফোর্সের পরিচালিত যৌথ এনফোর্সমেন্ট অভিযানে ট্রাফিক ও পরিবহন আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ৪ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত চলা এই অভিযানে মোট ১১ লক্ষ ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় জেলার বিভিন্ন প্রবেশপথ ও প্রধান সড়কে প্রায় ২,৩৫০টি…

Read More

কাছাড়ের গুমড়া সেতু বিকল, জাতীয় সড়কে আটকে শতশত লরি চালকদের পাশে পুলিশ ও সাংবাদিকরা

এস পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ১৪ জুলাই : দীর্ঘদিন ধরে জাতীয় সড়কে আটকে থাকা পণ্যবাহী লরির চালকদের দুর্ভোগে এবার মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিল গুমড়া পুলিশ ও স্থানীয় সংবাদকর্মীরা। মঙ্গলবার যৌথ উদ্যোগে আটকে থাকা লরি চালকদের মধ্যে রান্না করা ভাত ও বিশুদ্ধ পানীয়জল বিতরণ করা হয়। কাছাড়ের গুমড়া সেতু বিকল হয়ে পড়ায় ৬ নম্বর জাতীয় সড়কে…

Read More

শিলচরে নাট্যাঙ্গনের সাত দিনব্যাপী নাট্যকর্মশালার সূচনা, গাছে জল দিয়ে উদ্বোধন

বরাক তরঙ্গ, ১৪ জুলাই : নাট্যচর্চা সম্প্রসারণ ও নতুন প্রজন্মের মধ্যে মঞ্চশিল্পের আগ্রহ তৈরি করতে নাট্যাঙ্গন সংস্থার উদ্যোগে সোমবার সুভাষনগর প্রাইমারি স্কুল প্রাঙ্গণে শুরু হয়েছে সাত দিনব্যাপী নাট্যকর্মশালা। উদ্বোধনী পর্বটিতে পরিবেশসচেতনতার প্রতীক হিসেবে গাছে জল দিয়ে কর্মশালার আনুষ্ঠানিক শুভসূচনা করা হয়। উদ্বোধন করেন বর্ষীয়ান নাট্যব্যক্তিত্ব প্রদীপ দাস, বিশিষ্ট নাট্যকর্মী আশিস ভৌমিক এবং প্রশিক্ষক, নাট্যকার ও…

Read More

শ্রীভূমিতে ঘোলা পানীয়জল নিয়ে ক্ষোভ, জনস্বাস্থ্য দপ্তরে কংগ্রেসের প্রতিনিধি দল

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৪ জুলাই : শ্রীভূমি শহরে কয়েকদিন ধরে ঘোলা ও অস্বাস্থ্যকর পানীয়জল সরবরাহের অভিযোগে জনমনে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) বিভাগের বিভাগীয় অভিযন্তা মনদ্বীপ করের সঙ্গে বৈঠক করে অবিলম্বে বিশুদ্ধ পানীয়জল সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান…

Read More

স্ত্রীকে গলা টিপে হত্যা করেছি বলল স্বামী

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৪ জুলাই : স্ত্রীকে গলা টিপে খুন করেছি। সায় ছিল বড়বোন ও মাসীর। শিলচর শহরের দাস কলোনি এলাকার রহস্যজনক ভাবে মৃত্যু হওয়া গৃহবধূ চম্পা দাসের স্বামী মৃত্যুঞ্জয় দাসের (জয়) এমন বয়ানে চাঞ্চল্য সৃষ্টি হয়। মঙ্গলবার পুলিশ আদালতে নেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোন আক্ষেপ না করে বলেন, চরিত্র ভালো ছিল না…

Read More